সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

হাইকোর্টের নির্দেশে জেলগেটে ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে!

মানবাধিকার কর্মীদের বিস্ময়

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০ | ৫:১৫ পূর্বাহ্ণ
in নারী, মানবাধিকার, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
ধর্ষণ মামলা আপোষযোগ্য নয় : হাইকোর্ট

সোজা কথা ডেস্ক রিপোর্ট

উচ্চ আদালতের নির্দেশনানুযায়ী ফেনীতে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর-কনের পরিবারের উপস্থিতিতে ৬ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়। এ ব্যাপারে মানবাধিকার কর্মীরা তাদের বিস্ময়ের কথা উল্লেখ করে বলেন এটা ন্যায় বিচার প্রতিষ্ঠার নীতির সাথে সাংঘর্ষিক। 

ফেনীর সোনাগাজী এলাকায় ধর্ষণের মামলায় গত ২৯ মে গ্রেফতার হন স্থানীয় ইউপি সদস্যের ছেলে জহিরুল ইসলাম জিয়া। স্থানীয় আদালতে জিয়ার জন্য জামিন প্রার্থনা করলেও তা নামঞ্জুর হয়। এক পর্যায়ে ভুক্তভোগী ও অভিযুক্তের পরিবার আপস মীমাংসায় রাজি হয়। বিষয়টি উল্লেখ করে অভিযুক্ত জিয়ার জন্য হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের আদালতে জামিনের আবেদন করা হয়। উচ্চ আদালত জিয়াকে জামিন না দিয়ে কারাফটকে বিয়ের আয়োজন করতে ফেনী জেলা কারাগারের তত্ত্বাবধায়ককে নির্দেশ দেন। সেই আলোকে দিনক্ষণ ঠিক করে ফেনীর জেল সুপার বিয়ের আয়োজন করেন।

জেলা কারাগার সূত্র জানায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের উপস্থিতিতে স্থানীয় কাজী আবদুর রহিম বিয়ে নিবন্ধন করেন। বিয়েতে ৬ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। উভরপক্ষের অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, অভিযুক্ত জিয়া সোনাগাজীর চর দরবেশ গ্রামের ইউপি সদস্য আবু সুফিয়ানের ছেলে। বিয়ে হয়েছে মর্মে উচ্চ আদালতে প্রতিবেদন পৌঁছার পর তার জামিনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন উচ্চ আদালত।

এদিকে এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মানবাধিকার কর্মী তাদের হতাশা ব্যক্ত করেছেন। কোন বিবেচনাতেই এ রকম বিয়ে সমর্থনযোগ্য নয় বলে তারা এ প্রক্রিয়ার বিষয়ে তাদের ঘোর আপত্তির কথা তুলে ধরেন। এই ধরণের আপস ভবিষ্যৎে ধর্ষণ অপরাধকে একভাবে উৎসাহিত করতে পারে বলে তাঁরা মত প্রকাশ করেন।

Tags: ধর্ষণের ভিকটিমের সাথে ধর্ষকের বিয়েহাইকোর্টের আদেশ
Previous Post

এবার ঘাস চাষ শিখতে বিদেশ যাবেন ৩২ কর্মকর্তা

Next Post

যুক্তরাজ্য: সরকারী ৪ মিলিয়ন কর্মীর বেতন আগামী বছর স্থির থাকছে

Next Post
যুক্তরাজ্য: সরকারী ৪ মিলিয়ন কর্মীর বেতন আগামী বছর স্থির থাকছে

যুক্তরাজ্য: সরকারী ৪ মিলিয়ন কর্মীর বেতন আগামী বছর স্থির থাকছে

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.