ডেস্ক রিপোর্ট, Author at সোজা কথা ডটকম https://sojakotha.com/author/faruk69gmail-com/ Latest online bangla news | bd, world, Sports, photo, video live Sun, 05 Oct 2025 11:56:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://sojakotha.com/wp-content/uploads/2020/10/cropped-sojakotha-32x32.png ডেস্ক রিপোর্ট, Author at সোজা কথা ডটকম https://sojakotha.com/author/faruk69gmail-com/ 32 32 ‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9033/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%87/ Sun, 05 Oct 2025 11:51:44 +0000 https://sojakotha.com/?p=9033 নদী ও কূপগুলো শুকিয়ে যাওয়ার কারণে কয়েক বছর আগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় কেটি বন্দরে বসবাসকারী মুহাম্মদ ইয়াকুব বালুচ ও তার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে দিতে প্রায় বাধ্য হয়েছিলেন। খাওয়ার পানি পাওয়া কঠিন ছিল, আর বারবার ফসল নষ্ট হচ্ছিল। “দিল্লি, মুম্বাই আর চীন থেকে মানুষ আমাদের চাল, গম ও শাকসবজি কিনতে আসত,” বলছিলেন মি. বালুচ, তিনি নিজে […]

The post ‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে appeared first on সোজা কথা ডটকম.

]]>

দী ও কূপগুলো শুকিয়ে যাওয়ার কারণে কয়েক বছর আগে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় কেটি বন্দরে বসবাসকারী মুহাম্মদ ইয়াকুব বালুচ ও তার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে দিতে প্রায় বাধ্য হয়েছিলেন।

খাওয়ার পানি পাওয়া কঠিন ছিল, আর বারবার ফসল নষ্ট হচ্ছিল।

“দিল্লি, মুম্বাই আর চীন থেকে মানুষ আমাদের চাল, গম ও শাকসবজি কিনতে আসত,” বলছিলেন মি. বালুচ, তিনি নিজে একজন কৃষক।

“কিন্তু আমাদের ৫০ হাজার হেক্টরেরও বেশি জমি অনাবাদি হয়ে গেছে।”

অনেক মানুষ তাদের পৈতৃক জমি ছেড়ে চলে যান, আর ইয়াকুব বালুচও প্রায় তা-ই করতে যাচ্ছিলেন। এর মধ্যেই সরকার একটি লবণমুক্তকরণ প্ল্যান্ট চালু করে, যা আরব সাগর থেকে বিশুদ্ধ পানি উৎপাদন শুরু করে।

এখন এলাকায় যারা রয়ে গেছেন, তারা কেউ কেউ সেচ খাল – যেখানে এখন লবণাক্ত পানি প্রবাহিত হয় – সেখানে কাঁকড়া চাষ করে জীবিকা নির্বাহ করছেন, পাশাপাশি যা সম্ভব তা চাষ করছেন।

পাকিস্তান বিশ্বের বহু দেশের একটি যারা সাম্প্রতিক সময়ে সমুদ্রের পানি লবণমুক্ত করার পরিমাণ বাড়িয়েছে। কারণ বৈশ্বিক উষ্ণায়ন খাওয়ার পানিকে ক্রমেই দুষ্প্রাপ্য করে তুলছে।

কিছুদিন আগেও এই পদ্ধতি মূলত মধ্যপ্রাচ্যের ধনী ও শুষ্ক দেশগুলোয় সীমাবদ্ধ ছিল, কিন্তু বৈশ্বিক উষ্ণায়ন সেই পরিস্থিতি বদলে দিয়েছে।

পানি শিল্পের বাজার সম্পর্কিত তথ্য সরবরাহ করা গ্লোবাল ওয়াটার ইন্টেলিজেন্স – জিডব্লিউআই’র তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় পাঁচটির মধ্যে চারটি দেশ পানীয় ও অন্যান্য কাজে সমুদ্রের পানি লবণমুক্ত করে ব্যবহার করছে, আর এই সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে, কুয়েত, ওমান ও সৌদি আরবে এখন সরবরাহকৃত মোট পানির ৮০ শতাংশের বেশি আসে লবণমুক্তকরণ থেকে—হয় তা সমুদ্রের পানি অথবা আধা-লবণাক্ত ভূগর্ভস্থ পানির উৎস থেকে।

সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার সময় উপসাগরের পানি দূষিত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছিলেন কাতারের কর্মকর্তারা। কারণ এটিই এখন কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের পানির প্রধান উৎস।

যথেষ্ট পরিমাণে মিঠা পানি নেই কেন?

সমস্যাটা হলো, পৃথিবীপৃষ্ঠের প্রায় দুই-তৃতীয়াংশই পানি দ্বারা আচ্ছাদিত। তবে জাতিসংঘের তথ্য অনুযায়ী, এর মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ ব্যবহারযোগ্য মিঠা পানি। বাড়তি তাপমাত্রা ও খরার কারণে সেটাও আবার দ্রুত হ্রাস পাচ্ছে।

গ্লোবাল কমিশন অন দ্য ইকনমিক্স অব ওয়াটারের ২০২৩ সালের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে পানির সরবরাহে ৪০ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা দিতে পারে। অন্যদিকে ২০৫০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা পৌঁছাবে ৯৭০ কোটিতে।

পানিসম্পদের দুর্নীতি ও অব্যবস্থাপনাও অনেক দেশে চরম পানি সংকটের জন্য দায়ী।

বিশ্বের মোট পানির ৯৫ শতাংশের বেশি সাগরে থাকায় অনেকেই মনে করেন, সমুদ্রের পানি একটি সম্ভাব্য সমাধান হতে পারে, যদিও বর্তমানে বিশ্বব্যাপী মোট পানি ব্যবহারের ক্ষেত্রে এর মাত্রা খুবই নগণ্য।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে

গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বজুড়ে ২০ হাজারেরও বেশি স্থানে লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট রয়েছে, যা এক দশক আগের তুলনায় প্রায় দ্বিগুণ।

“আগামী পাঁচ বছরে লবণমুক্তকরণ বাজারের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে, যার প্রধান চালিকা শক্তি হবে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ইউরোপের কিছু দেশ”, বলছিলেন আন্তর্জাতিক পর্যায়ে অন্যতম শীর্ষ পানি সরবরাহকারী ও লবণমুক্তকরণ প্রযুক্তি বিষয়ে অভিজ্ঞ ভিওলিয়া’র প্রধান নির্বাহী এস্টেলে ব্র্যাকলিয়ানোফ।

গ্লোবাল ওয়াটার ইন্টেলিজেন্স -জিডব্লিউআই’র তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ১৬০টি দেশে এখন সমুদ্রের পানি প্রক্রিয়াজাত করার জন্য লবণমুক্তকরণ প্ল্যান্ট রয়েছে। গড়ে উৎপাদিত পানির প্রায় ৬০ শতাংশ জনসাধারণের পানীয় জল সরবরাহে ব্যবহৃত হয়।

“লবণমুক্তকরণ ইতোমধ্যেই অনেক দেশকে দীর্ঘস্থায়ী পানি সংকট মোকাবিলায় সহায়তা করছে। সব খরাপ্রবণ অঞ্চলের জন্য কোনো সমাধান না হলেও খরা ও ক্রমবর্ধমান চাহিদার মুখে পানি নিরাপত্তা জোরদার করতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”, বলেন আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট – আইডব্লিউডব্লিউআই’র উপমহাপরিচালক র‍্যাচেল ম্যাকডোনেল।

জিডব্লিউআই অনুমান করছে, এই খাত প্রতিবছর ১০ শতাংশেরও বেশি হারে বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটি বলছে, গত ১৫ বছরে বিশ্বের সব অঞ্চলের ৬০টিরও বেশি দেশে খাবার পানির লবণমুক্তকরণ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অনেক দেশেই উৎপাদন দ্বিগুণ, তিনগুণ বা চারগুণ বেড়েছে (যেমন সিঙ্গাপুরে বেড়েছে ৪৬৭ শতাংশ), আবার কিছু দেশে ১০ থেকে ৫০ গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

জিডব্লিউআই’র হিসেবে, সৌদি আরব বিশ্বের সবচেয়ে বেশি লবণমুক্ত সমুদ্রের পানি উৎপাদন করে। প্রতিদিন হিসেব করলে এর পরিমাণ ১৩ বিলিয়ন লিটার। এই পরিমাণ পানি দিয়ে ৫ হাজার ২০০টি অলিম্পিকমানের সুইমিং পুল ভরাট করা সম্ভব।

সমুদ্রের পানি ছাড়াও আধা-লবণাক্ত পানি প্রক্রিয়াজাত করতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এই প্রযুক্তি ব্যবহার করছে, বিশেষ করে সেসব অঞ্চলে যেখানে সমুদ্রের পানি ঢুকে ভূগর্ভস্থ পানি দূষিত করেছে।

ভূগর্ভস্থ আধা-লবণাক্ত পানি প্রক্রিয়াজাত করার জন্য আফগানিস্তানও এটি ব্যবহার করছে, যদিও সেখানকার পানির লবণাক্ততার কারণ ভিন্ন।

কীভাবে লবণমুক্তকরণ করা হয়?

মূলত দুইভাবে লবণমুক্তকরণ করা হয়।

প্রথম ও সবচেয়ে প্রচলিত এবং শক্তি-সাশ্রয়ী পদ্ধতি হলো রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। এর মাধ্যমে চাপ প্রয়োগ করে পানি অর্ধেক ভেদ করা যায় এমন পর্দার মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, যা লবণ ও অন্যান্য রাসায়নিক পদার্থ আটকে রাখে।

দ্বিতীয় পদ্ধতি হলো তাপীয় লবণমুক্তকরণ। এতে সমুদ্রের পানি বা আধা-লবণাক্ত পানি গরম করা হয়, যা পরে বাষ্পে রূপান্তরিত হয় এবং সেই বাষ্প ঘনীভূত করে মিষ্টি পানি হিসেবে সংগ্রহ করা হয়।

লবণমুক্ত করার খরচ কেমন

গতানুগতিকভাবে লবণমুক্তকরণ ব্যয়বহুল একটি প্রযুক্তি ছিল, তবে সস্তা নবায়নযোগ্য জ্বালানি ও উন্নত দক্ষতার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এর খরচ কমে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭০ সালের পর থেকে লবণমুক্ত পানি উৎপাদনের খরচ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত কমেছে।

আইডব্লিউডব্লিউআই’র গবেষণা অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে উপকূলীয় অনেক এলাকায় সৌরশক্তির সঙ্গে লবণমুক্তকরণ প্রযুক্তি মিলিয়ে ব্যবহার করলে এটি আরও সাশ্রয়ী হতে পারে।

তবে ভিওলিয়া’র হিসেবে, প্রতিদিন ৫০ কোটি লিটার পানি উৎপাদন করতে সক্ষম বড় আকারের একটি লবণমুক্তকরণ প্ল্যান্ট স্থাপনে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন।

সমুদ্রের লবণমুক্ত পানি শুকনো ও দূরবর্তী অঞ্চলে পরিবহন করাও আরেকটি বড় খরচের বিষয়।

“উন্নয়নশীল দেশে খরচ এখনো একটি বড় বাধা। এই দেশগুলোর জন্য বড় সমুদ্রপানি লবণমুক্তকরণ প্ল্যান্টের তুলনায় ছোট আকারের ও সৌরশক্তি চালিত আধা-লবণাক্ত পানি পরিশোধন প্ল্যান্ট বেশি কার্যকর”, বলেন ওয়াটারএইডের জলবায়ু পরিবর্তন, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিশেষজ্ঞ শাকিল হায়াত।

“অনেক (এইসব) দেশের জন্য, লোনা পানিকে খাওয়ার পানিতে রূপান্তর করতে ক্ষুদ্র ও সৌরশক্তিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বিশাল আকারের সমুদ্রের পানি লবণমুক্তকরণ প্রযুক্তির চেয়ে বেশি কার্যকর”, বলেন তিনি।

উল্লেখ্য, ওয়াটারএইড একটি বিশ্বব্যাপী দাতব্য সংস্থা। তারা দক্ষিণ এশিয়ায় প্রায় ১০০টি ছোট ডিস্যালিনেশন প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে।

লবণাক্ততার বোঝা

লবণমুক্তকরণ প্রক্রিয়ার একটি অন্যতম বড় চ্যালেঞ্জ হলো লবণাক্ত পানি নিষ্কাশন। লবণমুক্ত পানি আলাদা করার পর অত্যন্ত ঘনত্বযুক্ত এই লবণপানি রয়ে যায়।

এই লবণাক্ত পানি আবার সমুদ্রে ছাড়লে পানির লবণত্ব ও তাপমাত্রা বেড়ে যায়, যা সামুদ্রিক পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এবং মৃত অঞ্চল (ডেড জোন) তৈরি করতে পারে।

“অধিকাংশ লবণমুক্তকরণ প্রক্রিয়ায়, প্রতি লিটার পানির জন্য প্রায় দেড় লিটার ক্লোরিন ও তামা দূষিত তরল উৎপন্ন হয়”, জানিয়েছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি – ইউএনইপি।

“যদি এটি সঠিকভাবে পাতলা করা ও ছড়ানো না হয়, তবে এটি বিষাক্ত লবণপানির ঘন মেঘ তৈরি করে যা উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশের অবনতি ঘটায়”।

মিসর ও সৌদি আরবের মধ্যে অবস্থিত আকাবা উপসাগরের প্রবালপ্রাচীর এবং শৈবালের উপর গবেষকরা উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব পর্যবেক্ষণ করেছেন।

তবে পরিবেশগত এই ব্যয় সত্ত্বেও দ্রুত উষ্ণায়নশীল ও পানির জন্য তৃষ্ণার্ত এই পৃথিবীর প্রায় সব অঞ্চলে লবণমুক্তকরণের প্রবণতা বাড়তেই থাকবে বলে মনে হচ্ছে।

  • নাভিন সিং খাড়কা,পরিবেশ সংবাদদাতা, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস 
  • ছবিঃ অনলাইন

The post ‘পাঁচটির মধ্যে চারটি দেশই’ মিঠা পানির অভাব মেটাচ্ছে সাগর থেকে appeared first on সোজা কথা ডটকম.

]]>
আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন https://sojakotha.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac/details/9029/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af/ https://sojakotha.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac/details/9029/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af/#respond Sun, 05 Oct 2025 11:26:31 +0000 https://sojakotha.com/?p=9029 সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর প্রথমবারের মতো দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির বেশির ভাগ অংশে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির কর্মকর্তারা একে যুদ্ধোত্তর রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। তবে সব প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার সুপ্রিম কমিটি […]

The post আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন appeared first on সোজা কথা ডটকম.

]]>
সিরিয়ায় গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার পতনের পর প্রথমবারের মতো দেশটিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির বেশির ভাগ অংশে ভোটগ্রহণ শুরু হয়। দেশটির কর্মকর্তারা একে যুদ্ধোত্তর রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছেন। তবে সব প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ার সুপ্রিম কমিটি ফর পিপলস অ্যাসেম্বলি ইলেকশন জানিয়েছে—স্থানীয় সময় সকাল ৯টা থেকে বেশির ভাগ প্রদেশে ভোটকেন্দ্র খোলা হয়। অনুমোদিত নির্বাচনী সংস্থার সদস্যরা সরকারি ভোটার কার্ড ব্যবহার করে ভোট দেন।

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রাথমিক ফল আজ রোববার রাতেই ঘোষণা করা হবে। আর চূড়ান্ত ফল সোমবার প্রকাশের কথা। নির্বাচন কমিশনের মুখপাত্র নাওয়ার নাজমেহ রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, এ ভোট হচ্ছে নতুন একটি অস্থায়ী আইন কাঠামোর অধীনে। চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট আহমেদ আল শারা এক ডিক্রির মাধ্যমে এই কাঠামো চালু করেন। সেই ডিক্রি অনুযায়ী ১০ সদস্যের জাতীয় নির্বাচন কমিটি গঠিত হয় এবং নতুন নিয়ম চালু হয়।

এ নির্বাচনে সিরিয়ার পার্লামেন্টের ২১০টি আসন পূরণ করা হবে। ব্যবস্থাটি মিশ্র ধরনের—যেখানে দুই-তৃতীয়াংশ এমপি স্থানীয় সংস্থার মাধ্যমে নির্বাচিত হবেন, এক-তৃতীয়াংশ সরাসরি প্রেসিডেন্ট নিয়োগ করবেন। আসনগুলো জনসংখ্যা ও সামাজিক প্রতিনিধিত্ব অনুযায়ী বণ্টন করা হয়েছে।

তবে সব প্রদেশে ভোট হচ্ছে না। রাক্কা ও হাসাকা প্রদেশের বেশির ভাগ এলাকায় ভোট স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও লজিস্টিক কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুয়েইদা প্রদেশের সব আসনও আপাতত খালি থাকবে। কর্তৃপক্ষ বলেছে, ‘যখন উপযুক্ত পরিবেশ তৈরি হবে, তখন নির্বাচন হবে।’

বর্তমানে রাক্কা ও হাসাকা কুর্দি নেতৃত্বাধীন ওয়াইপিজি বাহিনীর নিয়ন্ত্রণে। সুয়েইদা দ্রুজ ধর্মীয় নেতা হিকমাত আল হিজরির অনুগত সশস্ত্র গোষ্ঠীর হাতে। এই তিনটি অঞ্চল সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

প্রায় ১০ দিনের প্রচার শেষে শুক্রবার নির্বাচনী কার্যক্রম শেষ হয়। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ১ হাজার ৫৭৮ জন। এর মধ্যে নারী প্রার্থীর হার ১৪ শতাংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, আসাদ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভোটকেন্দ্র স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও প্রয়োজনে বিকেল ৪টা পর্যন্ত সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার তিন ঘণ্টা পর থেকে প্রকাশ্যে গণনা শুরু হবে। গণমাধ্যমের উপস্থিতিতে গণনা সম্পন্ন হবে।

নতুন কাঠামোয় পার্লামেন্টে নারীদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। পার্লামেন্টের মেয়াদ হবে আড়াই বছর। এই সময়ে সরকার দেশটির প্রথম সরাসরি জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেবে। তবে কুর্দি নিয়ন্ত্রিত ও দ্রুজ অধ্যুষিত এলাকা বাদ পড়া, আবার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য কোনো কোটা না থাকায় নতুন পার্লামেন্ট কতটা সিরিয়ার বহুবর্ণ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত বেড়ে যাওয়ায় এ প্রশ্ন আরও গুরুত্ব পেয়েছে। গত কয়েক মাসে আলভী ও দ্রুজ সম্প্রদায়ের শত শত সাধারণ মানুষ নিহত হয়েছেন। স্থানীয় সূত্র জানিয়েছে, এ হত্যাকাণ্ডের অনেকগুলো ঘটেছে সরকারপন্থি বাহিনীর হাতে।

যে পদ্ধতিতে হলো এই নির্বাচন

সিরিয়ার পার্লামেন্টের মোট ২১০টি আসনের মধ্যে ১৪০টি আসনের জন্য ভোট হবে দেশের বিভিন্ন এলাকায় গঠিত ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। প্রতিটি জেলার জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগ করা হয়েছে। বাকি ৭০ জন সদস্যকে সরাসরি নিয়োগ দেবেন আল শারা।

মোট ৬০টি জেলার ৭ হাজার ইলেক্টোরাল কলেজ সদস্য ভোট দিয়ে ১৪০ আসনের প্রতিনিধি ঠিক করবেন। এই সদস্যদের আবার নির্বাচন করা হয়েছে, যারা সংশ্লিষ্ট জেলায় ইলেক্টোরাল কলেজের ভোটার হওয়ার আবেদন জানিয়েছিলেন তাদের মধ্য থেকে।

সব প্রার্থী ইলেক্টোরাল কলেজ থেকেই আসছেন এবং সবাই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। কারণ, বাশার আল আসাদের পতনের পর পর সিরিয়ার নতুন কর্তৃপক্ষ বিদ্যমান সব রাজনৈতিক দল ভেঙে দিয়েছে। নতুন দল নিবন্ধনের কোনো ব্যবস্থা এখনো চালু হয়নি।

-অনলাইন ডেস্ক

The post আসাদের পতনের পর সিরিয়ায় প্রথম সংসদ নির্বাচন appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac/details/9029/%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af/feed/ 0
ত্বকের পোরস ও ব্রণ কমাবে অ্যালোভেরা https://sojakotha.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/details/9026/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85/ https://sojakotha.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/details/9026/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85/#respond Mon, 29 Sep 2025 11:37:00 +0000 https://sojakotha.com/?p=9026 লাইফস্টাইল ডেস্ক ত্বকের বয়স রুখে দিতে, ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরা তথা ঘৃতকুমারীর ভূমিকা আছে। রুক্ষ-শুষ্ক ভাব দূর করে ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে ঘৃতকুমারীর জেল। ঘৃতকুমারীতে প্রচুর পরিমাণে এনজাইম, অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, ভিটামিন থাকায়, এর ব্যবহারে কমে ব্রণের সমস্যা। অ্যালোভেরার সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে ঘরেই বানাতে পারেন ফেসপ্যাক। এক টেবিল চামচ জেলের সঙ্গে এক […]

The post ত্বকের পোরস ও ব্রণ কমাবে অ্যালোভেরা appeared first on সোজা কথা ডটকম.

]]>
লাইফস্টাইল ডেস্ক

ত্বকের বয়স রুখে দিতে, ত্বকে বলিরেখা মলিন করার ক্ষেত্রে অ্যালোভেরা তথা ঘৃতকুমারীর ভূমিকা আছে। রুক্ষ-শুষ্ক ভাব দূর করে ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে ঘৃতকুমারীর জেল। ঘৃতকুমারীতে প্রচুর পরিমাণে এনজাইম, অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান, ভিটামিন থাকায়, এর ব্যবহারে কমে ব্রণের সমস্যা।

অ্যালোভেরার সঙ্গে বিভিন্ন উপাদান মিশিয়ে ঘরেই বানাতে পারেন ফেসপ্যাক। এক টেবিল চামচ জেলের সঙ্গে এক টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। এটি ত্বকে লাগিয়ে ২০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন। পোরসের সমস্যা সমাধানের জন্য এই পেস্ট তোলার আগে দুই-তিন মিনিট ম্যাসাজ করতে পারেন। সপ্তাহে তিন বার এই প্যাক ব্যবহার করলে কালো দাগ, ব্রণের দাগ, ত্বকের ফাটা দাগ কমবে। এটি সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে।

অ্যালোভেরার জেলের সঙ্গে এক চিমটি হলুদের গুড়া, এক চা চামচ মধু, কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। মুখ ও গলায় এই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রাখুন। কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে পরিষ্কার ও নরম তোয়ালে দিয়ে মুছে নিন। সপ্তাহে দুই বার এটি ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর হবে। কেননা হলুদে থাকা বিভিন্ন উপাদান ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়।

তিন চারটি পাকা কলার টুকরোর সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরার জেল মেশান। চাইলে কলা ও ভেষজ উপাদানটির জেল বেশি পরিমাণে নিয়ে ব্লেন্ড করতে পারেন। এরপর সপ্তাহে একদিন মুখে লাগান। এটি ত্বকের গভীর থেকে পুষ্টি যোগাবে।

দুই চা চামচ জেলের সঙ্গে এক চা চামচ টক দই, এক চা চামচ মধু অথবা লেবুর রস মেশান। যাদের ত্বক শুষ্ক, তারা মধু মেশাবেন। মিশ্র ও তৈলাক্ত ত্বকের অধিকারীরা লেবুর রস মেশাবেন। সপ্তাহে তিনবার ১০-১৫ মিনিট করে ব্যবহার করুন। ত্বকের সব ধরনের অপরিপক্কতা দূর করবে এই পেস্ট।

রোদে পোড়া দাগ দূর করতে ঘৃতকুমারীর জেলের সঙ্গে শসার রস ও কয়েক ফোটা গোলাপ জল মেশান অথবা এসেনশিয়াল অয়েল। এটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। শুকালে ধুয়ে ফেলুন। রোদে যাদের ত্বক কালচে হয়ে গেছে, যাদের ত্বক চুলকায় তারা এই মিশ্রণ ব্যবহার করলে উপকার পাবেন।

The post ত্বকের পোরস ও ব্রণ কমাবে অ্যালোভেরা appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2/details/9026/%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%85/feed/ 0
তথ্য প্রকাশে অপারগতার কারণ সমালোচনাকে ভয় পাওয়া ও গোপনীয়তার সংস্কৃতি https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9022/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/ https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9022/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/#respond Sun, 28 Sep 2025 22:10:15 +0000 https://sojakotha.com/?p=9022 তথ্য প্রকাশে প্রায়ই অপারগতা প্রকাশ করেন সরকারি কর্মকর্তারা। এর কারণ হিসেবে কখনো রাজনৈতিক ‘চাপের’ কথা বলা হয়; কখনো বাধা হয়ে আসে সমালোচনাকে ভয় পাওয়ার বিষয়টি। এর পাশাপাশি আছে গোপনীয়তার সংস্কৃতিও। অন্যদিকে তথ্য কমিশনও অকার্যকর হয়ে আছে। এসব বিষয় নাগরিকদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ‘তথ্য অধিকার আইন: পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে উপস্থাপন […]

The post তথ্য প্রকাশে অপারগতার কারণ সমালোচনাকে ভয় পাওয়া ও গোপনীয়তার সংস্কৃতি appeared first on সোজা কথা ডটকম.

]]>

থ্য প্রকাশে প্রায়ই অপারগতা প্রকাশ করেন সরকারি কর্মকর্তারা। এর কারণ হিসেবে কখনো রাজনৈতিক ‘চাপের’ কথা বলা হয়; কখনো বাধা হয়ে আসে সমালোচনাকে ভয় পাওয়ার বিষয়টি। এর পাশাপাশি আছে গোপনীয়তার সংস্কৃতিও। অন্যদিকে তথ্য কমিশনও অকার্যকর হয়ে আছে। এসব বিষয় নাগরিকদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

‘তথ্য অধিকার আইন: পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে উপস্থাপন করা মূল প্রবন্ধে এবং আলোচকদের বক্তব্যে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার বিষয়গুলো উঠে আসে। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে’ গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।

সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম। তথ্য অধিকার আইন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, যে সামান্য অর্জন গত ১৬ বছরে হয়েছে, সেটি এখন বিপন্ন। তথ্য কমিশন দীর্ঘ দেড় বছর ধরে কার্যত অকার্যকর। মনে হয় সরকারের কাছে এর কোনো গুরুত্ব নেই। যে দুটি প্রতিষ্ঠানকে অন্তর্বর্তী সরকারের জবাবদিহির আওতায় আনা উচিত ছিল, তার একটি তথ্য কমিশন অন্যটি জাতীয় মানবাধিকার কমিশন।

এই সেমিনারে সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশে ইউনেসকোর অফিস প্রধান সুজান ভাইজ। তিনি বলেন, নাগরিক সমাজের সক্রিয়তা ও সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগীরা সব সময় কারিগরি সহায়তা দিতে প্রস্তুত, তবে লড়াই মূলত নাগরিকদের।

সেমিনারের সঞ্চালক ছিলেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। আরও বক্তব্য দেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও আইসোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান। – ডেস্ক রিপোর্ট

The post তথ্য প্রকাশে অপারগতার কারণ সমালোচনাকে ভয় পাওয়া ও গোপনীয়তার সংস্কৃতি appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9022/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/feed/ 0
খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু https://sojakotha.com/startup/details/9019/%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c/ https://sojakotha.com/startup/details/9019/%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c/#respond Sun, 28 Sep 2025 21:19:49 +0000 https://sojakotha.com/?p=9019 খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে ব‍্যাপক সহিংসতা ও বিভিন্ন সূত্র অনুযায়ী একাধিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে সংস্থাটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে এই জেলায় সাতজন পাহাড়ি […]

The post খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু appeared first on সোজা কথা ডটকম.

]]>
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে ব‍্যাপক সহিংসতা ও বিভিন্ন সূত্র অনুযায়ী একাধিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে সংস্থাটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে এই জেলায় সাতজন পাহাড়ি নারী ধর্ষণের শিকার হলেও এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। এ অবস্থায় আবারও কিশোরীকে বর্বরোচিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ন্যায়বিচারের দাবিতে যৌক্তিক আন্দোলন কি অপরাধ?

প্রশাসনকে এই প্রশ্নের জবাব দিতে হবে মন্তব্য করে টিআইবি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার ঘটনায় যারা জড়িত এবং যারা কুশীলব ভূমিকা পালন করেছে, তাদের খুঁজে বের করাসহ এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের ধর্ষণের ঘটনাকে স্বাভাবিকত্ব দেওয়ার প্রচেষ্টা নতুন নয়। ধর্ষণের শিকার নারীদের স্বাস্থ‍্য পরীক্ষা থেকে শুরু করে মামলা গ্রহণসহ পুরো বিচারপ্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ষককে রক্ষার চেষ্টা দেখা যায়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ অবস্থায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চলমান আন্দোলন খুবই যৌক্তিক ঘটনা। প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে সংবেদনশীল আচরণ কাম্য ছিল।

ইফতেখারুজ্জামান বলেন, ‘বৈষম্য ও গোষ্ঠীগত নিপীড়নমূলক চর্চার ঊর্ধ্বে উঠে ধর্ষণসহ সব সহিংস ঘটনায় নিহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যথায় এ–জাতীয় ঘটনার পুরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। একই সঙ্গে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের ব্যর্থতাও দৃশ্যমান।’

উল্লেখ্য, পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে গত শনিবার ভোর পাঁচটা থেকে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। দুপুরে গুইমারার একটি বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে।

গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

The post খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9019/%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c/feed/ 0
দেশের হত্যা মামলার প্রায় ৫২ শতাংশই প্রমাণ করা যাচ্ছে না https://sojakotha.com/startup/details/9013/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af/ https://sojakotha.com/startup/details/9013/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af/#respond Sun, 28 Sep 2025 20:43:34 +0000 https://sojakotha.com/?p=9013 দেশে প্রতিবছর সাড়ে চার হাজারে বেশি হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার বেশির ভাগই প্রমাণ করা যাচ্ছে না। বছরের পর বছর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অনেক মামলার আসামিরা বেকসুর খালাস পেয়ে যাচ্ছেন। হত্যা মামলায় সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান সংক্রান্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। সংস্থাটি বলছে, দেশের […]

The post দেশের হত্যা মামলার প্রায় ৫২ শতাংশই প্রমাণ করা যাচ্ছে না appeared first on সোজা কথা ডটকম.

]]>
দেশে প্রতিবছর সাড়ে চার হাজারে বেশি হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার বেশির ভাগই প্রমাণ করা যাচ্ছে না। বছরের পর বছর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অনেক মামলার আসামিরা বেকসুর খালাস পেয়ে যাচ্ছেন। হত্যা মামলায় সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান সংক্রান্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। সংস্থাটি বলছে, দেশের হত্যা মামলার ৫১.৬৮ (প্রায় ৫২) শতাংশই প্রমাণ করা যাচ্ছে না। এসব মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। খালাসপ্রাপ্ত মামলার মধ্যে ৩৮.২ শতাংশ বাদী ও বিবাদী আপস এবং ১১.৪ শতাংশ তদন্তে ত্রুটির কারণে হচ্ছে। এছাড়া সাজাপ্রাপ্ত মামলার ২৬.১ শতাংশ মৃত্যদণ্ড, ৪১.৭ শতাংশ যাবজ্জীবন এবং ৩২.২ শতাংশ সাধারণ সাজা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ ৬২ শতাংশই পূর্বশত্রুতা থেকে হয়েছে। এছাড়া ৪০ শতাংশ বৈবাহিক, ২৪ শতাংশ হত্যাকাণ্ড জমি বা সম্পত্তিসংক্রান্ত দ্বন্দ্ব থেকে এবং ১৯ শতাংশ পূর্বপরিকল্পিতভাবে হয়েছে।

হত্যা মামলার তদন্তে পুলিশের সর্বোচ্চ ১৯ বছর সময় লেগেছে। আর পুলিশ চার্জশিট দাখিলের পর আদালতে বিচারকার্যে সর্বোচ্চ ৩০ বছর সময় লেগে গেছে।

দেশের নয়টি এলাকার (জেলা ও মেট্রোপলিটন) ৯০টি থানার ২০১৫ ও ২০১৬ সালের ২৩৮টি হত্যা মামলায় রায়ের তথ্য বিশ্লেষণ করে উল্লিখিত সব তথ্য পেয়েছে পিবিআই।

পিবিআই বলছে, অধিকাংশ মামলার খালাসের নেপথ্যে বাদী-বিবাদীর আপসের কারণে বৈরী সাক্ষী। অর্থাৎ সাক্ষী কর্তৃক সঠিকভাবে সাক্ষ্য প্রদান না করা অথবা সাক্ষীর অনুপস্থিতি। এছাড়া আদালতের পর্যবেক্ষণে মামলার তদন্তেও বেশকিছু ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয়। তদন্তকারী কর্মকর্তাদের উপস্থাপিত তদন্ত প্রতিবেদনেও বেশকিছু অসামঞ্জস্য পাওয়া যায়, যার প্রভাব পড়ে বিচারিক আদালত কর্তৃক মামলার রায়ে। জানতে চাইলে পিবিআই প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, বিদ্যমান ফৌজদারি বিচারব্যবস্থায় অধিকাংশ মামলায় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ও শাস্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ ব্যর্থতার দায়ভার অনেকাংশে পুলিশকেই বহন করতে হয়। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে তদন্ত তথা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও উপস্থাপন এবং তদন্ত প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পিবিআই বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে এবং তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে বিদ্যমান তদন্ত প্রক্রিয়ার ত্রুটি ও সীমাবদ্ধতাগুলো জানার উদ্যোগ গ্রহণ করে।

তিনি বলেন, সারা দেশে বৃহৎ পরিসরে অনুসন্ধান করলে আরও সুন্দর হতো। কিন্তু মামলার রায়গুলো কালেকশন করা একটি মহাযুদ্ধ। এটা চাইলেই আদালতগুলো থেকে ঠিকমতো পাওয়া যায় না।

তবে সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক  বলেন, বাংলাদেশে বছরে গড়ে সাড়ে তিন হাজার হত্যা মামলা হয়। আমার ধারণা, এর মধ্যে গড়ে ৩০ শতাংশ মামলার শাস্তি নিশ্চিত হয় না। সারা বিশ্বে মার্ডার ডিটেক্ট করা সহজ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যে মার্ডারের ক্লিয়ারেন্স রেট ৯০ শতাংশের বেশি। আমাদের দেশে মার্ডার মামলায় শাস্তি না হওয়ার মূল কারণ পুলিশের অদক্ষতা।

সূত্র বলছে, পিবিআই ময়মনসিংহ, সিলেট, খুলনা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মেট্রোপলিটন, রংপুর, বগুরা, ফরিদপুর ও বরিশাল এলাকার হত্যা মামলার রায় নিয়ে অনুসন্ধান করে। হত্যা মামলাগুলোর সাজার হার তুলনামূলক কম হওয়ার কারণ জানতে দেশের বিভিন্ন জেলায় পিবিআই-এর ইউনিটপ্রধানরা তাদের নিজ নিজ দায়িত্বাধীন জেলায় বিচারকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মতামত গ্রহণ ও অভিজ্ঞতা জানার চেষ্টা করেন। এছাড়া মামলার রায়ে আসামিদের খালাসের ব্যাপারে আদালতের পর্যবেক্ষণগুলো সংগ্রহ করে। পিবিআই এসব মামলার রায়ের কপি ও পর্যবেক্ষণগুলো বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।

পিবিআই অনুসন্ধান প্রতিবেদনের খালাসপ্রাপ্ত ১২৩টি মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু বৈরী সাক্ষীর (বাদী ও বিবাদীর আপসজনিত) কারণে খালাসপ্রাপ্ত মামলা সংখ্যা ৪৭টি অর্থাৎ ৩৮.২ শতাংশ। শুধু তদন্তে ত্রুটিজনিত কারণে খালাস হয়েছে ১৪টি মামলা অর্থাৎ ১১.৪ শতাংশ। ম্যাজিস্ট্রেটের ভুলের কারণে ৪টি, অর্থাৎ ৩.২ শতাংশ। পিএম রিপোর্টের ত্রুটিজনিত কারণে ১১টি, অর্থাৎ ৮.৯ শতাংশ। তদন্তে ত্রুটি ও বৈরী সাক্ষীর যুগপৎ কারণে খালাসপ্রাপ্ত মামলার সংখ্যা ৩২টি, অর্থাৎ ২৬ শতাংশ। ১৫টি মামলায় পরিপূর্ণ অর্থাৎ বাদী সাক্ষী এবং প্রসিকিউশন সক্রিয় ছিল তথাপি মামলা খালাস হয়, যা শতকরা হিসাবে ১২.২ শতাংশ।

কেন খালাস পাচ্ছে আসামিরা : পিবিআই-এর অনুসন্ধান প্রতিবেদনে বিচারক, পিপি ও তদন্তকারী কর্মকর্তার পর্যবেক্ষণে হত্যা মামলার আসামি খালাসের কারণ ওঠে এসেছে। হত্যা মামলার এই প্রধান তিনটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পিবিআই জানতে পেরেছে কেন খালাস পাচ্ছে আসামিরা। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, এজাহারে ত্রুটি থাকা, তদন্ত কর্মকর্তার সততার অভাব বা স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হওয়া, মামলার এজাহার/ লাশের সুরতহাল/ ব্যবহৃত অস্ত্র এবং ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে মিল না থাকা। এছাড়াও সঠিকভাবে তদন্ত না হওয়া, মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে রিপোর্ট দেওয়া, তদন্তে দীর্ঘ সময় লাগা ও প্রযুক্তির ব্যবহার না করার ফলেও মামলা প্রমাণিত হয় না। ১৬১/১৬৪ ধারায় জবানবন্দি না থাকা, প্রত্যক্ষ সাক্ষী আদালতে হাজির করতে ব্যর্থতা ও প্রত্যক্ষ সাক্ষী না থাকা, উপযুক্ত সাক্ষী নির্বাচন না করা, সাক্ষীর মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং সাক্ষীদের কোনো প্রণোদনা না থাকাও অন্যতম কারণ। পিবিআই-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাক্ষীদের যথাযথভাবে প্রস্তুত না করে সাক্ষ্য প্রদানের জন্য হাজির করা, সাক্ষী সাক্ষ্য প্রদান না করা বা হাজির না হওয়া, আসামিদের ভয়ে বা প্রভাবে সাক্ষী কর্তৃক সত্য সাক্ষ্য না দেওয়া, পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করতে না পারা, আলামত ও অন্য প্রমাণাদি জব্দ না করা/আদালতে উপস্থাপনে ব্যর্থতা এবং তদন্তকারী কর্মকর্তার অদক্ষতার কারণেও মামলা প্রমাণ হয় না। বিচারে দীর্ঘ সময় লাগায় বাদীপক্ষের আগ্রহ হারিয়ে ফেলা বা বাদীপক্ষের অনীহা এবং প্রসিকিউশনের গাফিলতির কারণেও মামলা প্রমাণিত হয় না। বাদীপক্ষ আর্থিক অক্ষমতায় দক্ষ উকিল দিতে না পারা, প্রকৃত দোষী/দোষীদের ছাড়াও অন্যদের আসামি করা, আসামিদের জামিন-পরবর্তী অপতৎপরতা ও রাজনৈতিক বিবেচনাও অন্যতম কারণ।

তবে এর মধ্যে চার ধরনের ত্রুটিকে মূল কারণ হিসাবে চিহ্নিত করেছে পিবিআই। সেগুলো হলো: প্রথমত-বৈরী সাক্ষীর কারণে, দ্বিতীয়ত-তদন্তের ত্রুটিজনিত কারণে, তৃতীয়-ম্যাজিস্ট্রেটের ভুলের কারণে (জব্দতালিকা/১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি সঠিকভাবে না নেওয়া), এর সঙ্গে বৈরী সাক্ষী তদন্তের ত্রুটি ও আদালতের জটিলতা যুগপৎভাবে রয়েছে। চতুর্থ-পিএম রিপোর্টের ত্রুটিজনিত কারণে এর সঙ্গে বৈরী সাক্ষী, তদন্তের ত্রুটি ও সাক্ষীর গরহাজির যুগপৎভাবে রয়েছে।

মামলা তদন্ত ও বিচার শেষ হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে : বিবিআই-এর উল্লিখিত ২৩৮টি মামলার তদন্তে পুলিশের সময় লেগেছিল সর্বনিম্ন ১৮ দিন এবং সর্বোচ্চ ১৯ বছর, যা গড়ে ১ বছর ৬ মাস (প্রায়)। অন্যদিকে মামলাগুলো পুলিশ কর্তৃক চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচারকার্যে সময় লেগেছিল সর্বনিম্ন ৮ মাস এবং সর্বোচ্চ ৩০ বছর। গড়ে প্রায় ১০ বছর ১১ মাস।

দীর্ঘসময় বিচারকার্যের জন্য অনেক সময় বাদী ও সাক্ষীরা সাক্ষ্য দিতে আগ্রহ হারিয়ে ফেলে অথবা সাক্ষ্য দিতে চায় না। তাই সাক্ষী বৈরী হওয়ার সঙ্গে বিচারের দীর্ঘসূত্রতার দেখা দেয়। মামলার তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে পিবিআই-এর অনুসন্ধানে।

মামলায় শাস্তি নিশ্চিত হতে করণীয় : পিবিআই-এর অনুসন্ধান প্রতিবেদনে হত্যা মামলায় শাস্তি নিশ্চিতে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, তদন্ত কর্মকর্তা কর্তৃক চার্জশিটে শুধু প্রত্যক্ষদর্শী ও ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিদের সাক্ষী করা। পিপি কর্তৃক সাক্ষীকে যথাযথভাবে প্রস্তুতপূর্বক আদালতে উপস্থাপন করা। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন/যুগোপযোগী করা ও বাস্তবায়ন এবং সাক্ষীদের জন্য উপযুক্ত প্রণোদনার ব্যবস্থা করা যাতে তারা সাক্ষ দিতে আগ্রহবোধ করে। এছাড়া হত্যা মামলার বাদীপক্ষকে স্থানীয় পুলিশ ও অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের (যেমন- ইউনিয়ন পরিষদ) মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ও অন্যান্য সহযোগিতা করা। দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করা এবং প্রসিকিউশন কর্তৃক বাদীপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে যোগযোগ রেখে বাদীপক্ষ যাতে ভয় না পায়, হতাশ না হয় এবং আপস না করে, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখা।

– ডেস্ক রিপোর্ট

The post দেশের হত্যা মামলার প্রায় ৫২ শতাংশই প্রমাণ করা যাচ্ছে না appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9013/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af/feed/ 0
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9009/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af/ https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9009/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af/#respond Sun, 28 Sep 2025 19:52:06 +0000 https://sojakotha.com/?p=9009 টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজিত থেকে ভারত ছিল অবিসংবাদিত ফেভারিট, ফাইনালে এসে সেটা তারা প্রমাণও করেছিল। ওদিকে পাকিস্তান টুর্নামেন্টে এই ভারতের কাছেই হেরেছে স্রেফ। ফাইনালে সেই তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো। পাকিস্তান তার আভাস দিলেও শেষমেশ পারেনি। ভারতের কাছে হেরেছে এবার ৫ উইকেটে। তাদের ছুঁড়ে দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে জিতে […]

The post পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত appeared first on সোজা কথা ডটকম.

]]>
টুর্নামেন্টের শুরু থেকেই অপরাজিত থেকে ভারত ছিল অবিসংবাদিত ফেভারিট, ফাইনালে এসে সেটা তারা প্রমাণও করেছিল। ওদিকে পাকিস্তান টুর্নামেন্টে এই ভারতের কাছেই হেরেছে স্রেফ। ফাইনালে সেই তাদের হারাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো।

পাকিস্তান তার আভাস দিলেও শেষমেশ পারেনি। ভারতের কাছে হেরেছে এবার ৫ উইকেটে। তাদের ছুঁড়ে দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে জিতে গেছে ভারত। বনে গেছে এশিয়ান চ্যাম্পিয়ন।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বড় ধাক্কা খেলেও শেষ ওভারে তিলক ভার্মা ও রিংকু সিংয়ের ঝড়ে জয় নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১০ রান। বল হাতে ছিলেন হারিস রউফ। প্রথম বলে ২ রান নেন তিলক ও রিংকু। দ্বিতীয় বলেই তিলক ছক্কা মারেন। তৃতীয় বলে তিনি নেন ১ রান। চতুর্থ বলে রিংকু মিড অনের ওপর দিয়ে চার মারেন। ৪ বলে ১৩ রান তুলে নেন দুজন। বিজয়ীর হাসি হাসে ভারত।

তবে ফাইনালের শুরুটা ছিল পাকিস্তানের। বিনা উইকেটে ৮৪, আর ১ উইকেটে দলটা ১১৩ রান তুলে আভাস দিচ্ছিল বড় স্কোরের। ওপেনার সাহিবজাদা ফারহান ৫৭ ও ফখর জামান ৪৬ রান করেন।

তবে সেখান থেকেই পাকিস্তানের ধসের শুরু। শেষ ৯ উইকেট মাত্র ৩৩ রানে হারায় তারা। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪ উইকেট। বুমরা, অক্ষর ও বরুণ নেন ২টি করে উইকেট।

১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতেই চাপে পড়ে ভারত। ৬ ওভারে তাদের স্কোর ছিল ৩৬/৩। দ্রুত আউট হন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুবমান গিল। তবে একপ্রান্ত আগলে রাখেন তিলক ভার্মা। তিনি দায়িত্বশীল ব্যাটিং করে ফিফটি পূরণ করেন। সাঞ্জু স্যামসন ও শিবম দুবের সঙ্গে ছোট ছোট জুটি গড়েন। দুবে আউট হওয়ার পর শেষ দিকে রিংকু সিংকে নিয়ে জয়ের পথ নিশ্চিত করেন তিলক।

পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ দারুণ বোলিং করলেও ভারতের ব্যাটারদের থামাতে পারেননি। শেষ ওভারে রউফের বাজে বোলিংও পাকিস্তানের স্বপ্ন ভেঙে দেয়।

এই জয়ে ভারত নবমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হলো। এর মধ্যে সাতবার ওয়ানডেতে আর দুবার টি–টোয়েন্টিতে শিরোপা জিতল তারা।  – ডেস্ক রিপোর্ট

The post পাকিস্তানকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন ভারত appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9009/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af/feed/ 0
মেঘনা আলমকে আটকের ঘটনা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণের প্রকাশ https://sojakotha.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/details/8976/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/ https://sojakotha.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/details/8976/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/#respond Sat, 12 Apr 2025 23:04:59 +0000 https://sojakotha.com/?p=8976 ডেস্ক রিপোর্ট ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক মেঘনা আলমের মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একইসঙ্গে এই আইন বিলোপেরও দাবি জানানো হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। কমিটির পক্ষে এই বিবৃতি পাঠান সংগঠনের সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। বিবৃতিতে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের […]

The post মেঘনা আলমকে আটকের ঘটনা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণের প্রকাশ appeared first on সোজা কথা ডটকম.

]]>
ডেস্ক রিপোর্ট

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে আটক মেঘনা আলমের মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একইসঙ্গে এই আইন বিলোপেরও দাবি জানানো হয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। কমিটির পক্ষে এই বিবৃতি পাঠান সংগঠনের সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ।

বিবৃতিতে বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের স্বৈরাচারি আচরণের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ একটি ফ্যাসিবাদী আইনের ধারা, যার বিরুদ্ধে বর্তমান সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা আগে বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। অথচ এই আইন ব্যবহার করেই সৌদি আরবের রাষ্ট্রদূতের অন্যায় আচরণ ও প্রতারণা ঢাকতে একজন নারীকে বাড়িতে হামলা করে তুলে নিয়ে তাকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে। গত ১৫ বছর শেখ হাসিনার শাসনামলে বহু গুম ও স্বেচ্ছাচারি আটকের ভিত্তি তৈরি করে নাগরিকের মানবাধিকারকে নিষ্পেষিত করা হয়েছিল। জুলাইয়ে শিক্ষার্থী শ্রমিক জনতার বিপুল রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর যখন জনগণের আকাঙ্খা হয়ে উঠেছে, তখন এ রকম আইনের ব্যবহার পুনরায় ফ্যাসিবাদী তৎপরতার প্রকাশ ঘটিয়েছে।’

The post মেঘনা আলমকে আটকের ঘটনা ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আচরণের প্রকাশ appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/details/8976/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
সরকারের মধ্যে অস্থিরতা : প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি https://sojakotha.com/startup/details/8973/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa/ Sat, 12 Apr 2025 22:51:41 +0000 https://sojakotha.com/?p=8973 ডেস্ক রিপোর্ট আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও […]

The post সরকারের মধ্যে অস্থিরতা : প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি appeared first on সোজা কথা ডটকম.

]]>
ডেস্ক রিপোর্ট

আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন।

বৈঠকের পর রাত আটটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন।

তবে রাত সোয়া নয়টার পর বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে ঐকমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

এক ঘন্টার ব্যবধানে জাতীয় নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধিত প্রেস বিজ্ঞপ্তির বিষয় যথেস্ট কৌতুহলের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন এটা সরকারের মধ্যকার অস্থিরতার বড় প্রমাণ। এ বিষয়ে ভুল হবার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে উচ্চ পর্যায়ে কাজ করেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন- বিশেষ কিছু গোষ্ঠীর চাপে প্রেসবিজ্ঞপ্তির ভাষা পরিবর্তন হয়ে গেছে। এটা জাতির জন্য অশুভ সংকেত।

প্রেস উইং জানায়, বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনূসকে অবহিত করেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে বলে তাঁরা প্রধান উপদেষ্টাকে জানান। আজ শনিবার পর্যন্ত মোট ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।

প্রধান উপদেষ্টাকে তাঁরা আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

The post সরকারের মধ্যে অস্থিরতা : প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি appeared first on সোজা কথা ডটকম.

]]>
কমিটি গঠন ও গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র মতবিনিময় সভা অনুস্ঠিত https://sojakotha.com/probashi/details/8947/%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af/ Sat, 15 Feb 2025 00:46:06 +0000 https://sojakotha.com/?p=8947 হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত ১১ই ফেব্রুয়ারী,মঙ্গলবার সন্ধ‍্যা ৭ টায়, যুক্তরাস্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের ওজন পার্কের কোম্পানীগন্জ সমিতির ভবনে হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং কবির হোসেন কবিরের সঞ্চালনায় ‘চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ”র সংগঠক আনোয়ার হোসেন লিটন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন নটু, নুর আলম সেলিম, তাজুল […]

The post কমিটি গঠন ও গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র মতবিনিময় সভা অনুস্ঠিত appeared first on সোজা কথা ডটকম.

]]>
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গত ১১ই ফেব্রুয়ারী,মঙ্গলবার সন্ধ‍্যা ৭ টায়, যুক্তরাস্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের ওজন পার্কের কোম্পানীগন্জ সমিতির ভবনে হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং কবির হোসেন কবিরের সঞ্চালনায় ‘চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ”র সংগঠক আনোয়ার হোসেন লিটন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন নটু, নুর আলম সেলিম, তাজুল ইসলাম ও সাইফুল ইসলাম সুমন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরিফ হোসেন নিরব। খবর বাপসনিউজ ।
উক্ত অনুস্ঠানে আরো উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চাটখিল পৌরসভার ব‍্যাক্তিবর্গের মাঝে হুমায়ন বাংগালী, শওকত আকবর, সরাজ ইসলাম ,শফিকুল ইসলাম, মাহমুদুল মুরাদ, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, শামছুর রহমান, রাজিব হোসেন, শাহরিয়ার হিমেল, মো:মহসিন, নুরুল হুদা পিন্টু, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, ইসমাইল হোসেন পলাশ,নুর হোসেন মিঠু, মো নাঈম, আব্দুল কুদ্দুস বাবু, আল আমিন, সন্জয় শীল, সবুজ হোসেন, আবদুর রহমান, ওমর ফারুক শরীফ, আরিফ হোসেন, আমিন উল্লাহ, আবু বক্কার সিদ্দিক, ইব্রাহিম খলিল, নুর হোসাইন, সজীব আহমেদ, লিটন চৌধুরী, শামীম হোসেন, কিরন,মো জাবেদ, রবিউল হাসান সৈকত, বাদশা ফাহাদ, মোহাম্মাদ কাকন, সজীব, মিশু, রিয়াদ হোসেন, রফিকুল ইসলাম, ইয়াছিন আরাফাত রাফি, জহিরুল ইসলাম সোহাগ, মো জামসেদ মজুমদার, হাছান আহম্মেদ, মোহাম্মদ রবিন, মোহাম্মদ ইয়াছিন, রমযান আলি রাশেদ, রবিউল হোসেন রাসেল, ফাহাদ, আমিন উল‍্যাহ প্রমুখ।
সভায় বক্তারা তাদের আলোচনায় অতিশীঘ্র  চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএর কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণের পক্ষে মত দেন এবং সোসাইটির আদর্শ উদ্দেশ‍্য, গঠনতন্ত্র ও সংবিধান তৈরী করার জোর দাবী জানান।আপ‍্যায়ন শেষে হুমায়ন কবিরের সমাপনী বক্ত‍ব‍্যের মাধ‍্যমে অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

The post কমিটি গঠন ও গঠনতন্ত্র নিয়ে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”র মতবিনিময় সভা অনুস্ঠিত appeared first on সোজা কথা ডটকম.

]]>