সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

‘ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকর’ মন্তব্য ফেসবুকের সাবেক এক কর্মকর্তার

Wednesday, 6 October, 2021 | 12:59 pm
0
‘ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকর’ মন্তব্য ফেসবুকের সাবেক এক কর্মকর্তার

ডেস্ক রিপোর্ট

বিবিসি অনলাইনের এক খবরে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাবেক এক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন বলেছেন, ‘ফেসবুক শিশুদের জন্য ক্ষতিকর এবং এটি গুরুতর বিভাজন তৈরি করে যা আমাদের (যুক্তরাষ্ট্র) গণতন্ত্রকে দুর্বল করে দেয়’। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে কংগ্রেসের শুনানিতে ফ্রান্সেস হাউগেন (৩৭) নামের ওই কর্মকর্তা এই বিস্ফোরক মন্তব্য করেন।

ফ্রান্সেস ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার ছিলেন। সম্প্রতি তিনি ধারাবাহিকভাবে ফেসবুকের গোপন তথ্য ফাঁস করছেন। তার করা অভিযোগগুলো তদন্তের দাবি জোরালো হচ্ছে এবং ফেসবুক নিয়ন্ত্রণেরও জোর দাবি উঠেছে।  যদিও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সাম্প্রতিক এই প্রচার-প্রচারণা কোম্পানিটি সম্পর্কে মিথ্যা ধারণা তৈরি করেছে। ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে নিজেদের লড়াইয়ের ইঙ্গিত করে কোম্পানির কর্মীদেরকে দেওয়া এক চিঠিতে তিনি বলেছেন, এসব অভিযোগের বেশিরভাগেরই কোনো মানে হয় না।

জাকারবার্গের চিঠিটি ফেসবুকে সবার জন্য উম্মুক্ত করা হয়েছে। চিঠিতে তিনি আরও বলেন, মানসিক স্বাস্থ্য, সুস্থতা ও নিরাপত্তার বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখি। যেসব প্রচারণা আমাদের কাজ ও উদ্দেশ্যকে ভুলভাবে উত্থাপন করে তা দেখা আমাদের জন্য কষ্টকর।

ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম। কোম্পানিটি বলেছে তাদের মাসিক অ্যাকটিভ ইউজার ২.৭ বিলিয়ন। এছাড়া তাদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামও মিলিয়ন মিলিয়ন মানুষ ব্যবহার করছে। যদিও ভুল তথ্য ছড়ানো ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে না পারায় কোম্পানিটিকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

গত রোববার সিবিএস নিউজকে হাউগেন বলেছেন সম্পতি তিনি ফেসবুকের অভ্যন্তরীণ কিছু তথ্য ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে শেয়ার করেছেন।ওই তথ্যগুলো ব্যবহার করে ওয়াল স্ট্রিট জার্নাল ইনস্টাগ্রামে বিশ্লেষণ করে দেখেছে অ্যাপটি মেয়েদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

মঙ্গলবার শুনানিতেও অন্যান্য বিষয়ের সঙ্গে এই বিষয়টি উল্লেখ করেছেন হাউগেন।তিনি বলেছেন, কোম্পানির নেতৃত্ব জানে কিভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম নিরাপদ করতে হবে, কিন্তু তারা প্রয়োজনীয় সেই পরিবর্তনটুকু করছে না। কারণ তারা মানুষের চেয়ে তাদের মুনাফাকেই বেশি গুরুত্ব দেয়।

এদিকে বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যার পর বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে একসঙ্গে প্রায় ছয় ঘণ্টা ধরে বিভ্রাট ছিল। তখন ফেসবুকসহ তাদের মালিকানাধীন অন্য অ্যাপগুলো কোনো কাজ করছিল না। মেসেজিংও হচ্ছিল না। এর প্রায় ছয় ঘণ্টা পর মঙ্গলবার ভোর ৪টার দিকে আবার এসব সেবা স্বাভাবিক হতে শুরু করে। যদিও এতেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ কমে গেছে এক ধাক্কায় ৬০০ কোটি ডলারের বেশি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকাতেও তিনি পিছিয়ে গেছেন।

Tags: ফেসবুকফ্রান্সেস হাউগেন
Previous Post

‘বিতর্কিত’ নিয়োগ প্রক্রিয়া বাতিলই যথেষ্ট নয়, মন্তব্য টিআইবির

Next Post

করোনার বিপদ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post
করোনার বিপদ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার বিপদ থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.