সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ক্রসফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা আদায়: আইসি লিয়াকতের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট, ২০২০ | ৪:৩০ অপরাহ্ণ
in বাংলাদেশ, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
ক্রসফায়ারের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা আদায়: আইসি লিয়াকতের বিরুদ্ধে মামলা
সোজা কথা ডেস্ক রিপোর্ট:বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে ক্রসফায়ারের হুমকি দিয়ে ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবির অভিযোগে টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক, সাবেক সেনাকর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি লিয়াকত আলীসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে। ব্যবসায়ী জসিম উদ্দিন মামলাটি করেন।
মামলা সংশ্লিস্ট অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. হান্নান ও চট্টগ্রামের সাতকানিয়া থানার এসআই মো. নজরুল। ঘটনার সময় তারা চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন। অন্য চার আসামি হলেন এস এম সাহাবুদ্দীন, বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও জিয়াউর রহমান।  এই চারজনই চট্টগ্রামের ব্যবসায়ী।
বাদীর আইনজীবী জুয়েল দাশ সাংবাদিকদেরকে বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে তদন্তের নিদেশ দিয়েছেন। আরজিতে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার, সদরঘাট থানার সাবেক ওসি প্রণব চৌধুরী, উখিয়া থানার বরখাস্ত হওয়া ওসি মজিনা আক্তারসহ ১৩ জনকে আসামি করা হয়। আদালত সাতজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। তবে আদেশে উল্লেখ করেছেন, তদন্তে যদি তাঁদের কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অপরাধ আমলে নেবেন আদালত।
মামলার আরজিতে বলা হয়, ২০১৪ সালে ব্যবসায়িক প্রতিপক্ষের করা মামলার প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন লিয়াকত। ওই সময় লিয়াকত নগর ডিবিতে এসআই পদে কর্মরত ছিলেন। টাকা দিতে অস্বীকার করলে আসামির খালাতো বোনকে বাদী সাজিয়ে তাঁর বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা দেন। ওই মামলায় জামিনে হলে লিয়াকত তাঁকে গাড়িতে তুলে পুরো শহর ঘোরান। ক্রসফায়ারের কথা বলে আড়াই লাখ টাকা নেন। লিয়াকতের সঙ্গে যুক্ত অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ক্রসফায়ারের হুমকি দেন। তাঁর বিরুদ্ধে ১৩টি মিথ্যা মামলা হয় লিয়াকতের সাহায্যে। ১০টিতে খালাস পান। বাকি তিনটি চলছে।
মামলার বাদী জসিম উদ্দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন যে, ভয়ের কারণে এত দিন তিনি মামলা করতে পারেননি। আইসি লিয়াকত জেলে যাওয়ার পর তার  কিছুটা সাহস হয়েছে। তিনি জানান পুলিশের দেওয়া একের পর এক মামলা চালাতে গিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন।
এদিকে মামলা করার আগে ব্যবসায়ী জসিম ১৩ আগস্ট নগর পুলিশ কমিশনার বরাবর লিয়াকতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। লিয়াকত বর্তমানে টেকনাফে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খুনের মামলায় কারাগারে আছেন। তবে মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে সাহাবুদ্দিনসহ অন্যরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন।
Tags: আইসি লিয়াকত আলীক্রস ফায়ারটেকনাফ
Previous Post

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ালো

Next Post

BANGLADESH: 26 International organizations and individuals condemn the murder of lawyer Asadul Hoque

Next Post
BANGLADESH: 26 International organizations and individuals condemn the murder of lawyer Asadul Hoque

BANGLADESH: 26 International organizations and individuals condemn the murder of lawyer Asadul Hoque

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.