সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ঢিলেঢালা সরকারের ঢিলেঢালা লকডাউন! বন্ধ-খোলা-বন্ধ ! এই খেলা বন্ধ করেন!

- এন আফরোজ রোজী

Wednesday, 29 July, 2020 | 3:57 pm
0
ঢিলেঢালা সরকারের ঢিলেঢালা লকডাউন! বন্ধ-খোলা-বন্ধ ! এই খেলা বন্ধ করেন!

কোনো কারখানায় আক্রান্ত বেশি হলে সেটি কিছুদিন বন্ধ থাকবে:  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মন্ত্রীর এ বক্তব্যের মানে আমরা ধরে নিতে পারি আক্রান্ত হবে ধরে নিয়েই কারখানাগুলো খোলা হয়েছে। শুধু আক্রান্ত বেশি হলে সাময়িক ভাবে বন্ধ করা হবে। অবশ্য কতোদূর আক্রান্ত হলে বেশি আক্রান্ত বলে গণ্য হবে এটি উনি পরিস্কার করে বলেননি।

এটাই যদি সরকারের পলিসি হয় তাহলে সরকারি বেসরকারি অফিসসহ সকল বন্ধ প্রতিষ্ঠান খুলে দিন। কোন অফিসে বা প্রতিষ্ঠানে করোনার সংক্রমণ বেশি হলে সেটি কিছুদিন বন্ধ রাখা হবে। একদম সহজ সমাধান !

ঘরে থাকুন, সামজিক দূরত্ব মেনে চলুন এই আহবানের বিপরীতে এই হোল সরকারের আসল পলিসি। শ্রমঘন গার্মেন্টস ফ্যাক্টরিগুলি একবার বন্ধ একবার খুলে দেবার সিদ্ধান্ত করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশনকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছে যে কারণে সরকারি ছুটির মেয়াদ বেড়েই চলেছে। একমাসের মধ্যে দ্বিতীয় দফায় খোলার পর করোনার সংক্রমণ ঠেকাতে আবারো পোশাক কারখানা বন্ধের দাবি উঠেছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব সায়েমুল হুদা সামজিক সংক্রমণ ঠেকাতে কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধ করার অনুরোধ জানান। চিঠির অনুলিপি তিনি প্রধানমন্ত্রীর দপ্তরসহ স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছেন। তিনি উল্লেখ করেছেন পোশাক কারখানা বন্ধ থাকা অবস্থায় সাভারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কম ছিল। কারখানা খোলার পর থেকে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিলো যেখানে ৮ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ৬ জনই সাভার পৌর এলাকার উলাইল মহল্লার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিক।

দেশের অধিকাংশ গার্মেন্টসের পরিবেশ এমনিতেই স্বাস্থ্য ঝুঁকি মুক্ত নয়। করোনার মহামারীর মধ্যে শর্ত মেনে সেটি নিশ্চিত করা যে সম্ভবপর নয়, তা স্বাস্থ্যমন্ত্রী না জানলেও উপজেলা কর্মকর্তার লেখা চিঠি থেকেই অনুমান করা যাচ্ছে।

‘করোনা পরিস্থিতিতে শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান সীমিত আকারে চালু রাখা’ বিষয়ে গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন

“যেসব শ্রমিক এসে গেছেন, তাঁদের ‘লকডাউন’ সময়ে অবশ্যই এসব এলাকায় থাকতে হবে। কেউ যদি কোনো কারণে চলেও যান, তাহলে তাঁকে এলাকায় গিয়ে কোয়ারেন্টিনে থাকতে হবে।” – অর্থাৎ ঢিলেঢালা লকডাউনের মতই সরকারের ঢিলেঢালা মনোভাব! নিয়ম-কানুন মানলে ভাল, না মানলেও কোন ক্ষতি নাই…….. সাবাস বাংলাদেশ! এ পৃথিবী অবাক তাকিয়ে রয়……

এন আফরোজ রোজী: লেখক

Tags: এন আফরোজ রোজীকরোনাবাংলাদেশলকডাউন
Previous Post

নিজভূমে অনুপ্রবেশকারী

Next Post

ফণী‘র মত স্যাটেলাইটের তথ্য করোনার ক্ষয়ক্ষতি কমাতে পারে না?

Next Post
ফণী‘র মত স্যাটেলাইটের  তথ্য করোনার ক্ষয়ক্ষতি কমাতে পারে না?

ফণী‘র মত স্যাটেলাইটের তথ্য করোনার ক্ষয়ক্ষতি কমাতে পারে না?

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.