সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

মুক্তধারার আয়োজনে নিউইয়র্কে ৫ দিনব্যাপী বইমেলা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ | ৫:২৭ অপরাহ্ণ
in প্রবাস, সংবাদ শিরোনাম
0
মুক্তধারার আয়োজনে নিউইয়র্কে ৫ দিনব্যাপী বইমেলা সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে

মুক্তধারার নিউইয়র্কে ৫ দিনব্যাপী বইমেলা শেষ হয়েছে। ১ নভেম্বর সোমবার রাতে ৩০তম নিউইয়র্ক বইমেলা শেষ হয়। মেলার মূল উদ্যোক্তা-সংগঠক বিশ্বজিৎ সাহা বার্তা সংস্থা বাপসনিউজকে জানান, মেলায় সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই এবং লেখক সাংবাদিক হারুন হাবীব ও মুনতাসির মামুনের মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলো। হুমায়ূন আজাদের লেখা ‘আওয়ার বিউটিফুল বাংলাদেশ’র বেশ কিছু কপি বিক্রি হয়েছে।

ঢাকা থেকে আগত প্রকাশকদের স্টলের প্রতি ইঙ্গিত দিয়ে বিশ্বজিৎ সাহা বললেন, প্রায় সবগুলোই ফাঁকা হয়ে গেছে। তুলনামূলকভাবে অনেক বেশি বই বিক্রি হয়েছে এবারের মেলায়। মেলা থেকে ফেরার সময় প্রায় প্রত্যেকের হাতেই ছিল বইয়ের ব্যাগ।

এদিকে, বইমেলায় শ্রেষ্ঠ স্টলের জন্যে ‘মুক্তধারা-কথা প্রকাশ পুরস্কার’ পেয়েছে ‘অনন্যা’এবং মেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবীর কাছে থেকে সেটি গ্রহণ করেন মনিরুল হক। এ সময় মেলা কমিটির সর্বস্তরের কর্মকর্তারা সেখানে ছিলেন। পুরস্কারের মূল্যমান হচ্ছে ৫০ হাজার টাকা।

সমাপনীতে সামনের বছরের ৩১তম বইমেলার আহবায়কের নামও ঘোষণা করা হয়। তিনি হচ্ছেন মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক ভূইয়া। তিনি জানান, সামনের বছরের মেলার স্থায়িত্ব ৫ দিন হবে কিনা সেটি নির্ভর করছে মুক্তধারা ফাউন্ডেশনের নীতি-নির্ধারকদের ওপর। ইচ্ছা করলেও আমরা ৫ দিনের বেশি করতে পারবো না। কারণ, কমিউনিটির সকলের সুবিধাজনক স্থানে টানা ৫ দিনের জন্যে কোনো মিলনায়তন পাওয়া যাবে-এর কোনো নিশ্চয়তা নেই। শীঘ্রই আমরা এ নিয়ে বৈঠকে বসবো।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন এবং ৩০তম বইমেলার আহ্বায়ক ড. নুরুন্নবী এক যুক্ত বিবৃতিতে করোনার ভীতি সত্বেও টানা ৫ দিনের বইমেলাকে সাফল্যমণ্ডিত করার জন্যে প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর সন্ধ্যায় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের উপস্থিতিতে লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে শুরু হলেও দ্বিতীয় দিন থেকে সমাপনী পর্যন্ত মেলা বসে জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। বইমেলায় লোকসমাগম খুবই কম ছিল ।

Tags: নিউইয়র্কবইমেলামুক্তধারা
Previous Post

২০৩০ সালের মধ্যে বন ধ্বংস বন্ধে আন্তর্জাতিক ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ না করায় টিআইবির উদ্বেগ

Next Post

নিউইয়র্কে ম্যুরাল শিল্পী আখতার আহমেদ রাশা’র প্রদর্শনী

Next Post
নিউইয়র্কে ম্যুরাল শিল্পী আখতার আহমেদ রাশা’র প্রদর্শনী

নিউইয়র্কে ম্যুরাল শিল্পী আখতার আহমেদ রাশা’র প্রদর্শনী

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.