বাংলাদেশ Archives — সোজা কথা ডটকম https://sojakotha.com/category/startup/ Latest online bangla news | bd, world, Sports, photo, video live Sat, 07 Mar 2026 13:17:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://sojakotha.com/wp-content/uploads/2020/10/cropped-sojakotha-32x32.png বাংলাদেশ Archives — সোজা কথা ডটকম https://sojakotha.com/category/startup/ 32 32 ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান https://sojakotha.com/startup/details/9043/%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/ https://sojakotha.com/startup/details/9043/%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/#respond Sat, 07 Mar 2026 13:17:40 +0000 https://sojakotha.com/?p=9043 মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি। এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। এবার ৮ মার্চ পর্যন্ত […]

The post ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান appeared first on সোজা কথা ডটকম.

]]>
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।

এর আগে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত রুটগুলোতে ফ্লাইট বন্ধ ছিল। এবার ৮ মার্চ পর্যন্ত তা বর্ধিত করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। যাত্রীদেরকে তথ্যগুলো জানানোর অনুরোধ করে বিমান।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েত।

সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে যাত্রীদের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল বা সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচি তছনছ হয়ে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধপরিস্থিতির প্রভাবে ঢাকা থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশপথের উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। যাত্রীদের নিয়মিত বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

The post ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9043/%e0%a7%ae-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be/feed/ 0
সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী https://sojakotha.com/startup/details/9042/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d/ https://sojakotha.com/startup/details/9042/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d/#respond Sat, 07 Mar 2026 12:01:48 +0000 https://sojakotha.com/?p=9042 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ […]

The post সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী appeared first on সোজা কথা ডটকম.

]]>
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

আগামীকাল ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সবাই সমান অধিকার ভোগ করবে। সম্মান ও মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে পরিবার, রাষ্ট্র ও সমাজে কাজ করবে।’

৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয়, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।’

তিনি বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়। বাংলাদেশে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। নারীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে ‘নারী বিষয়ক দফতর’ প্রতিষ্ঠা করা হয়। ১৯৭৮ সালে গঠন করা হয় ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ যা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার শাসনামলে ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়েছিল।

তারেক রহমান বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করা, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ করা।

সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

তিনি বলেন, আমাদের বিদ্যমান সমাজে সমতা হোক অঙ্গীকার, মর্যাদা হোক বাস্তবতা, আর ক্ষমতায়ন হোক উন্নয়নের ভিত্তি।

প্রধানমন্ত্রী ‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

The post সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9042/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী https://sojakotha.com/startup/details/9041/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac/ https://sojakotha.com/startup/details/9041/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac/#respond Sat, 07 Mar 2026 11:58:59 +0000 https://sojakotha.com/?p=9041 স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।’ আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে […]

The post আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on সোজা কথা ডটকম.

]]>
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন।

তিনি বলেন, ‘অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব।’

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কর্মশালায় সংসদের রুলস অব প্রসিডিউর, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অব ইন্টারেস্টসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংসদের রীতিনীতি, রেওয়াজ ও পদ্ধতি নিয়েও কথা হয়েছে, যাতে সংসদ সদস্যরা এসব বিষয়ে ভালোভাবে অবগত হতে পারেন। বিশেষ করে সংবিধান, রুলস অব প্রসিডিউর এবং কাস্টমস কনভেনশন অব দ্য হাউস নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও কথা হয়েছে।

নতুন সংসদ সদস্যদের নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা নতুন সংসদ সদস্য, তারা নতুন করে যাত্রা শুরু করবেন, শিখবেন ভালো। তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে ভালো শিক্ষাটা পাবেন। একটা বাচ্চা যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শিখে, ঠিক সেইভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন সংসদ সদস্যদের জনপ্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী কর্মশালার আজ শেষ দিনের কার্যক্রম চলছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

The post আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9041/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8e-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%85%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%ac/feed/ 0
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই : শ্রমমন্ত্রী https://sojakotha.com/startup/details/9038/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8/ https://sojakotha.com/startup/details/9038/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8/#respond Sat, 07 Mar 2026 11:58:14 +0000 https://sojakotha.com/?p=9038 সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই এসব কর্মকাণ্ড সহ্য করা হবে না। আজ (শনিবার) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য […]

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই : শ্রমমন্ত্রী appeared first on সোজা কথা ডটকম.

]]>
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই এসব কর্মকাণ্ড সহ্য করা হবে না।

আজ (শনিবার) সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।

তিনি ছিনতাইকারীসহ নানা অপরামূলক কর্মকাণ্ডে লিপ্তদের গ্রেফতার করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে নিজ বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা শান্তির সিলেট চাই। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না- সে বিষয়টিও দেখা হবে।’

একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন- সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুর স্টেট কলা একাডেমির ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই : শ্রমমন্ত্রী appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9038/%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%a8/feed/ 0
তথ্য প্রকাশে অপারগতার কারণ সমালোচনাকে ভয় পাওয়া ও গোপনীয়তার সংস্কৃতি https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9022/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/ https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9022/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/#respond Sun, 28 Sep 2025 22:10:15 +0000 https://sojakotha.com/?p=9022 তথ্য প্রকাশে প্রায়ই অপারগতা প্রকাশ করেন সরকারি কর্মকর্তারা। এর কারণ হিসেবে কখনো রাজনৈতিক ‘চাপের’ কথা বলা হয়; কখনো বাধা হয়ে আসে সমালোচনাকে ভয় পাওয়ার বিষয়টি। এর পাশাপাশি আছে গোপনীয়তার সংস্কৃতিও। অন্যদিকে তথ্য কমিশনও অকার্যকর হয়ে আছে। এসব বিষয় নাগরিকদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ‘তথ্য অধিকার আইন: পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে উপস্থাপন […]

The post তথ্য প্রকাশে অপারগতার কারণ সমালোচনাকে ভয় পাওয়া ও গোপনীয়তার সংস্কৃতি appeared first on সোজা কথা ডটকম.

]]>

থ্য প্রকাশে প্রায়ই অপারগতা প্রকাশ করেন সরকারি কর্মকর্তারা। এর কারণ হিসেবে কখনো রাজনৈতিক ‘চাপের’ কথা বলা হয়; কখনো বাধা হয়ে আসে সমালোচনাকে ভয় পাওয়ার বিষয়টি। এর পাশাপাশি আছে গোপনীয়তার সংস্কৃতিও। অন্যদিকে তথ্য কমিশনও অকার্যকর হয়ে আছে। এসব বিষয় নাগরিকদের তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

‘তথ্য অধিকার আইন: পরিপ্রেক্ষিত পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে উপস্থাপন করা মূল প্রবন্ধে এবং আলোচকদের বক্তব্যে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার বিষয়গুলো উঠে আসে। ‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসে’ গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই সেমিনারের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।

সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম। তথ্য অধিকার আইন ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে তিনি বলেন, যে সামান্য অর্জন গত ১৬ বছরে হয়েছে, সেটি এখন বিপন্ন। তথ্য কমিশন দীর্ঘ দেড় বছর ধরে কার্যত অকার্যকর। মনে হয় সরকারের কাছে এর কোনো গুরুত্ব নেই। যে দুটি প্রতিষ্ঠানকে অন্তর্বর্তী সরকারের জবাবদিহির আওতায় আনা উচিত ছিল, তার একটি তথ্য কমিশন অন্যটি জাতীয় মানবাধিকার কমিশন।

এই সেমিনারে সম্মানীয় অতিথি ছিলেন বাংলাদেশে ইউনেসকোর অফিস প্রধান সুজান ভাইজ। তিনি বলেন, নাগরিক সমাজের সক্রিয়তা ও সরকারের ওপর চাপ সৃষ্টির উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘসহ আন্তর্জাতিক উন্নয়ন-সহযোগীরা সব সময় কারিগরি সহায়তা দিতে প্রস্তুত, তবে লড়াই মূলত নাগরিকদের।

সেমিনারের সঞ্চালক ছিলেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। আরও বক্তব্য দেন বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও আইসোশ্যালের চেয়ারপারসন অনন্য রায়হান। – ডেস্ক রিপোর্ট

The post তথ্য প্রকাশে অপারগতার কারণ সমালোচনাকে ভয় পাওয়া ও গোপনীয়তার সংস্কৃতি appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/9022/%e0%a6%a4%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be/feed/ 0
খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু https://sojakotha.com/startup/details/9019/%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c/ https://sojakotha.com/startup/details/9019/%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c/#respond Sun, 28 Sep 2025 21:19:49 +0000 https://sojakotha.com/?p=9019 খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে ব‍্যাপক সহিংসতা ও বিভিন্ন সূত্র অনুযায়ী একাধিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে সংস্থাটি। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে এই জেলায় সাতজন পাহাড়ি […]

The post খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু appeared first on সোজা কথা ডটকম.

]]>
খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে ব‍্যাপক সহিংসতা ও বিভিন্ন সূত্র অনুযায়ী একাধিক প্রাণহানির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে সংস্থাটি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত এক বছরে এই জেলায় সাতজন পাহাড়ি নারী ধর্ষণের শিকার হলেও এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। এ অবস্থায় আবারও কিশোরীকে বর্বরোচিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ন্যায়বিচারের দাবিতে যৌক্তিক আন্দোলন কি অপরাধ?

প্রশাসনকে এই প্রশ্নের জবাব দিতে হবে মন্তব্য করে টিআইবি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার ঘটনায় যারা জড়িত এবং যারা কুশীলব ভূমিকা পালন করেছে, তাদের খুঁজে বের করাসহ এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের ধর্ষণের ঘটনাকে স্বাভাবিকত্ব দেওয়ার প্রচেষ্টা নতুন নয়। ধর্ষণের শিকার নারীদের স্বাস্থ‍্য পরীক্ষা থেকে শুরু করে মামলা গ্রহণসহ পুরো বিচারপ্রক্রিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধর্ষককে রক্ষার চেষ্টা দেখা যায়।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এ অবস্থায় ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা থেকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর চলমান আন্দোলন খুবই যৌক্তিক ঘটনা। প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে সংবেদনশীল আচরণ কাম্য ছিল।

ইফতেখারুজ্জামান বলেন, ‘বৈষম্য ও গোষ্ঠীগত নিপীড়নমূলক চর্চার ঊর্ধ্বে উঠে ধর্ষণসহ সব সহিংস ঘটনায় নিহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অন্যথায় এ–জাতীয় ঘটনার পুরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। একই সঙ্গে প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও জবাবদিহির আওতায় আনতে হবে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে তাদের ব্যর্থতাও দৃশ্যমান।’

উল্লেখ্য, পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে গত শনিবার ভোর পাঁচটা থেকে খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।রোববার সকালে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। দুপুরে গুইমারার একটি বাজারে আগুন দেওয়া হয়। আগুনে বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। এ সময় বাজারের পাশে থাকা বসতঘরও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেলা একটায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে এ ঘটনা ঘটে।

গুইমারায় গুলিতে তিনজন নিহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। গুলিতে তিনজনের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ।

The post খাগড়াছড়িতে গুলিতে তিনজনের মৃত্যু appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9019/%e0%a6%96%e0%a6%be%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9c/feed/ 0
দেশের হত্যা মামলার প্রায় ৫২ শতাংশই প্রমাণ করা যাচ্ছে না https://sojakotha.com/startup/details/9013/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af/ https://sojakotha.com/startup/details/9013/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af/#respond Sun, 28 Sep 2025 20:43:34 +0000 https://sojakotha.com/?p=9013 দেশে প্রতিবছর সাড়ে চার হাজারে বেশি হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার বেশির ভাগই প্রমাণ করা যাচ্ছে না। বছরের পর বছর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অনেক মামলার আসামিরা বেকসুর খালাস পেয়ে যাচ্ছেন। হত্যা মামলায় সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান সংক্রান্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। সংস্থাটি বলছে, দেশের […]

The post দেশের হত্যা মামলার প্রায় ৫২ শতাংশই প্রমাণ করা যাচ্ছে না appeared first on সোজা কথা ডটকম.

]]>
দেশে প্রতিবছর সাড়ে চার হাজারে বেশি হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলার বেশির ভাগই প্রমাণ করা যাচ্ছে না। বছরের পর বছর তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে অনেক মামলার আসামিরা বেকসুর খালাস পেয়ে যাচ্ছেন। হত্যা মামলায় সাজার হার কম হওয়ার কারণ অনুসন্ধান সংক্রান্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন বিশ্লেষণ করে পাওয়া গেছে এসব তথ্য। সংস্থাটি বলছে, দেশের হত্যা মামলার ৫১.৬৮ (প্রায় ৫২) শতাংশই প্রমাণ করা যাচ্ছে না। এসব মামলার আসামিরা খালাস পেয়ে যাচ্ছেন। খালাসপ্রাপ্ত মামলার মধ্যে ৩৮.২ শতাংশ বাদী ও বিবাদী আপস এবং ১১.৪ শতাংশ তদন্তে ত্রুটির কারণে হচ্ছে। এছাড়া সাজাপ্রাপ্ত মামলার ২৬.১ শতাংশ মৃত্যদণ্ড, ৪১.৭ শতাংশ যাবজ্জীবন এবং ৩২.২ শতাংশ সাধারণ সাজা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ ৬২ শতাংশই পূর্বশত্রুতা থেকে হয়েছে। এছাড়া ৪০ শতাংশ বৈবাহিক, ২৪ শতাংশ হত্যাকাণ্ড জমি বা সম্পত্তিসংক্রান্ত দ্বন্দ্ব থেকে এবং ১৯ শতাংশ পূর্বপরিকল্পিতভাবে হয়েছে।

হত্যা মামলার তদন্তে পুলিশের সর্বোচ্চ ১৯ বছর সময় লেগেছে। আর পুলিশ চার্জশিট দাখিলের পর আদালতে বিচারকার্যে সর্বোচ্চ ৩০ বছর সময় লেগে গেছে।

দেশের নয়টি এলাকার (জেলা ও মেট্রোপলিটন) ৯০টি থানার ২০১৫ ও ২০১৬ সালের ২৩৮টি হত্যা মামলায় রায়ের তথ্য বিশ্লেষণ করে উল্লিখিত সব তথ্য পেয়েছে পিবিআই।

পিবিআই বলছে, অধিকাংশ মামলার খালাসের নেপথ্যে বাদী-বিবাদীর আপসের কারণে বৈরী সাক্ষী। অর্থাৎ সাক্ষী কর্তৃক সঠিকভাবে সাক্ষ্য প্রদান না করা অথবা সাক্ষীর অনুপস্থিতি। এছাড়া আদালতের পর্যবেক্ষণে মামলার তদন্তেও বেশকিছু ত্রুটিবিচ্যুতি পরিলক্ষিত হয়। তদন্তকারী কর্মকর্তাদের উপস্থাপিত তদন্ত প্রতিবেদনেও বেশকিছু অসামঞ্জস্য পাওয়া যায়, যার প্রভাব পড়ে বিচারিক আদালত কর্তৃক মামলার রায়ে। জানতে চাইলে পিবিআই প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোস্তফা কামাল বলেন, বিদ্যমান ফৌজদারি বিচারব্যবস্থায় অধিকাংশ মামলায় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ ও শাস্তি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ ব্যর্থতার দায়ভার অনেকাংশে পুলিশকেই বহন করতে হয়। অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে তদন্ত তথা সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ ও উপস্থাপন এবং তদন্ত প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পিবিআই বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে এবং তদন্তকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে বিদ্যমান তদন্ত প্রক্রিয়ার ত্রুটি ও সীমাবদ্ধতাগুলো জানার উদ্যোগ গ্রহণ করে।

তিনি বলেন, সারা দেশে বৃহৎ পরিসরে অনুসন্ধান করলে আরও সুন্দর হতো। কিন্তু মামলার রায়গুলো কালেকশন করা একটি মহাযুদ্ধ। এটা চাইলেই আদালতগুলো থেকে ঠিকমতো পাওয়া যায় না।

তবে সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক  বলেন, বাংলাদেশে বছরে গড়ে সাড়ে তিন হাজার হত্যা মামলা হয়। আমার ধারণা, এর মধ্যে গড়ে ৩০ শতাংশ মামলার শাস্তি নিশ্চিত হয় না। সারা বিশ্বে মার্ডার ডিটেক্ট করা সহজ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্যে মার্ডারের ক্লিয়ারেন্স রেট ৯০ শতাংশের বেশি। আমাদের দেশে মার্ডার মামলায় শাস্তি না হওয়ার মূল কারণ পুলিশের অদক্ষতা।

সূত্র বলছে, পিবিআই ময়মনসিংহ, সিলেট, খুলনা, চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মেট্রোপলিটন, রংপুর, বগুরা, ফরিদপুর ও বরিশাল এলাকার হত্যা মামলার রায় নিয়ে অনুসন্ধান করে। হত্যা মামলাগুলোর সাজার হার তুলনামূলক কম হওয়ার কারণ জানতে দেশের বিভিন্ন জেলায় পিবিআই-এর ইউনিটপ্রধানরা তাদের নিজ নিজ দায়িত্বাধীন জেলায় বিচারকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মতামত গ্রহণ ও অভিজ্ঞতা জানার চেষ্টা করেন। এছাড়া মামলার রায়ে আসামিদের খালাসের ব্যাপারে আদালতের পর্যবেক্ষণগুলো সংগ্রহ করে। পিবিআই এসব মামলার রায়ের কপি ও পর্যবেক্ষণগুলো বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে।

পিবিআই অনুসন্ধান প্রতিবেদনের খালাসপ্রাপ্ত ১২৩টি মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু বৈরী সাক্ষীর (বাদী ও বিবাদীর আপসজনিত) কারণে খালাসপ্রাপ্ত মামলা সংখ্যা ৪৭টি অর্থাৎ ৩৮.২ শতাংশ। শুধু তদন্তে ত্রুটিজনিত কারণে খালাস হয়েছে ১৪টি মামলা অর্থাৎ ১১.৪ শতাংশ। ম্যাজিস্ট্রেটের ভুলের কারণে ৪টি, অর্থাৎ ৩.২ শতাংশ। পিএম রিপোর্টের ত্রুটিজনিত কারণে ১১টি, অর্থাৎ ৮.৯ শতাংশ। তদন্তে ত্রুটি ও বৈরী সাক্ষীর যুগপৎ কারণে খালাসপ্রাপ্ত মামলার সংখ্যা ৩২টি, অর্থাৎ ২৬ শতাংশ। ১৫টি মামলায় পরিপূর্ণ অর্থাৎ বাদী সাক্ষী এবং প্রসিকিউশন সক্রিয় ছিল তথাপি মামলা খালাস হয়, যা শতকরা হিসাবে ১২.২ শতাংশ।

কেন খালাস পাচ্ছে আসামিরা : পিবিআই-এর অনুসন্ধান প্রতিবেদনে বিচারক, পিপি ও তদন্তকারী কর্মকর্তার পর্যবেক্ষণে হত্যা মামলার আসামি খালাসের কারণ ওঠে এসেছে। হত্যা মামলার এই প্রধান তিনটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পিবিআই জানতে পেরেছে কেন খালাস পাচ্ছে আসামিরা। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো, এজাহারে ত্রুটি থাকা, তদন্ত কর্মকর্তার সততার অভাব বা স্বার্থান্বেষী মহলের দ্বারা প্রভাবিত হওয়া, মামলার এজাহার/ লাশের সুরতহাল/ ব্যবহৃত অস্ত্র এবং ময়নাতদন্ত প্রতিবেদনের মধ্যে মিল না থাকা। এছাড়াও সঠিকভাবে তদন্ত না হওয়া, মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে রিপোর্ট দেওয়া, তদন্তে দীর্ঘ সময় লাগা ও প্রযুক্তির ব্যবহার না করার ফলেও মামলা প্রমাণিত হয় না। ১৬১/১৬৪ ধারায় জবানবন্দি না থাকা, প্রত্যক্ষ সাক্ষী আদালতে হাজির করতে ব্যর্থতা ও প্রত্যক্ষ সাক্ষী না থাকা, উপযুক্ত সাক্ষী নির্বাচন না করা, সাক্ষীর মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং সাক্ষীদের কোনো প্রণোদনা না থাকাও অন্যতম কারণ। পিবিআই-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাক্ষীদের যথাযথভাবে প্রস্তুত না করে সাক্ষ্য প্রদানের জন্য হাজির করা, সাক্ষী সাক্ষ্য প্রদান না করা বা হাজির না হওয়া, আসামিদের ভয়ে বা প্রভাবে সাক্ষী কর্তৃক সত্য সাক্ষ্য না দেওয়া, পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ আদালতে উপস্থাপন করতে না পারা, আলামত ও অন্য প্রমাণাদি জব্দ না করা/আদালতে উপস্থাপনে ব্যর্থতা এবং তদন্তকারী কর্মকর্তার অদক্ষতার কারণেও মামলা প্রমাণ হয় না। বিচারে দীর্ঘ সময় লাগায় বাদীপক্ষের আগ্রহ হারিয়ে ফেলা বা বাদীপক্ষের অনীহা এবং প্রসিকিউশনের গাফিলতির কারণেও মামলা প্রমাণিত হয় না। বাদীপক্ষ আর্থিক অক্ষমতায় দক্ষ উকিল দিতে না পারা, প্রকৃত দোষী/দোষীদের ছাড়াও অন্যদের আসামি করা, আসামিদের জামিন-পরবর্তী অপতৎপরতা ও রাজনৈতিক বিবেচনাও অন্যতম কারণ।

তবে এর মধ্যে চার ধরনের ত্রুটিকে মূল কারণ হিসাবে চিহ্নিত করেছে পিবিআই। সেগুলো হলো: প্রথমত-বৈরী সাক্ষীর কারণে, দ্বিতীয়ত-তদন্তের ত্রুটিজনিত কারণে, তৃতীয়-ম্যাজিস্ট্রেটের ভুলের কারণে (জব্দতালিকা/১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দি সঠিকভাবে না নেওয়া), এর সঙ্গে বৈরী সাক্ষী তদন্তের ত্রুটি ও আদালতের জটিলতা যুগপৎভাবে রয়েছে। চতুর্থ-পিএম রিপোর্টের ত্রুটিজনিত কারণে এর সঙ্গে বৈরী সাক্ষী, তদন্তের ত্রুটি ও সাক্ষীর গরহাজির যুগপৎভাবে রয়েছে।

মামলা তদন্ত ও বিচার শেষ হতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে : বিবিআই-এর উল্লিখিত ২৩৮টি মামলার তদন্তে পুলিশের সময় লেগেছিল সর্বনিম্ন ১৮ দিন এবং সর্বোচ্চ ১৯ বছর, যা গড়ে ১ বছর ৬ মাস (প্রায়)। অন্যদিকে মামলাগুলো পুলিশ কর্তৃক চার্জশিট দাখিলের পর আদালত কর্তৃক বিচারকার্যে সময় লেগেছিল সর্বনিম্ন ৮ মাস এবং সর্বোচ্চ ৩০ বছর। গড়ে প্রায় ১০ বছর ১১ মাস।

দীর্ঘসময় বিচারকার্যের জন্য অনেক সময় বাদী ও সাক্ষীরা সাক্ষ্য দিতে আগ্রহ হারিয়ে ফেলে অথবা সাক্ষ্য দিতে চায় না। তাই সাক্ষী বৈরী হওয়ার সঙ্গে বিচারের দীর্ঘসূত্রতার দেখা দেয়। মামলার তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন সীমাবদ্ধতার বিষয়টিও উঠে আসে পিবিআই-এর অনুসন্ধানে।

মামলায় শাস্তি নিশ্চিত হতে করণীয় : পিবিআই-এর অনুসন্ধান প্রতিবেদনে হত্যা মামলায় শাস্তি নিশ্চিতে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, তদন্ত কর্মকর্তা কর্তৃক চার্জশিটে শুধু প্রত্যক্ষদর্শী ও ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিদের সাক্ষী করা। পিপি কর্তৃক সাক্ষীকে যথাযথভাবে প্রস্তুতপূর্বক আদালতে উপস্থাপন করা। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সাক্ষী সুরক্ষা আইন প্রণয়ন/যুগোপযোগী করা ও বাস্তবায়ন এবং সাক্ষীদের জন্য উপযুক্ত প্রণোদনার ব্যবস্থা করা যাতে তারা সাক্ষ দিতে আগ্রহবোধ করে। এছাড়া হত্যা মামলার বাদীপক্ষকে স্থানীয় পুলিশ ও অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের (যেমন- ইউনিয়ন পরিষদ) মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ও অন্যান্য সহযোগিতা করা। দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করা এবং প্রসিকিউশন কর্তৃক বাদীপক্ষের সঙ্গে নিরবচ্ছিন্নভাবে যোগযোগ রেখে বাদীপক্ষ যাতে ভয় না পায়, হতাশ না হয় এবং আপস না করে, সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখা।

– ডেস্ক রিপোর্ট

The post দেশের হত্যা মামলার প্রায় ৫২ শতাংশই প্রমাণ করা যাচ্ছে না appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/9013/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af/feed/ 0
ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত https://sojakotha.com/startup/details/8990/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/ https://sojakotha.com/startup/details/8990/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#respond Sun, 06 Jul 2025 15:57:21 +0000 https://sojakotha.com/?p=8990 রাজধানীর গ্রীন রোডে অবস্থিত ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম,পবিত্র আশুরা উপলক্ষ্যে রোববার (৬ জুলাই) ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এবং মেডিহেল্প ফার্টিলিটি সেন্টারের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকালে ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর চেয়ারম্যান মো লুৎফুল আজম (রানা)। বিশেষজ্ঞ ডাক্তার […]

The post ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত appeared first on সোজা কথা ডটকম.

]]>
রাজধানীর গ্রীন রোডে অবস্থিত ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১০ মহরম,পবিত্র আশুরা উপলক্ষ্যে রোববার (৬ জুলাই) ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এবং মেডিহেল্প ফার্টিলিটি সেন্টারের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর চেয়ারম্যান মো লুৎফুল আজম (রানা)।

বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় রোগীদের বিনামূল্যে বিভিন্ন পরীক্ষার পাশাপাশি স্বল্পমূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম করা হয়। অনুষ্ঠানে কয়েকশ মানুষ ব্ল্যাড গ্রুপিংয়ের সুবিধাসহ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো. লুৎফুল আজম (রানা) বলেন, আমারা সমাজের জন্য কিছু করতে চাই। এলাকার মানুষের জন্য আমাদের দায় আছে। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। আমরা সবার জন্য গুণগত মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছি।

বন্ধ্যাত্ব ও গাইনি বিশেষজ্ঞ ডা. হাসনা হোসেন আখী বলেন, যেসব রোগে আক্রান্ত রোগীদের জন্য এই পরামর্শ জরুরি ও প্রয়োজনীয় আমরা সেই ধরনের রোগ নিয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নত মানের সেবা প্রদানে সব সময় অঙ্গীকারবদ্ধ।

এসময় আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি ক্লিনিক (প্রা.) লি. এর চেয়ারম্যান রুমানা পারভীন, পরিচালক এসএম সোলাইমান, সিইও ফকরুল ইাসলাম হামীম, এইচআর প্রধান রেজওয়ানা শেখ শান্তা, মেডিহেল্প ফার্টিলিটি সেন্টারের সিইও মো. আবদুল্লাহ আহমেদ প্রমূখ।

The post ধানমন্ডি ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত appeared first on সোজা কথা ডটকম.

]]>
https://sojakotha.com/startup/details/8990/%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
সরকারের মধ্যে অস্থিরতা : প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি https://sojakotha.com/startup/details/8973/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa/ Sat, 12 Apr 2025 22:51:41 +0000 https://sojakotha.com/?p=8973 ডেস্ক রিপোর্ট আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও […]

The post সরকারের মধ্যে অস্থিরতা : প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি appeared first on সোজা কথা ডটকম.

]]>
ডেস্ক রিপোর্ট

আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন।

বৈঠকের পর রাত আটটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন।

তবে রাত সোয়া নয়টার পর বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিপূর্বে ঐকমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন।

এক ঘন্টার ব্যবধানে জাতীয় নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়ে সংশোধিত প্রেস বিজ্ঞপ্তির বিষয় যথেস্ট কৌতুহলের সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন এটা সরকারের মধ্যকার অস্থিরতার বড় প্রমাণ। এ বিষয়ে ভুল হবার সম্ভাবনাকে নাকচ করে দিয়ে উচ্চ পর্যায়ে কাজ করেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন- বিশেষ কিছু গোষ্ঠীর চাপে প্রেসবিজ্ঞপ্তির ভাষা পরিবর্তন হয়ে গেছে। এটা জাতির জন্য অশুভ সংকেত।

প্রেস উইং জানায়, বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনূসকে অবহিত করেন। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে বলে তাঁরা প্রধান উপদেষ্টাকে জানান। আজ শনিবার পর্যন্ত মোট ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে।

প্রধান উপদেষ্টাকে তাঁরা আরও জানান, সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

The post সরকারের মধ্যে অস্থিরতা : প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি appeared first on সোজা কথা ডটকম.

]]>
‍বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন‍‍‍‍ https://sojakotha.com/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/details/8942/%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/ Sat, 15 Feb 2025 00:15:02 +0000 https://sojakotha.com/?p=8942 হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বহুধর্মীয় সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগের (আইডব্লিওএমডি-২০২৫) সমাপনী সেশন গত মঙ্গলবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ। সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এ.এফ.এম. খালিদ হোসেন। তিনি বলেন, বাগানে নানা […]

The post ‍বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন‍‍‍‍ appeared first on সোজা কথা ডটকম.

]]>
হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
হুধর্মীয় সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাল্টিফেইথ ডায়লগের (আইডব্লিওএমডি-২০২৫) সমাপনী সেশন গত মঙ্গলবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। খবর বাপসনিউজ। সমাপনী সেশনে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এ.এফ.এম. খালিদ হোসেন।
তিনি বলেন, বাগানে নানা বর্ণে সুবাসিত ফুল যেমন বাগানে সৌন্দর্য বৃদ্ধি করে, একটি দেশে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায়। দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। রাজনৈতিক অধিকার, মতপ্রকাশের অধিকার, নিজ নিজ ধর্ম পালনসহ সকল মানবিক অধিকার নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।


এমএফএনএন ঢাকা শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য বহুধর্মীয় সম্প্রীতিকে গুরুত্ব দেয়ার কথা বলা হয়। বাংলাদেশের খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ও ইসলাম ধর্মের প্রতিনিধিগণ এবং অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে স্বীকার করে সব ধর্মের অনুসারীরাই একই মানব জাতি, যারা মহান স্রষ্টার সর্বোত্তম সৃষ্টি। এদের মধ্যকার একতার শক্তি সর্বজনীন। তাই এই গ্রহের সমস্ত মানুষ ও প্রাণীর মঙ্গলের জন্য যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।
সমাপনী সেশনে বক্তারা বলেন, এদেশে কখনো রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো বৈষম্য ছিল না, এখনো নেই। সহিংসতার ঘটনা ধর্মীয় কারণে নয়, ধর্মভেদে নাগরিক সুযোগ-সুবিধার বৈষম্যও করা হয় না। আসলে রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থের কারণে ঘটা সহিংসতাকে ধর্মীয় কারণে সহিংসতা বলে চিত্রিত করা হয়। সহিংসতার ঘটনা সম্পূর্ণ রাজনীতিক, আন্তঃধর্মীয় বিরোধের ভিত্তিতে নয়।
সমাপনী সেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ। এ সময় মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ড. বব রবার্টস জুনিয়র, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকার (আইএসএনএ) চেয়ারম্যান ইমাম মোহাম্মদ মাজিদ, আইআরএফ সেক্রেটারিয়েটের প্রেসিডেন্ট নাদিন মায়েনজা, ইনস্টিটিউট অব গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জেমস চেন, ইসলামি বিশ্ববিদ্যালয়য়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, গ্লোবাল মুসলিম অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার সাইয়েদ মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস, ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু সায়েম, অধ্যাপক ড. আনিসুজ্জামান ,অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় শতাধিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক মাল্টি-ফেইথ নেইবারস নেটওয়ার্ক (এমএফএনএন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টার-রিলিজিয়াস অ্যান্ড ইন্টার-কালচারাল ডায়লগ (সিআইআইডি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) এবং আমেরিকান ইনস্টিটিউট অব ইন্টিগ্রেটেড থট-এর (এআইআইটি) সহযোগিতায় এই সম্মেলনটি ১১ ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। গত সোমবার কর্মশালাটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

The post ‍বহুবিশ্বাসের সম্প্রীতির নেটওয়ার্ক তৈরি করুন‍‍‍‍ appeared first on সোজা কথা ডটকম.

]]>