সাইদা খাতুন Archives — সোজা কথা ডটকম https://sojakotha.com/tag/সাইদা-খাতুন/ Latest online bangla news | bd, world, Sports, photo, video live Tue, 18 Aug 2020 16:46:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://sojakotha.com/wp-content/uploads/2020/10/cropped-sojakotha-32x32.png সাইদা খাতুন Archives — সোজা কথা ডটকম https://sojakotha.com/tag/সাইদা-খাতুন/ 32 32 দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্র সাংবাদিক সাইদা খানম আর নেই https://sojakotha.com/startup/details/4726/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/ Tue, 18 Aug 2020 07:28:06 +0000 https://sojakotha.com/?p=4726 সোজা কথা রিপোর্ট: চলে গেলেন দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী ও সাংবাদিক সাইদা খানম। সোমবার রাত ৩টার দিকে ঢাকার বনানীতে নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন। তার বাবা আবদুস সামাদ খান ও মা নাছিমা খাতুন। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর তিনি পাবনায় জন্মগ্রহণ […]

The post দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্র সাংবাদিক সাইদা খানম আর নেই appeared first on সোজা কথা ডটকম.

]]>
সোজা কথা রিপোর্ট: চলে গেলেন দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্রী ও সাংবাদিক সাইদা খানম। সোমবার রাত ৩টার দিকে ঢাকার বনানীতে নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন। তার বাবা আবদুস সামাদ খান ও মা নাছিমা খাতুন। ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর তিনি পাবনায় জন্মগ্রহণ করেন।

বেগম পত্রিকার মাধ্যমে সাইদা খানম আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। এরপর তার ছবি ছাপা হয় অবজারভার, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রী হিসেবে দেশে-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। সত্যজিতের একাধিক ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেন তিনি।

দেশের প্রথমদিককার নারী রিপোর্টার মাহমুদা চৌধুরীর সাথে সাইদা খানম

দেশের বাইরে ভারত, জাপান, ফ্রান্স, সুইডেন, পাকিস্তান, সাইপ্রাস ও যুক্তরাষ্ট্রে তার তোলা ছবির বেশ কয়েকটি প্রদর্শনী হয়। জাপানে ইউনেসকো অ্যাওয়ার্ড, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, বেগম পত্রিকার ৫০ বছর পূর্তি পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সম্মানসূচক ফেলোসহ বিভিন্ন স্বীকৃতি পান তিনি।

ছবি তোলার পাশাপাশি লেখালেখি করতেন তিনি। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘ধূলোমাটি’, ‘স্মৃতির পথ বেয়ে’, ‘আমার চোখে সত্যজিৎ রায়’। তিনি বাংলা একাডেমি ও ইউএনএবির আজীবন সদস্য ছিলেন।

সোজা কথা ডটকম পরিবারের শোক

দেশের প্রথম নারী আলোকচিত্রী ও সাংবাদিক সাঈদা খানমের মৃত্যুতে সোজা কথা ডটকম পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

The post দেশের প্রথম পেশাদার নারী আলোকচিত্র সাংবাদিক সাইদা খানম আর নেই appeared first on সোজা কথা ডটকম.

]]>