সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

চীনে উইঘুর নির্যাতন: তদন্ত দাবি করেছে ৩৯ দেশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৭ অক্টোবর, ২০২০ | ৫:১৩ অপরাহ্ণ
in বিশ্ব, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
চীনে উইঘুর নির্যাতন: তদন্ত দাবি করেছে ৩৯ দেশ

সোজা কথা ডেস্ক রিসোর্ট: জাতিসংঘের সদস্য ৩৯ দেশ সংখ্যালঘু উইঘুর মুসলিমদের জোর করে বন্দিশিবিরে আটকে রেখে চীন প্রশিক্ষণ দেয়ার যে কথা বলছে, তা নিরপেক্ষভাবে তদন্তের জন্য দ্রুত দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং পরিদর্শনের অনুমতি দেয়ার দাবি জানিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন বলেন, চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের পাশাপাশি হংকংয়ে আন্দোলনকারীদের ওপরও দমন-পীড়ন ও নির্যাতন চালাচ্ছে চীন। খবর আনাদোলুর।

তিনি বলেন, উইঘুর নির্যাতনের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার কমিশনসহ নিরপেক্ষ তদন্ত কমিটিকে চীনে যেতে দেয়ার অনুমতি দাবি করে করেন। চীনের ওই প্রদেশের ৪৫ শতাংশ বাসিন্দা উইঘুর মুসলিম।

জার্মানি ছাড়াও চীনে উইঘুর নির্যাতনের ঘটনা তদন্তের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, নরওয়ে ও সুইৎজারল্যান্ডসহ আরও ৩৮ দেশ।

এর আগে গত মাসে ব্রিটেনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিউ শিয়াও মিংয়ের কাছে উইঘুর মুসলিমদের ওপরে কয়েক দশক ধরে চলা চীনা নির্যাতন-নিপীড়ন অবিলম্বে বন্ধের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন ১৩০ ব্রিটিশ এমপি।

চিঠিতে বেইজিংয়ের বিরুদ্ধে ‘জাতিগত’ নিধনের অভিযোগ তোলা হয়েছিল। ব্রিটিশ এমপিরা চিঠিতে লিখেছেন– ‘উইঘুর’ মুসলিমদের প্রতি চীন যে আচরণ করে চলেছে তা অবশ্যই জাতিগত নির্মূলের উদ্দেশে করা হয়েছে। পরিকল্পিতভাবেই এ ধরনের নির্যাতন চালানো হচ্ছে।

জার্মানিতে নাৎসিরা যে ধরনের অত্যাচার চালিয়েছিল, উইঘুর মুসলিমদের ওপরেও সেই ধরনের অত্যাচার চলছে। জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমরা কীভাবে বসবাস করছেন, সে সম্পর্কে সব কিছু প্রকাশ্যে আনতে হবে। বিশ্ববাসীর উদ্বেগ দূর করতেই এ পদক্ষেপ নিতে হবে বেইজিংকে।’

উইঘুর মুসলিমদের জোর করে বন্ধ্যাকরণ এবং নানা ধরনের নিপীড়নের যে খবর পাওয়া যাচ্ছে, এটি দীর্ঘ দিন ধরে চলতে দেয়া যায় না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাজ্য মিত্র দেশগুলোর সঙ্গে একজোট হয়ে কাজ করবে।

যদিও যুক্তরাজ্যে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিউ শিয়াওমিং উইঘুরদের ‘কনসেন্ট্রেশন ক্যাম্পে’ রাখার খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘প্রচলিত আইন মেনে তার দেশে অন্যান্য আদিবাসীর সঙ্গে যে আচরণ করা হয়, উইঘুরদের সঙ্গেও একই আচরণ করছে সরকার।

সম্প্রতি ড্রোন দিয়ে তোলা কিছু ভিডিওতে উইঘুরদের চোখ বেঁধে ট্রেনে তুলতে দেখা যায়, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হইচই পড়ে গেছে। অস্ট্রেলিয়ার সিকিউরিটি সার্ভিস ওই ফুটেজ যাচাই করে তা সত্য বলে নিশ্চিত করেছে।

চীন সরকার কর্তৃক এসব অত্যাচার নির্যাতনে এখনও কোনো উইঘুর মুসলিম প্রতিরোধমূলক কিংবা আত্মরক্ষামূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরও দেশটির সরকার উইঘুর মুসলিমদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বর্হিবিশ্বের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করছে। অথচ দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা পায়নি তারা।

 

Tags: উইঘুরচীন
Previous Post

মজুরি বৃদ্ধি ও চুক্তি বাস্তবায়নের দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

Next Post

ইতালীতে এক বাংলা‌দেশী কর্তৃক অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ!

Next Post
ইতালীতে এক বাংলা‌দেশী কর্তৃক অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ!

ইতালীতে এক বাংলা‌দেশী কর্তৃক অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.