সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দাগেস্তানের আভারি ভাষার খ্যাতিমান লেখক রাসুল হামযাতভ রচিত ” আমার দাগেস্তান” গল্পের ছায়া অবলম্বনে

- মাসকাওয়াথ আহসান

Monday, 15 March, 2021 | 1:53 pm
0
দাগেস্তানের আভারি ভাষার খ্যাতিমান লেখক রাসুল হামযাতভ রচিত ” আমার দাগেস্তান” গল্পের ছায়া অবলম্বনে

ফ্রান্সে গিয়ে দাগেস্তানের এক সাংবাদিক শুনতে পায়; দাগেস্তানেরই এক চিত্রকর প্যারিসে বেশ সুনাম কুড়িয়েছে। সাংবাদিক তার সঙ্গে যোগাযোগের আগ্রহ প্রকাশ করলে; চিত্রকরের সঙ্গে দেখা হয়; কথা হয়। চিত্রকর অনুরোধ করে, দাগেস্তানে ফিরে গিয়ে তার মাকে জানাতে; তাঁর সন্তান বেঁচে আছে!

ঐ চিত্রকর যুবক দাগেস্তানের সমাজে-শাসনব্যবস্থায় পদে পদে পরাধীনতার শেকলে পা আটকে যেতে যেতে খুব অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলো। ছোট বেলা থেকেই ছবি আঁকার শখ থাকায়; সে নিবিষ্টমনে ছবি আঁকতো। কেউ বলতো, মানুষের ছবি এঁকোনা; শুধু প্রকৃতি আঁকো; আমাদের ধর্মে মানুষের ছবি আঁকা হারাম। কেউ বা আদিম কারাগার আইন বা হত্যা আইনের ভয় দেখিয়ে বলতো, খল শাসকের ব্যাঙ্গ-চিত্র এঁকোনা; খল প্রভাশালীদের নিয়ে হাসাহাসি করো না। এখানে হাসতে মানা। সে দাগেস্তানের এই অবরুদ্ধ চিন্তার সমাজ দেখে টের পেয়েছিলো; এই পুরো দাগেস্তানই এক রুদ্র কারাগার; চিন্তার এই জেলখানায় থাকলে; মুক্তির স্বাদ কখনোই মিলবে না।

কিশোরটি হারিয়ে গেলে, তার পরিবারের সবাই ধরে নেয়, সে মারা গেছে; শুধু তার মায়ের মনে আশার কুহক ছিলো; হয়তো বেঁচে আছে আমার সন্তান।

দাগেস্তানে ফিরে সাংবাদিক ঐ প্যারিসে স্বেচ্ছা নির্বাসনে থাকা চিত্রকরের মায়ের সঙ্গে দেখা করে জানায়; তার ছেলে প্যারিসে বেঁচে আছে। সে এখন একজন বিখ্যাত চিত্রকর।

মা অত্যন্ত খুশী হন। আনন্দের অশ্রুতে তিনি সন্তানকে শুধু এক নজর দেখার জন্য অস্থির হয়ে ওঠেন। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করেন, তার ছেলের সঙ্গে কী কী কথা হলো।

সে দাগেস্তানের গোলাপি রোদ, শীতল জল- হাওয়া, ফেলে যাওয়া ঘর; সেই ঘরের জানালা দিয়ে দেখতে পাওয়া স্মৃতির মিনার; আর মায়ের কোলের উষ্ণতার কথাই বললো ঘুরে ফিরে।

মা জিজ্ঞেস করেন, ও কী তোমার সঙ্গে আভার ভাষায় কথা বললো? দাগেস্তানের যে মায়ের ভাষা আমি ওকে মুখে মুখে শিখিয়েছিলাম।
ওর শিশুকালের তন্দ্রাহীন রাতে ঘুম পাড়াতে যে আভারি গান গেয়েছিলাম; সেসব কথা কী মনে আছে ওর!

সাংবাদিক উত্তর দেয়, সেই কিশোর বেলায় সে ঘর ছেড়েছে; নানা বাধার পাহাড়-প্রাচীর ঠেলে সে প্যারিসে পৌঁছেছে। সেখানে তো আভারি ভাষায় কথা বলার কাউকে পায়নি। তাই তো শুরুতে সে ছবি এঁকে ফ্রেঞ্চদের কাছে মনের ভাব প্রকাশ করতো। সেই থেকে ছবি আঁকাই ওর আসল ভাষা। আর ধীরে ধীরে ফ্রেঞ্চ ভাষাটা শিখেছে। আভারি ভাষা ওর স্মৃতি থেকে হারিয়ে গেছে। তাই একজন অনুবাদকের সাহায্য নিয়ে ওর সঙ্গে কথা বলেছি খালাম্মা।

মা’র মুখ গম্ভীর হয়ে যায়। তার মুখে বেদনার কালো মেঘ জমা হয়। মাথা থেকে কালো কাপড় নিয়ে উনি মুখ ঢাকেন।

সাংবাদিক জিজ্ঞেস করে, কী হয়েছে খালাম্মা!

মা’র মুখ কালো ঘোমটায় লুকিয়ে গেছে, মায়ের ভাষা যে সন্তান ভুলে গেছে; সে তো মায়ের কাছে মৃতই। মা কান্নাভেজা গলায় বলেন, তুমি তো জানো, দাগেস্তানে সন্তান মারা গেলে মা চল্লিশদিন কালো কাপড়ে মুখ ঢেকে রেখে শোক পালন করে।

– মাসকাওয়াথ আহসান, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক
প্রধান সম্পাদক, ই-সাউথ এশিয়া
 

Tags: মাসকাওয়াথ আহসান
Previous Post

জন্মদিনে রম্য গল্পের উপহার: তুলসীলিক্সে আইনস্টাইনের গোমর ফাঁক

Next Post

মশকের পরশমণি

Next Post
মশকের পরশমণি

মশকের পরশমণি

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.