সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

যুক্তরাজ্যে নীরবতার মধ্য দিয়ে মৃত ফ্রন্টলাইন হিরোদের প্রতি শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০ | ৭:১৮ অপরাহ্ণ
in যুক্তরাজ্য, লিড নিউজ
0
যুক্তরাজ্যে নীরবতার মধ্য দিয়ে মৃত ফ্রন্টলাইন হিরোদের প্রতি শ্রদ্ধা

স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: নিহত স্বাস্থ্য সেবা সহ ফ্রন্টলাইন হিরোদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মংগলবার সকাল ১১ টায় ১ মিনিট নীরবতা পালন করা হয়।করোনা থেকে সেরে উঠে সোমবার কাজে যোগ দেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও স্থানীয় সময় বেলা এগারোটায় এই শ্রদ্ধা প্রদর্শনে যোগ দেন । একই সময়ে দেশ জুড়ে হাজার হাজার মানুষ এই নীরবতায় যোগ দেন। মানুষের অংশগ্রহণ দেখে আপ্লুত হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব নার্সিং এর প্রধান ডেম ডোনা কিন্নাইর। খবর বিবিসির।

এ পর্যন্ত মোট ৮২ জন এনএইচএস এবং ১৬ জন কেয়ার ওয়ার্কার জীবন দিয়েছেন। এছাড়াও মারা গেছেন বহু পরিবহন কর্মী ও অন্য ধরনের  ফ্রন্টলাইন কর্মীরা।

এদিকে করোনায় মারা যাওয়া এক চিকিৎসকের ছেলে ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) অভাবের কারণে সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ১৮ বছর বয়সী ইনতিসার চৌধুরী বিবিসি’র রেডিও ফোর’র টুডে প্রোগ্রামে বলেন, তিনি চান মন্ত্রীরা তাদের ভুল স্বীকার করে নিক আর এড়িয়ে যাওয়ার বদলে ভুলগুলোকে উন্নতির সুযোগ হিসেবে কাজে লাগাক। ইনতিসার চৌধুরীর বাবা ডা. আবদুল মাবুদ চৌধুরী (৫৩) এই মাসের শুরুর দিকে মারা যান। তাকে হাসপাতালে নেওয়ার পাঁচ দিন আগে পিপিই সংকট নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করে চিঠি লিখেছিলেন তিনি।

সোমবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে গত এক দনে ৩৬০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হজার ৯২ জনে। এর মধ্যে ৮২ জন জাতীয় স্বাস্থ্য বিভাগের (এনএইচএস) কর্মী ও ১৬ জন কেয়ার ওয়ার্কার রয়েছেন। তবে বিবিসির পৃথক এক বিশ্লেষণে দেখা গেছে, এই ভাইরাসে যুক্তরাজ্যে অন্তত ১১৪ জন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিটের নীরবতায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানোর মধ্যে অন্যতম ছিলেন ইয়র্কের আর্চবিশপ জন সেনটানু। সামনের সারিতে কাজ করা সকলের জন্য নিরাপত্তা সামগ্রী প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সঠিক পিপিই ছাড়া কর্মীদের বিপদের মধ্যে ঠেলে দেওয়া উচিত নয়।’

এনএইচএস ইংল্যান্ডের মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোয়িস বলেছেন, নীরবতা পালনের মধ্য দিয়ে স্বাস্থ্য কর্মীদের নিশ্চিত করা হয়েছে যে তাদের অবদান স্মরণ করা হবে আর প্রশংসা পাবে। চিফ নার্সিং অফিসার রুথ মে বলেছেন, ‘প্রতিটি মৃত্যুই দুঃখের কিন্তু স্বাস্থ্য ও কেয়ার কর্মীদের মারা যাওয়ার ক্ষতি আরও তীব্রভাবে অনুভব করি।’

যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কেউ স্টারমারও নীরবতা পালনে যোগ দেন। তিনি বলন, সামনের সারির বহু কর্মী তাদের প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের সঠিক যন্ত্রপাতি, সঠিক জায়গায়, সঠিক সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে।

এদিকে গত সোমবার ব্রিটিশ সরকারের এক ঘোষণায় বলা হয়েছে, করোনাভাইরাসের মহামারিতে মারা যাওয়া স্বাস্থ্য ও কেয়ার কর্মীদের পরিবার ৬০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ পাবে।

Previous Post

করোনায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে করোনায় জেসিয়া, নাইলা ও মিয়ামির বিশেষ আয়োজন

Next Post

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

Next Post
জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.