সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ফের মাদুরোর বাজিমাত ভেনিজুয়েলার নির্বাচনে

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ | ৪:২০ পূর্বাহ্ণ
in বিশ্ব, সংবাদ শিরোনাম
0
ফের মাদুরোর বাজিমাত ভেনিজুয়েলার নির্বাচনে

নিউইয়র্ক থেকে হকিকুল ইসলাম খোকন 

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলায় স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে বড় ধরনের সফলতা পেয়েছে ক্ষমতাসীন নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন বামপন্থী সরকার। দেশজুড়ে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে মাদুরোর সমাজতান্ত্রিক দল ২০টি গভর্নর পদে জয়লাভ করেছে। অপরদিকে মাত্র তিনটিতে জয় পেয়েছেন বিরোধী রাজনৈতিক দল।

সোমবার (২২ নভেম্বর) ভেনিজুয়েলার ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের (সিএনই) ঘোষিত প্রাথমিক ফলাফলে এই চিত্র উঠে আসে বলে প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এ দিকে নির্বাচনী কর্তৃপক্ষের ফলাফল ঘোষণার পরপরই সরকার ও দলের বিজয় উদযাপনে মাতেন দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সমর্থক পরিবেষ্টিত অবস্থায় তিনি বলেন, আমাদের এই বিজয় আনন্দের। এটা অবশ্যই উদযাপন করা হবে।

অন্যদিকে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে ভরাডুবির ফলাফলের পর কার্যত আরও পেছনের দিকে চলে গেছে বিরোধী দলগুলো। একই সঙ্গে বিপর্যয়কর এই ফলাফল দেশটির বিরোধী নেতাদের জন্য ভীষণ বড় ধাক্কা হিসেবেও বিবেচনা করা হচ্ছে। কারণ বিভিন্ন অভিযোগে বিরোধী দল ও নেতারা ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং ২০২০ সালের কংগ্রেশনাল নির্বাচন বয়কট করেছিলেন। বিরোধী দলগুলোর অভিযোগ- ভোট জালিয়াতি এবং মাদুরোর প্রতি অনুগত সন্ত্রাসীদের হুমকির কারণে দেশে সুষ্ঠু ভোট সম্ভব নয়। এরপর চলতি বছর তারা আবারও নির্বাচনি ট্র্যাকে ফিরে আসেন এবং সর্বশেষ স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে অংশগ্রহণ করেন।

রয়টার্সের প্রতিবেদক জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নিষেধাজ্ঞা নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করতে ব্যর্থ হওয়ার পর অনেকটা হতাশ হয়েই চলতি বছর দেশজুড়ে স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নেয় বিরোধী দলগুলো। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষকদের উপস্থিতির প্রতিশ্রুতির কারণেও তারা ভোটযুদ্ধে নামার সাহস পায়।

ভেনিজুয়েলার শীর্ষ নির্বাচনী কর্তৃপক্ষ বলছে, গত রবিবার অনুষ্ঠিত স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে মাত্র ৪১.৮ শতাংশ ভোটার বা প্রায় ৮১ লাখ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন।এর আগে ২০১৭ সালে অনুষ্ঠিত স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে মাদুরোর দল ১৯টি গভর্নর পদে জয়লাভ করেছিল। সে সময় বিরোধী দলগুলো জয় পেয়েছিল মাত্র ৪টিতে।

Tags: নিকোলাস মাদুরোভেনিজুয়েলা
Previous Post

মানুষের প্রতি মায়া-মমতা-দরদই কবি সুফিয়া কামালকে সবার থেকে আলাদা করেছে

Next Post

জে: আজিজপুত্র ভোররাতে নেশাগ্রস্থ অবস্থায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত, স্পটে নিহত ২

Next Post
জে: আজিজপুত্র ভোররাতে  নেশাগ্রস্থ অবস্থায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত, স্পটে নিহত ২

জে: আজিজপুত্র ভোররাতে নেশাগ্রস্থ অবস্থায় ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত, স্পটে নিহত ২

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.