সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দুই শিশুকে ঘরে ফেরাতে মধ্যরাতে বসলো আদালত

Sunday, 4 October, 2020 | 1:55 pm
0
দুই শিশুকে ঘরে ফেরাতে মধ্যরাতে বসলো আদালত

সোজা কথা ডেস্ক রিপোর্ট: টেলিভিশনের টকশো দেখে মধ্যরাতে আদালত বসিয়ে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেওয়ার পর নিজেদের ঘরে ঢুকতে পারলো দুই শিশু। আদালতের আদেশের পর সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে বাসায় দিয়ে এসেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, একাত্তর টিভিতে শিশু অধিকার নিয়ে এক আলোচনায় জানা যায় সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা। ওই আলোচনায় উপস্থিত ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, একাত্তর জার্নালে একটি অনুষ্ঠানে শিশু অধিকার নিয়ে আলোচনায় আমি যুক্ত ছিলাম। সেখানে জানতে পারি সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কে এস নবীর দুই নাতিকে বাসায় ঢুকতে দিচ্ছেন না তাদের চাচা। থানায় গিয়েও ফেরত আসতে হয়েছে শিশু দুটিকে। থানা থেকে তাদের কোর্টে যেতে বলা হয়েছে।

মনজিল মোরসেদ বলেন, এ কথা শোনার পর টকশোর শেষ দিকে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে ধানমণ্ডি থানাকে নির্দেশ দেন যে, এখনি ওই বাসায় শিশু দুটির থাকার ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।

পরে সুপ্রিম কোর্ট থেকে ধানমণ্ডি থানার ওসির সঙ্গে যেগাযোগ করা হলে পুলিশ শিশু দুটির থাকার ব্যবস্থা করে দেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, আদালতের আদেশর পর পুলিশ দুই শিশুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়েছে।

উল্লেখ্য, সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই ছেলে। বড় ছেলে কাজী রেহান নবী সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোট ছেলে সিরাতুন নবী গত ১০ আগস্ট মারা যান। পরে সিরাতুন নবীর দুই ছেলেকে বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না কাজী রেহান নবী।

১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব পালন করা কেএস নবী ২০১৮ সালে মারা যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী রেহান নবী রোববার সাংবাদিকদের বলেন বলেন, “আমি সময়মত বিষয়টা ক্লারিফাই করব। আমার শরীরটা একটু খারাপ। পাঁচ দিন ধরে জ্বরে পড়ে আছি। আমি পুরো বিষয়টা নিয়ে রিজয়েন্ডার দেব। আপনি পরে যোগাযোগ করেন, আমি পুরো জিনিসটা ক্লারিফাই করব।”

Tags: কে এস নবীমধ্যরাতে আদালত
Previous Post

ইতালী‌তে বাহাউ‌দ্দিন না‌সি‌মের মা‌য়ের মৃত্যু‌তে দোয়া ও মিলাদ

Next Post

চরফ্যাশনে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

Next Post
চরফ্যাশনে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

চরফ্যাশনে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.