সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

চট্টগ্রামে বিচারককে মারধর: গ্রেফতার ৪ আসামি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২ | ২:২৯ অপরাহ্ণ
in বাংলাদেশ, সংবাদ শিরোনাম
0
চট্টগ্রামে বিচারককে মারধর: গ্রেফতার ৪ আসামি

নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে

চট্টগ্রামে এক বিচারককে গাড়ির ধাক্কা দিয়ে উল্টো তাঁকে মারধরের ঘটনায় রানা মরতুজা নামের এক প্রবাসীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে চায় পুলিশ।

গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন।

মামলার বাকি আসামিরা হলেন—মরতুজার বন্ধু শিশির মাহমুদ, গাড়িচালক আবদুর রহিম, মরতুজার বোন মাসুকা সুলতানা ও জিবান সুলতানা।
রানা মরতুজা বেলজিয়ামপ্রবাসী। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি চট্টগ্রামে তাঁর বোনের বাসায় বেড়াতে এসেছিলেন।
বিচারককে মারধরের অভিযোগে রানা মরতুজাকে গতকাল রাতেই নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পাঁচলাইশ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, মামলার পাঁচ আসামির মধ্যে শিশির ছাড়া বাকি চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কেন, কী উদ্দেশ্যে তাঁরা বিচারককে মারধর করেছেন, তা জানার জন্য আজ মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হবে।

মামলার বাদী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তাঁর স্ত্রীকে নিয়ে নগরের জিইসি মোড়ের একটি কফি শপ থেকে বেরিয়ে হেঁটে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি বিচারককে ধাক্কা দেয়। তিনি এই ঘটনার প্রতিবাদ জানালে গাড়িতে থাকা পাঁচজন নেমে তাঁকে কিলঘুষি মারতে থাকেন। বিচারক তাঁর পরিচয় দেওয়ার পরও আসামিরা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকেন। বিচারক স্বামীকে মারতে বারণ করলে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন নারী আসামিরা। একপর্যায়ে বিচারক ও তাঁর স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পরে পথচারীরা এসে তাঁদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গত রাতে চিকিৎসা নেন।

বিচারকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন সহ অপরাপর আইনজীবীরা।

 

Tags: চট্রগ্রামবিচারককে মারধরবেলজিয়াম প্রবাসী
Previous Post

ফেয়ারওয়েল টু ডেমোক্রেসি (সিইসি’র বিদায়ে খোলা চিঠি)

Next Post

দেশপ্রেমিক’ ভারতীয় বেনিয়ার কীর্তি!

Next Post
দেশপ্রেমিক’ ভারতীয় বেনিয়ার কীর্তি!

দেশপ্রেমিক' ভারতীয় বেনিয়ার কীর্তি!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.