সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

‘শাস্তি’ আর ‘প্রতিশোধ’- কখনোই এক জিনিস নয়

– ওমর ফারুক লুক্স

Friday, 9 October, 2020 | 5:35 pm
0
‘শাস্তি’ আর ‘প্রতিশোধ’- কখনোই এক জিনিস নয়

ওমর ফারুক লুক্স

‘শাস্তি’ আর ‘প্রতিশোধ’- কখনোই এক জিনিস নয়। আমরা সভ্য রাষ্ট্রের আদালত কর্তৃক শাস্তি, আর বিচারহীন রাষ্ট্রের অসহায় জনগণের প্রতিশোধ গ্রহণের আকাঙ্খাকে এক করে ফেলেছি।

অপরাধীকে সুনির্দিষ্ট নিয়মে তার অপরাধবোধ আর অনুশোচনাকে জাগ্রত করে সংশোধন হবার সুযোগ দেওয়াকে বলা হয় ‘শাস্তি’। আর চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, কিংবা ধর্ষণ আর হত্যার বদলে হত্যা, এটাকে বলা হয় ‘প্রতিশোধ’।

কোনো অপরাধীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করা একটা সভ্য আদালতের দায়িত্ব হতে পারে না। বিচারের ক্ষেত্রে একটা নৈতিক আর মানবিক অবস্থানই একটা সভ্য আদালতের মূল বৈশিষ্ট্য।
অন্যদিকে, একটা বিচারহীন রাষ্ট্রের নির্যাতিত আর হতাশাগ্রস্ত জনগণ বিচার না পেয়ে তাদের বাবার খুনির, বোনের ধর্ষিতার কিংবা সন্তানের নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতে চাইবে, এটাও স্বাভাবিক।
কিন্তু একটা আধুনিক আর সভ্য রাষ্ট্র বা তার আদালতের কি উচিত উত্তেজিত আর হতাশাগ্রস্ত জনতার একটা অমানবিক আর অনৈতিক দাবী মেনে নেয়া? একটা রাষ্ট্রের জনগণের গড় শিক্ষা আর মানবাধিকার সম্পর্কে জ্ঞান যেখানে প্রশ্নবিদ্ধ, সেখানে রাষ্ট্র পরিচালক আর আইনপ্রণেতাদেরকে অবিবেচক আর অমানবিক হওয়া কি একটা জাতির জন্য বিপদজনক নয়?
তাছাড়া শুধুই ক্ষমতায় থাকার লোভে, কিংবা অসচেতন জনগণকে খুশী করতে মৃত্যুদন্ডের আইন প্রণয়ন করা কি একটা রাষ্ট্র আর তার জনগণকে আরো আদিম সময়ে নিয়ে যায় না?

একটা রাষ্ট্র, রাষ্ট্রের আইন আর জনগণ যদি একই সঙ্গে শিক্ষিত, সভ্য আর মানবিক পথে না এগোয়, সেক্ষেত্রে রাষ্ট্রের কোনো সমস্যারই সমাধান হবে না।

বাংলাদেশ রাষ্ট্র আর তার আদালত ধর্ষণের মতো একটা ভয়াবহ সমস্যার সমাধানে সঠিক পথে না গিয়ে, বর্তমানে প্রচলিত আইনকে সঠিকভাবে প্রয়োগ না করে, ক্ষুব্ধ আর হতাশাগ্রস্ত জনগণের একটা আদিম আর অমানবিক দাবীকে মেনে নিতে যাচ্ছে, যা পুরো জাতির জন্য আরো বিপজ্জনক হবে।

এখন প্রশ্ন হচ্ছে, সরকার ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের দাবীকে মেনে নিচ্ছে। কিন্তু, এরপরেও দেশে ধর্ষণের হার না কমলে এই জনগণই আবার ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি, শিরশ্ছেদ কিংবা লিঙ্গ কর্তনের দাবী তুলবে। সরকার কি তখন সেই দাবীগুলোও মেনে নেবে? এই সভ্য সময়ে একটা গনতান্ত্রিক রাষ্ট্র আর তার আদালতের নৈতিক আর মানবিক অবস্থান কি এতোটাই আদিম হওয়া উচিত।

– ওমর ফারুক লুক্স লেখক, অনলাইন এক্টিভিস্ট

ছবি- পৃথু সান্যাল

Tags: ধর্ষণপ্রতিশোধশাস্তি
Previous Post

হাইকোর্টের নির্দেশে রাতে বসলো আদালত, ধর্ষণ মামলায় জামিনে মুক্ত চার শিশু

Next Post

পাল্টা দাবি: ইতালীতে অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ সঠিক নয়!

Next Post
পাল্টা দাবি: ইতালীতে অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ সঠিক নয়!

পাল্টা দাবি: ইতালীতে অন্য বাংলা‌দেশীর অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যো‌গ সঠিক নয়!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.