সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনায় ৫ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৭৪১

১ হাজার ২৫০ সদস্য কোয়ারেন্টিনে

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শনিবার, ২ মে, ২০২০ | ৬:২৭ অপরাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, স্বাস্থ্য
0
করোনায় ৫ পুলিশের মৃত্যু, আক্রান্ত ৭৪১

ডেস্ক নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় মোট ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এতে এ ভাইরাসে পুলিশ বাহিনীতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪১ জনে। আর এখন পর্যন্ত ৫ জন পুলিশ কর্মকর্তা প্রাণ দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, শনিবার দুপুর পর্যন্ত সারা দেশে পুলিশের ১ হাজার ২৫০ জন সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর আইসোলেশনে আছেন ১৭৪ জন। আর করোনায় আক্রান্ত ৫৭ জন পুলিশ সদস্যকে সুস্থ ঘোষণা করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, করোনায় আক্রান্ত ইউনিটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলিশ সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন ঢাকা মহানগরীতে। সেখানে প্রতিদিনই কেউ না কেউ সংক্রমিত হচ্ছেন।

ঢাকাসহ সারা দেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি।

করোনায় আক্রান্ত হয়ে জীবন দিয়েছেন ৫ পুলিশ সদস্য। এদের মধ্যে চারজন ডিএমপি’র একজন এসবি’র সদস্য। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন এবং পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫)।

এ বিষয়ে পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বলেন, ‘জনগণের সুরক্ষায় বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য মাঠে আছে। দায়িত্ব পালনের সময় তারা যদি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলে নিজেকে সুরক্ষিত করতে পারেন। এ বিষয়ে আমরা তাদের সচেতন করেছি। সরকার থেকে স্বাস্থ্যবিধিসহ নানা নির্দেশনা পাওয়ার পরপরই আমরা আমাদের পুলিশ সদস্যদের এগুলো জানাচ্ছি। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। তাদের মাস্ক এবং হ্যান্ড গ্লাভস সরবরাহ করা হয়েছে। এছাড়াও তারা যেসব অফিস ও ব্যারাকগুলোতে তারা থাকছে সেখানে আমরা পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহার করেছি।’

পুলিশ সদরদফতরের পক্ষে তিনি বলেন, ‘হাসপাতালগুলোতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। চিকিৎসার পাশাপাশি তাদের মনোবল যেন অটুট থাকে এজন্য ঊর্ধ্বতন অফিসাররা এবং তাদের লাইন চিফরা তাদের হাসপাতালে ভিজিট করছেন। এছাড়াও অসুস্থদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখার জন্য সদরদফতর থেকে স্ব-স্ব ইউনিটকে জানানো হয়েছে।’

অন্যদিকে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৫৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

সংগঠনটি বলছে, আজ শনিবার সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৪০ জন চিকিৎসক। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ জন।

তারা আরও জানায়, ঢাকায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন চিকিৎসক। এর মধ্যে ২৩০ জন সরকারি, ১৩৬ জন বেসরকারি এবং ২১ জন অন্যান্য হাসপাতালের চিকিৎসক।

Previous Post

করোনা নিয়ে যুক্তরাষ্টের মুখে হু’র চপেটাঘাত!

Next Post

বাড়ছেই করোনা আক্রান্ত ডাক্তার-পুলিশের সংখ্যা

Next Post
বাড়ছেই করোনা আক্রান্ত ডাক্তার-পুলিশের সংখ্যা

বাড়ছেই করোনা আক্রান্ত ডাক্তার-পুলিশের সংখ্যা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.