সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ফণী‘র মত স্যাটেলাইটের তথ্য করোনার ক্ষয়ক্ষতি কমাতে পারে না?

জাতি আশা করে এবারও মাছ চাষী হানিফ সাব নিশ্চয় কিছু বলবেন!

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ৪ মে, ২০২০ | ৪:৪৬ অপরাহ্ণ
in বাংলাদেশ, সংবাদ শিরোনাম, সোশ্যাল মিডিয়া
0
ফণী‘র মত স্যাটেলাইটের  তথ্য করোনার ক্ষয়ক্ষতি কমাতে পারে না?

– শাহ আলম ফারুক

গত বছরের এদিনে হাসিখুশি ডটকম ( তৈলে আমরাই সেরা) এক ব্রেকিং নিউজে বলে- বিশ্বস্ত সূত্রে জানা গেছে আমাদের স্যাটেলাইট এমন কিছু ছবি তুলে ফেলেছিল তা প্রকাশ করার হুমকির মুখে ফণী দুর্বল মাত্রায় আঘাত করতে বাধ্য হয়েছে।এ ব্যাপারে জব্বর মন্ত্রীর বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তার সহকারী জানান তিনি বিদেশী একদল মন্ত্রীর এপয়েন্টমেন্টে ব্যস্ত আছেন। তবে সরকারের পক্ষে বিশিস্ট মৎস্য ব্যবসায়ী এবং আত্নীয় কোটায় বিশিষ্ট রাজনীতিবিদ বলে কথিত মি: হানিফ গোপনে তোলা ছবি প্রকাশের বিষয় এড়িয়ে গিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি জানান তা হলো- স্যাটেলাইটের মাধ্যমে আগাম তথ্য পাওয়ায় ক্ষয়ক্ষতি ব্যাপকভাবে কমানো সম্ভব হয়েছে।

জার্মান বাংলা বেতার ডয়সে ভ্যালে মি: হানিফের দেয়া তথ্যকে উড়িয়ে দিয়ে জানিয়েছে স্যাটেলাইটটির আসলে আবহাওয়া বিষয়ক তথ্য দেয়ার কোন ক্ষমতাই নেই৷ এ ব্যাপারে বিশিষ্ট ফেইসবুক বিজ্ঞানী ড: সাঈদাস্টাইন বলেন-ফণীকে ঘিরে মানুষ এর মধ্যে মহা আতংক কাজ করেছে। ফণীকে নিয়ে আতংক দৃশ্যত কেটে গেলেও অবচেতন মনে থাকা আতংক ভাব কাটাতে মি: হানিফ এ মজার তথ্যটি প্রকাশ করেছেন বলে ড: সাঈদাস্টাইন মনে করেন।
আশা করা যাচ্ছে নাগরিকদের মনোভাব চাংগা করার জন্য শীঘ্রই কৌতুক সম্রাট হাচান মামুদ এবং ফাইভ স্টার টয়লেট খ্যাত উদীয়মান আতিক মুখ খুলবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাবশালী কূটনৈতিক সূত্র হাসিখুশি ডটকমকে জানান- তাদের কাছেও তথ্য আছে, স্যাটোলাইট থেকে তোলা অশ্লীল ছবি প্রকাশের হুমকির মুখেই ফণী শান্ত হয়েছে। এদিকে জাতীয় সহমত ভাই পরিষদ অনন্য কৃতিত্ব প্রকাশের জন্য স্যাটেলাইটকে অভিনন্দন জানিয়ে আগামীকাল দেশব্যাপী সহমতীয় আনন্দ মিছিলের ডাক দিয়েছে। পাশাপাশি জার্মান বেতারকে বাংলাদেশে তথা পৃথিবীতে নিষিদ্ধ ঘোষণার জন্য সহমত ভাই পরিষদ বিশ্ব নেত্রীর কাছে জোর দাবি জানিয়েছে।

এদিকে বর্তমানে কোভিড ১৯ এর আতংকের মুখে করোনা মোকাবেলায় একইভাবে সাড়ে তিন হাজার কোটি টাকার স্যাটেলাইট বিলাসকে কাজে লাগানোর জন্য নিখিল বঙ্গ সহমত ফোরামের পৃষ্ঠপোষক, পরিবেশ ফান্ড খাদক বিশ্ব কৌতুকাভিনেতা সমিতির আজীবন সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বিশ্ব নেত্রীর কাছে দাবি জানিয়েছেন বলে অবিশ্বস্ত এক সূত্রে জানা যায়। এদিকে আমাদের টেবিল মেইড রিপোর্টার জানতে পেরেছে পুরো জাতিও ইতোমধ্যে আশা করে আছে এবারও ফুলটাইম মাছ চাষী  পার্টটাইম রাজনীতিবিদ মিঃ হানিফ সাব খুব শিগগিরই এ বিষয়ে মূল্যবান  আপডেট দিয়ে জাতিকে ধন্য করবেন!

৪ মে ২০১৯‘র ফেইসবুক পোস্ট ঈষৎ সংযুক্তি সহ।

– শাহ আলম ফারুক

সম্পাদক (অবৈতনিক) স্ট্রেইট ডায়ালগ ডটকম

 

Previous Post

ঢিলেঢালা সরকারের ঢিলেঢালা লকডাউন! বন্ধ-খোলা-বন্ধ ! এই খেলা বন্ধ করেন!

Next Post

দেশে করোনা শনাক্ত ১০হাজার ছাড়ালো, মোট মৃত্যু ১৮২

Next Post
২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ৩৯০ জন

দেশে করোনা শনাক্ত ১০হাজার ছাড়ালো, মোট মৃত্যু ১৮২

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.