গৃহকর্মী সাদিয়ার মৃত্যু Archives — সোজা কথা ডটকম https://sojakotha.com/tag/গৃহকর্মী-সাদিয়ার-মৃত্যু/ Latest online bangla news | bd, world, Sports, photo, video live Fri, 23 Oct 2020 15:19:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://sojakotha.com/wp-content/uploads/2020/10/cropped-sojakotha-32x32.png গৃহকর্মী সাদিয়ার মৃত্যু Archives — সোজা কথা ডটকম https://sojakotha.com/tag/গৃহকর্মী-সাদিয়ার-মৃত্যু/ 32 32 আ’লীগ নেতার স্ত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মী সাদিয়ার মৃত্যু হয়েছে https://sojakotha.com/startup/details/6193/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d/ Fri, 23 Oct 2020 15:19:22 +0000 https://sojakotha.com/?p=6193 ঢাকা ডেস্ক রিপোর্ট: শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর (৩৫) এর নির্যাতনের শিকার গৃহকর্মী সাদিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৃহকর্মী সাদিয়া। সে শ্রীবরদী পৌরশহরের মুন্সীপাড়া এলাকার হতদরিদ্র ট্রলি চালক সাইফুল ইসলামের মেয়ে। গত ২৬ সেপ্টেম্বর শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম […]

The post আ’লীগ নেতার স্ত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মী সাদিয়ার মৃত্যু হয়েছে appeared first on সোজা কথা ডটকম.

]]>
ঢাকা ডেস্ক রিপোর্ট: শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর (৩৫) এর নির্যাতনের শিকার গৃহকর্মী সাদিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় গৃহকর্মী সাদিয়া। সে শ্রীবরদী পৌরশহরের মুন্সীপাড়া এলাকার হতদরিদ্র ট্রলি চালক সাইফুল ইসলামের মেয়ে।

গত ২৬ সেপ্টেম্বর শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসভবন থেকে রাত দেড়টায় গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে শিশু সাদিয়াকে। শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর (৩৫) শিশুটিকে নানা অজুহাতে নির্যাতন করতেন। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায় যে, শিশুটির গায়ের বিভিন্ন স্থানে গরম ছ্যাঁকা দেওয়া থেকে শুরু করে গোপনাঙ্গে পর্যন্ত আঘাত করা হয়। নির্যাতনের ফলে তার মাথায় ব্যাপক ক্ষতের সৃষ্টি হয়। পিঠে আগুনের ছ্যাঁকায় ঘা দেখা দেয়। ওই দিন গভীর রাতে নির্যাতনের শিকার শিশুটির আর্তনাদ শুনে প্রতিবেশীরা ৯৯৯ ফোন করেন। পরে পৌরশহরের বিথি টাওয়ারের ৬ তলায় শাকিলের ভাড়া বাসা থেকে পুলিশ উদ্ধার করে শিশুটিকে। পরদিন উন্নত চিকিৎসার জন্য প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা করেন। পরদিন গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে আসামি ঝুমুরকে কারাগারে পাঠানো হয়।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, মেয়েটিকে আমানবিক নির্যাতন করা হয়েছে। এর ফলে শুক্রবার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি বলেন, সাদিয়াকে নির্যাতনের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। সেই মামলায় গৃহকত্রী ঝুমুর বর্তমানে জেলা কারাগারে আছে। শিশু সাদিয়া মারা যাওয়ায় মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

The post আ’লীগ নেতার স্ত্রীর নির্যাতনের শিকার গৃহকর্মী সাদিয়ার মৃত্যু হয়েছে appeared first on সোজা কথা ডটকম.

]]>