সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • স্বাস্থ্য
  • বিবিধ
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • স্বাস্থ্য
  • বিবিধ
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বাড়ির উঠোন পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রে ক্যান্সার আক্রান্ত বাংলাদেশিকে জরিমানা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ জানুয়ারি, ২০২২ | ৮:১১ অপরাহ্ণ
in প্রবাস, সংবাদ শিরোনাম
0
বাড়ির উঠোন পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রে ক্যান্সার আক্রান্ত বাংলাদেশিকে জরিমানা

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে

ক্যান্সার আক্রান্ত এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বাড়ির উঠোন পরিষ্কার রাখতে না পারায় যুক্তরাষ্ট্রের কট্টরপন্থী একজন বিচারক তাকে জরিমানা করেছেন। একই সঙ্গে তীব্র ভর্ৎসনা করে ওই বাংলাদেশিকে সম্ভব হলে জেলও দিতেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা বিচারক অ্যালেক্সিস জি. ক্রোট।

বাংলাদেশি বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিকের নাম বুরহান চৌধুরী। ৭২ বছর বয়সী এই বাংলাদেশি গত তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। তবে ওই বাংলাদেশি শারীরিকভাবে অত্যধিক দুর্বল হয়ে পড়ায় বাড়ির উঠোন পরিষ্কার করতে পারেন নি বলে জানালেও তা কর্ণপাত করেননি বিচারক। বরং তীব্র ভর্ৎসনা করে তিনি বলেছেন, বাড়ির উঠোন পরিষ্কার করতে না পারায় ‌‘তার লজ্জিত’ হওয়া উচিত।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ডেট্রয়েটের হ্যামট্রামকে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বুরহান চৌধুরী তিন বছর ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। শারীরিক দুর্বলতা এবং ছেলে শিব্বির চৌধুরী (২৬) কয়েক মাসের জন্য বাংলাদেশে চলে আসায় বাড়ির আঙিনা পরিষ্কার এবং সম্পত্তির দেখভাল করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।শারীরিক এমন ভঙ্গুর অবস্থাতেও তার প্রতি কোনও ধরনের সহানুভূতি প্রদর্শন করেননি যুক্তরাষ্ট্রের ৩১তম জেলা জজ অ্যালেক্সিস জি. ক্রোট। জুমে অনলাইন শুনানির সময় চৌধুরীকে উদ্দেশ্য করে বিচারক ক্রোট বলেন, ‌‘আপনার নিজের জন্য লজ্জিত হওয়া উচিত।’

জেলা জজের এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার সকালের দিকে ছড়িয়ে পড়ে। শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) সেই ভিডিও টুইটারে দেখেছেন প্রায় এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ। শুনানির সময় বিচারককে বলতে শোনা যায়, ‘আপনার বাড়ি পরিষ্কার না রাখার জন্য আমি পারলে জেল দিতাম।’

বাড়ি রক্ষণাবেক্ষণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিককে ১০০ ডলার জরিমানা করেন বিচারক ক্রোট। তবে জরিমানার সময় বুরহান চৌধুরী ‘খুব অসুস্থ’ ছিলেন বললেও জবাবে বিচারক ক্রোট বলেন, ‘সম্পত্তির দেখভাল করতে না পারার অক্ষমতা একেবারে অমার্জনীয়।’

অনলাইনে মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন বুরহান চৌধুরীর ছেলে শিব্বির (২৬)। বাবার পক্ষে সেই সময় তিনি বিচারক ক্রোটকে বলেছিলেন, ক্যান্সারের চিকিৎসা তার বাবাকে একেবারে দুর্বল করে ফেলেছে। যে কারণে তিনি বাড়ির উঠোনের আগাছা পরিষ্কার করতে পারেননি।বছরের পর বছর ধরে অসুস্থ বাবাকে পাশে থেকে সাহায্য করেছিলেন শিব্বির। গত ২ আগস্ট বুরহান চৌধুরীকে তার বাড়ির উঠানের আগাছা পরিষ্কারের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়। সেই সময় শিব্বির বাংলাদেশে অবস্থান করছিলেন। শিব্বির প্রায় তিন মাস ধরে বাংলাদেশে থাকায় ডেট্রয়েটের হ্যামট্রামকের বাড়ির উঠানের আগাছা বাড়লেও তা পরিষ্কার করতে পারেননি তার বাবা বুরহান চৌধুরী।

তবে বয়স্ক এই বাংলাদেশিকে জরিমানা করায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন দেশের হাজার হাজার প্রবাসী বিচারক ক্রোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অনেকেই তাকে ‘অভিবাসীবিরোধী’ আখ্যা দিয়ে তার অপসারণের দাবিতে চেঞ্জ ডট ওআরজিতে অনলাইন আবেদন করেছেন। এই আবেদনে প্রায় ১০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন; যারা বিচারক ক্রোটের অপসারণ দাবি করেছেন।

Tags: প্রবাস
Previous Post

‘দুইজন মুক্তিযোদ্ধাকে গুলি করে মেরে ফেললে আর কেউ মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করবে না’

Next Post

‘৬৯ এর বীর শহীদ আসাদ স্মরণে লন্ডনে সভা অনুষ্ঠিত

Next Post
‘৬৯ এর বীর শহীদ আসাদ স্মরণে লন্ডনে সভা অনুষ্ঠিত

‘৬৯ এর বীর শহীদ আসাদ স্মরণে লন্ডনে সভা অনুষ্ঠিত

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে

‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ৫:৫১ অপরাহ্ণ
আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন

আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন

রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ | ৫:২৬ অপরাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • স্বাস্থ্য
  • বিবিধ
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.