সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দেলদুয়ারের ওসি বললেন ১ জুলাই আসেন এ মাসে মামলা বেশি হয়েছে!

টাঙ্গাইলে হত্যাচেস্টা ও অন্ডকোষে হাতুড়ি দিয়ে মেরে মুমূর্ষু করে ফেলার ধারাবাহিক ঘটনা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন, ২০২০ | ১:১১ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
দেলদুয়ারের ওসি বললেন ১ জুলাই আসেন এ মাসে মামলা বেশি হয়েছে!

বিশেষ প্রতিবেদক: প্রথম মারধর ও হত্যা চেস্টার ঘটনা ঘটেছে ২৫ জুন, একই ঘটনার ধারাবাহিকতায় পরদিন ২৬ জুন এলাকার  মাদক, মাটি ও বালু কাটা চক্রের একই সন্ত্রাসীরা অন্ডকোষে হাতুড়ি দিয়ে মূমূর্ষূ করে আগের দিন যাকে হত্যার চেষ্টা করা হয়েছে সেই ব্যারিস্টার আশরাফের গ্রামের এক দিনমজুর যুবককে।

ঘটনা দুটি ঘটেছে ২৫-২৬ জুন, কিন্তু থানার ওসির পক্ষ থেকে ১ জুলাইতে মামলা করতে আসতে বলা হয়েছে।

গুরুতর আহত কিরণ

ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ জানান- ওসি, দেলদুয়ার এখন বলছে, জুলাইয়ের ১ তারিখে আসেন, এ মাসে আামদের থানায় অনেক মামলা হয়েছে।

ওসি’র অদ্ভুত যুক্তির কারণ হিসেবে একজন মানবাধিকার কর্মী বলছেন- থানার মাসওয়ারী পরিসংখ্যানে মামলার সংখ্যা কম দেখানো অথবা অজ্ঞাত চাপে মামলা নিতে গড়িমসির অংশ হিসেবে এমন অস্বাভাবিক যুক্তির অবতারণা!

এ ব্যাপারে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে গত ২৫/০৬/২০২০, বৃহস্পতিবার সকাল ১২টার দিকে ঢাকা থেকে বাড়ি যাবার পথে, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফকে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার লাউহাটী বাজারের কাছে প্রকাশ্য জনসমক্ষে অস্ত্রশস্ত্র নিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়।
মি: আশরাফ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাবেক নেতা এবং বংগবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক হিসেবে নিজেকে বর্ণনা করে বলেন – আমার বিজ্ঞ আইনজীবী বন্ধুরা, আমাদের বারের সভাপতি মহোদয়, রাজনৈতিক সহকর্মী, বড় ভাই, নেতা এবং প্রশাসনে থাকা সকল শুভাকাঙ্ক্ষী আমাকে রক্ষার জন্য আপ্রান চেষ্টা করেন, আমি জীবনে রক্ষা পাই।তার পরের দিন ২৬/৬/২০২০ শুক্রবার, আমার গ্রামের একটি ছেলে কিরন (পিতা মৃত্যু- ভুলু মিয়া, গ্রাম – কাতুলী) পাশের গ্রাম লাউহাটীতে মসজিদ নির্মানের কাজে শ্রমিক হিসাবে যাওয়ার পথে তাকে কুপিয়ে, অন্ডকোষে হাতুড়ি দিয়ে মেরে মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। বর্তমানে কিরন (২৫) টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কিরণের স্বজনদের সান্ত্বনা দিচ্ছেন ব্যারিস্টার আশরাফ

ব্যারিস্টার আশরাফ অভিযোগ করেন- আমি প্রথমদিন থেকেই মামলা করার চেষ্টা করছি, এস,পি, টাঙ্গাইল, ওসি, দেলদুয়ার, গত ২৫/৬/২০ ডিআইজি, ঢাকা রেঞ্জের সাথে যোগাযোগ করেছি, এখনো মামলা নেয়নি। ওসি, দেলদুয়ার এখন বলছে, ১/৭/২০২০ তারিখে আসেন, এ মাসে আমাদের থানায় অনেক মামলা হয়েছে। ইতিমধ্যে এই মুমূর্ষু অবস্থায় ছেলেটাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে বের করে দেওয়ার সর্বাত্নক অপচেষ্টা চলছে।
ব্যারিস্টার আশরাফ জানান ছাত্র জীবন থেকেই নিজেকে বংগবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে গড়ে তোলার চেস্টা করেছি। এ জন্যই ব্রিটেনে নিবন্ধিত সলিসিটর হিসেবে এবং পরবর্তীতে বার কোর্স সম্পন্ন করেও দেশে ফিরেছি মানুষের সেবা করার জন্য।

উল্লেখ্য,বিগত জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে (দেলদুয়ার উপজেলা ও নাগরপুর উপজেলা নিয়ে গঠিত) ব্যারিস্টার আশরাফুল ইসলাম আশরাফ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম বর্তমানে আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী সদস্য।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি ও টাঙ্গাইলের এসপির ফোনে কয়েকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয় নি।

Tags: পুলিশবাংলাদেশ
Previous Post

চবির নতুন রেজিস্ট্রার ও প্রক্টর নিয়োগ

Next Post

কবিরহাটে ঘরে ঢুকে হাত-মুখ বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ

Next Post
কবিরহাটে ঘরে ঢুকে হাত-মুখ বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ

কবিরহাটে ঘরে ঢুকে হাত-মুখ বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.