সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

অভিনব কায়দায় ৬ লাখ টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য আটক

Sunday, 6 September, 2020 | 12:54 am
0
অভিনব কায়দায় ৬ লাখ টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৭ সদস্য আটক

সোজা কথা ডেস্ক রিপোর্ট : অভিনব কায়দায় ৬ লাখ টাকা চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৭ সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ টাকা।  শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) রাত থেকে সকাল পর্যন্ত পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ দেশের বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে এই চোর চক্রটির ৭ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার আব্দুস সালাম, যশোর জেলার মোশারফ হোসেন, মোস্তফা মোল্লা, নায়েব আলী, ময়মনসিংহ জেলার সিরাজ মিয়া, মুন্সিগঞ্জ জেলার মোশারফ হোসেন এবং ঠাকুরগাঁও জেলার সেলিম হোসেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, গত ২৫শে আগস্ট দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, চুয়াডাঙ্গা শাখার সামনে থেকে দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় এই চোর চক্রটি। পরে সিসিটিভি’র ফুটেজের উপর ভিত্তি করে অভিযান চালিয়ে প্রথমে ২জনকে আটক করা হয়। আটককৃত আসামিদের স্বীকারোক্তিতে পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও ময়মনসিংহসহ বেশ কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া নগদ ২ লাখ টাকা। বাকি ৪ লাখ টাকা উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ২৫শে আগস্ট অজ্ঞাত কয়েক জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অভযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি।

প্রসঙ্গত, গত ২৫শে আগস্ট দুপুরে সাইদুর রহমান নামের এক ব্যক্তি চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংকের সামনে একটি ব্যাগে ৬ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় চোর চক্রটি তার মোটরসাইকেলের পাশে কিছু টাকা ফেলে রেখে তাকে টাকাগুলো উঠাতে বলেন। ব্যাগ থেকে টাকা পড়ে গেছে এমন অনুমানে তিনি মোটরসাইকেলে টাকার ব্যাগটি রেখে মাটি থেকে টাকাগুলো উঠাতে যান। এ সময় মোটরসাইকেলে রাখা টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় চোর চক্রটি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের খুঁজে না পেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় সাইদুর রহমান একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করে তাদের ৭জনকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক করে চুয়াডাঙ্গা পুলিশ।

Tags: অভিনব কায়দায় ৬ লাখ টাকা চুরির ঘটনাচুয়াডাঙ্গা
Previous Post

স্বামী কর্তৃক হত্যা, ঝামেলার আশংকায় হোটেল কর্তৃপক্ষ লাশ ভাসিয়ে দিল সাগরে

Next Post

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: ঘুষ না দেয়ায় প্রাণ গেল মুসল্লিদের

Next Post
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: ঘুষ না দেয়ায় প্রাণ গেল মুসল্লিদের

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ: ঘুষ না দেয়ায় প্রাণ গেল মুসল্লিদের

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.