সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দেশে করোনায় মৃতের সংখ্যা কত?

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ৬ জুলাই, ২০২০ | ২:৪৭ অপরাহ্ণ
in বাংলাদেশ, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
করোনা সংকট মোকাবেলায় কতটুকু প্রস্তুত বাংলাদেশের স্বাস্থ্যখাত?  জানতে চাই জানাতে চাই  প্রতিবেদন, বিশ্লেষণ ও মন্তব্য  আজ প্রথম কিস্তিতে আসছে……

সোজা কথা ডেস্ক: দেশে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। উপসর্গ নিয়ে কত জনের মৃত্যু হয়েছে সেই সংখ্যার কোনও উল্লেখ নেই সরকাররে দেয়া প্রতিদিনের স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের হাসপাতালে নমুনা পরীক্ষায় শনাক্তকৃত এবং করোনার উপসর্গ নিয়ে প্রতিদিনই রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) করোনাভাইরাস নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা মৃতের দু’রকম পরিসংখ্যান দিলে বিভ্রান্তি তৈরি হয়।

বুলেটিনে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৫৫ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৩৭ জন ও নারী ১৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫২ জনে। এর মধ্যে পুরুষ এক হাজার ৬২৪ জন ও নারী ৪২৮ জন।

একই ব্রিফিংয়ে বিভাগওয়ারি মৃতের পরিসংখ্যানে বলা হয়, ঢাকা বিভাগে এক হাজার ৬০ জন, চট্টগ্রামে ৬৩৪ জন, রাজশাহীতে ১০২ জন, খুলনায় ৮৮ জন, বরিশালে ৭২ জন, সিলেটে ৮৬ জন, রংপুরে ৬১ জন এবং ময়মনসিংহে ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ হিসাবে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় দুই হাজার ১৫২ জন।

একই স্বাস্থ্য বুলেটিনে দুই রকম মৃতের পরিসংখ্যান করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা নিয়ে সংশয় তৈরি করে। এছাড়া প্রতিদিনের বুলেটিনের বিস্তারিত তথ্য গণমাধ্যমে পাঠানো হয়। মেইলে পাঠানো স্বাস্থ্য বুলেটিনে যে তথ্য বলা হয় তার বাইরে অতিরিক্ত কোনো তথ্য থাকলে তা-ও উল্লেখ করা হয়। কিন্তু গতকালের পাঠানো ই-মেইলে বিভাগীয় মৃত্যুর যে পরিসংখ্যান দেয়া হয়েছিল তা উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে কথা বলতে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর ব্যস্ত পাওয়া যায়। তিনি একবার মোবাইল রিসিভ করলেও গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন বলে প্রশ্নের উত্তর না দিয়ে লাইন কেটে দেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত দেশে মোট আট লাখ ৪৬ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৬২ হাজার ৪১৭ জন। আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫২ জনের (বিভাগওয়ারি পরিসংখ্যানে মৃতের সংখ্যা দুই হাজার ১৫২ জন)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯০৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৬২৫ জনে।

Tags: করোনাবাংলাদেশস্বাস্থ্য
Previous Post

অনিশ্চয়তায় দুই লাখ অভিবাসী শ্রমিকের জীবন

Next Post

তথ্য চুরি করেছে টিকটক!

Next Post
তথ্য চুরি করেছে টিকটক!

তথ্য চুরি করেছে টিকটক!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.