সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

‘নাইট’ উপাধি পেলেন সেই শতবর্ষী ক্যাপ্টেন টম

Monday, 20 July, 2020 | 5:57 pm
0
‘নাইট’ উপাধি পেলেন সেই শতবর্ষী ক্যাপ্টেন টম
সোজা কথা ডেস্ক রিপোর্ট: মনে পড়ে শতবর্ষী ক্যাপ্টেন টম-এর কথা ? ৩০ এপ্রিল তাঁর জন্মদিনের আগে তিনি আড়াই কিমি হেঁটে যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের জন্য সোয়া তিন কোটির পাউন্ডের বেশি অর্থ তুলেছিলেন। এ অবদানের জন্য তিনি ‘নাইট’ উপাধি পেলেন ব্রিটেনের রাণীর কাছ থেকে। ৯৪ বছর বয়সী রাণী মহামারীজনিত লকডাউনের পর এই প্রথম বাইরে এলেন।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, এনএইচএস দাতব্য প্রতিষ্ঠানের জন্য ৩ কোটি ২০ লাখ পাউন্ডের বেশি অর্থ সংগ্রহকারী ১০০ বছর বয়সী এই ব্যক্তিকে সম্মান জানাতে উইন্ডসর ক্যাসলে এক অনন্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

টম মুরের অন্যতম পরিচয় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন তিনি। মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই এই বয়সে হেঁটে হেঁটে তহবিল সংগ্রহের কথা ভাবেন তিনি। যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের গ্রাম মার্সটন মোরেটেইনে থাকেন টম।

৬ এপ্রিল তাঁর বাসার পেছনের বাগানে হাঁটার পরিকল্পনা নেন তিনি। শুনলে মনে হতে পারে এ আর এমন কী! তবে ৮২ ফুটের অতটুকু জায়গায় প্রতিদিন হাঁটা মোটেও সহজ নয় ৯৯ বছরের এক বৃদ্ধের জন্য। কারণ, হাঁটার জন্য এক ধরনের ওয়াকারের সাহায্য নিতে হয় তাঁকে। তবু টলেননি টম। সেই হাঁটা থেকেই উঠেছে প্রায় ৪ কোটি পাউন্ড।

ছোট মেয়ে হাননাহর উৎসাহে তহবিল গঠনের বিষয়টি মাথায় আসে টমের। একই সঙ্গে এনএইচএসের প্রতি কৃতজ্ঞতাবোধও কাজ করে। কারণ, স্কিন ক্যানসারসহ নানা ধরনের অসুখে চমৎকার চিকিৎসা পান তিনি। আর সেটা এনএইচএসের কাছ থেকে। হাননাহ তাঁর নামে ইনস্টাগ্রামে ফান্ড রাইজিং পেজ খুলে জাস্ট গিভিং অ্যাকাউন্ট করেন। তাঁদের প্রাথমিক লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড তোলার। তবে এক সপ্তাহে অ্যাকাউন্টে জমা হয়ে যায় ৪০ লাখ পাউন্ড। টম মুর যা আশা করেছিলেন, তার চেয়ে বহুগুণ অর্থ তুলতে পেরেছেন। প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর বিপুলসংখ্যক মানুষের এই ভালোবাসায় বাবা ও মেয়ে আবেগে উদ্বেলিত।

তাঁর আবেদনে সাড়া দিয়ে এই তহবিলে ১০ লাখ পাউন্ড জমা পড়ার পর টম নিজেই বলেছিলেন, ‘এ তো অবিশ্বাস্য।’

নাইটহুড পাওয়ার প্রতিক্রিয়ায় স্যার টম বলেন, একেবারে অসামান্য দিন। আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি রাণীর কাছ থেকে নাইটহুড  পাওয়া দারুণ সম্মানজনক। স্যার টম বলেন, কাছে গিয়ে রাণীর সঙ্গে কথা বলাটাও সৌভাগ্যের বিষয়।

রাণীর পক্ষ থেকেও প্রশংসা করে বলা হয়েছে, ‘আপনাকে অনেক ধন্যবাদ। প্রচুর তহবিল আপনি সংগ্রহ করে দিয়েছেন।’

মে মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টম মুরের নাইটহুডের জন্য প্রস্তাব করেন।

বাকিংহাম প্যালেস সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো কঠোর সামাজিক বাধ্যবাধকতা মেনে অনুষ্ঠান আয়োজন করা হয়।

রাণী ৫ মিনিট ধরে স্যার টম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে স্যার টমের মেয়ে হাননা ইনগ্রাম, জামাই কলিন ইনগ্রাম ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়এছে, ১০০ বছরে পদার্পণ উপলক্ষে টম মুরকে সম্মানসূচক কর্নেল পদে অধিষ্ঠিত করা হয়। এবার তিনি সরাসরি রাণীর কাছ থেকেই নাইটহুড পেলেন।

Tags: এনএইচএসক্যাপ্টেন টম মুরনাইটহুড
Previous Post

করোনা: দেশে ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু

Next Post

বিদেশগামী নাগরিকদের করোনা টেস্ট মহাখালী ডিএনসিসি মার্কেটে

Next Post
ব্রিটেনে দিনে লাখ করোনা টেস্ট হচ্ছে না কেন?

বিদেশগামী নাগরিকদের করোনা টেস্ট মহাখালী ডিএনসিসি মার্কেটে

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.