সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

কানাডায় বিদেশী ছাত্র এবং স্নাতকদের স্থায়ী হতে বিশেষ সুবিধা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ | ২:৫৪ অপরাহ্ণ
in প্রবাস, বিশ্ব, সংবাদ শিরোনাম
0
কানাডায় বিদেশী ছাত্র এবং স্নাতকদের  স্থায়ী হতে বিশেষ সুবিধা

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে

অভিবাসনপ্রত্যাশী ও অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থী, যারা স্থায়ীভাবে কানাডায় বসবাস করতে আগ্রহী— তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী সিন ফ্রেসার শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।অভিবাসনমন্ত্রী বলেছেন, কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেসব বিদেশী শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি কোর্স শেষ করেছেন এবং এখনও কানাডায় বসবাস করছেন, তাদেরকে ওয়ার্ক পারমিট বাড়ানোর জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে।চলতি বছর গ্রীষ্ম থেকেই শুরু হচ্ছে এই প্রকল্প এবং এর আওতায় আবেদনকারী শিক্ষার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ আরও ১৮ মাস বাড়ানো হবে।কানাডার অভিবাসন বিষয়ক দপ্তর ইমিগ্রেশন, রেফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ ইন কানাডার (আইআরসিসি) হিসেব অনুযায়ী, চলতি বছর প্রায় ৯৫ হাজার স্নাতকোত্তর শিক্ষার্থীর ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এই শিক্ষার্থীদের মধ্যে ৫০ হাজারেরও বেশি কানাডায় স্থায়ীভাবে বসবাসে আগ্রহী।ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি বাড়ানো হয়, তাহলে এই শিক্ষার্থীরা স্থায়ীভাবে কানাডায় বসবাসের জন্য প্রয়োজনীয় বিভিন্ন শর্ত পূরণে আরও সময় পাবেন বলে মনে করছেন আইআরসিসির কর্মকর্তারা।ছাত্রদের পাশাপাশি বৈধ অভিবাসন প্রত্যাশীদের জন্যও স্বস্তিকর নিয়ম জারি করছে আইআরসিসি। করোনা মহামারির গত দুই বছর ছাড়া বিগত প্রতিটি বছরই উল্লেখযোগ্যসংখ্যক দক্ষ কর্মী, উদ্যোক্তা ও আবাসন প্রত্যাশীদের কানাডায় প্রবেশের অনুমতি দিয়ে আসছে দেশটির সরকার।চলতি ২০২২ সালের গ্রীষ্ম থেকে ফের এই প্রক্রিয়া চালু হচ্ছে।

কানাডার অভিবাসনপ্রত্যাশীদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয়— (১) কানাডায় বসবাস করছেন কিন্তু স্থায়ী থাকার অনুমতি পাননি এবং (২) বাইরের বিভিন্ন দেশে বসবাসরত লোকজন, যারা কানাডায় আবাস করতে আগ্রহী।

কানাডায় বসবাস করছেন কিন্তু স্থায়ীভাবে থাকার অনুমোদন না থাকা লোকজনকে বলা হয় কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (সিইসি)। আর বাইরের বিভিন্ন দেশ থেকে যারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ চান তাদেরকে ফেডারেল স্কিলড ওয়ার্কার (এফএসডব্লিউ) এবং ফেডারেল স্কিলড ট্রেডার্স (এফএসটি)— দুই ক্যাটাগরিতে ফেলা হয়।

আইআরসিসির কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর থেকে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করা ও সময় কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আইআরসিসি জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের আবেদনপত্র যাচাই-বাছাই ও সর্বোচ্চ স্কোরধারীকে বসবাসের অনুমোদন দিতে এতদিন ৭ মাস থেকে ২ বছর পর্যন্ত সময় ব্যয় করা হতো। নতুন নিয়ম অনুযায়ী, ৬ মাসের মধ্যে এ বিষয়টির নিষ্পত্তি হবে।

শুক্রবারের ভাষণে কানাডার অভিবাসনমন্ত্রী সিন ফ্রেসার বলেন, ‘আমরা একটি সহজ ও ত্বরিৎগতির অভিবাসন প্রক্রিয়া চালু করতে চাই। আগামী সপ্তাহগুলোতে এ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন জনগণ।

Tags: ইমিগ্রশনকানাডা
Previous Post

সাবেক সচিব শফিক আলম মেহেদীর স্মৃতিকথন- আমার ছেলেবেলা

Next Post

কি হচ্ছে! কি হতে পারে! (১)

Next Post
কি হচ্ছে! কি হতে পারে! (১)

কি হচ্ছে! কি হতে পারে! (১)

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.