সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

জন্মদিনে রম্য গল্পের উপহার: তুলসীলিক্সে আইনস্টাইনের গোমর ফাঁক

- মাসকাওয়াথ আহসান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৪ মার্চ, ২০২১ | ৭:২১ অপরাহ্ণ
in বাংলাদেশ, মতামত, সংবাদ শিরোনাম, সাহিত্য
0
জন্মদিনে রম্য গল্পের উপহার: তুলসীলিক্সে আইনস্টাইনের গোমর ফাঁক

আইনস্টাইন বার্লিনে হিটলারের নাৎসি কর্মকাণ্ডের কারণে খুব বিচলিত। স্ত্রী এলসা তাকে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন ফোরামে একটু বুঝে শুনে বক্তৃতা দিতে। সময় ভালো যাচ্ছিল না চারপাশে। নাৎসি যুবকেরা ইহুদিদের দেখলেই শাইসে বলে গালি দিচ্ছিল। এলসার যুক্তি বিজ্ঞানীর এতো রাজনীতিতে নাক গলানোর দরকার কী? আইনস্টাইন থিওরি অব রিলেটিভিটি ব্যাপারটা এলসা আর হিটলার ছাড়া আর সবাইকে বোঝাতে পেরেছিলেন। বাংকারে আত্মহত্যার ব্রান্ম মুহূর্তে হিটলার আইনস্টাইন-এর কথা ভেবেছেন। এতো অস্ত্র হাতে নিয়ে হিটলার পৃথিবী জয় করতে পারলেন না, আর কতগুলো থিওরি দিয়ে একটা লোক ইসরায়েলের প্রেসিডেন্ট হবার উপক্রম। হিটলার জেনে যেতে পারেননি যে আইনস্টাইন প্রেসিডেন্ট হবার অফার ফিরিয়ে দিয়ে গবেষণায় ফিরে গিয়েছিলেন।

ইনুর সঙ্গে তিনুর কিসের সম্পর্ক

১৯৩২ সালের ডিসেম্বর। পোস্টডামারপ্লাৎজে আইনস্টাইন বসে কফি খাচ্ছিলেন। মনে তীব্র বিবমিষা, সিটিজেনশিপ ক্যানসেল হবার আগের আশা ভঙ্গের দিন। এখন আমেরিকায় পালানো ছাড়া উপায় নেই। আইনস্টাইন এটাকে খুব অপমানজনক ভাবছেন। নাৎসি ক্যাডাররা আউসলান্ডার বলে টন্টিং করে চলে গেল। স্টাইনের গবেষণা সহকারী ক্লওডিয়াকে দেখে জুপার ফ্রয়েন্ডেন ইস লিবে ডিস বলে শিস দিয়ে চলে গেল এক মাথা ন্যাড়া নরখাদক।
ক্যাফের বাইরে এক ইন্ডিয়ান উঁকি ঝুকি মারছে, সম্ভবত বার্লিনে নতুন। স্টাইন লোকটাকে ঈশারা করলেন। লোকটা চেয়ারে না বসে দাঁড়িয়ে রইলো। একটা চিঠি এগিয়ে দেয়, সেখানে লেখা, টু হুম ইট মে কনসার্ন। দিস ম্যান ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড অনেস্ট। প্লিজ হেল্প হিম টু হেল্প দ্য ডিসট্রেসড হিউম্যানিটি অব ইনডিয়া। হি হ্যাজ বিন আপরুটেড ফ্রম হিস হাউজ বাই দ্য টাইর‌্যান্ট জমিনডার। দিস ইস আ ফাইনাল কল টু সেভ আ ডাইং ম্যান। রিগার্ডস, জীবনানন্দ দাশ, লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট বিএম কলেজ, বরিশাল, ইস্ট বেঙ্গল, ইন্ডিয়া।
ছিপছিপে গড়নের লোকটার চোখ দিয়ে আগুন বেরুচ্ছিল। ক্লওডিয়া ব্রোডশেন নিয়ে আসে কাউন্টার থেকে। তুলসী চক্ষু মুদিয়া উহা ভক্ষণ করে। হামবুর্গ থেকে অনেক শীতের কামড়, পুলিশের চোখ আর পোলিৎজাইয়ের শেফার্ডদের তাড়া খেতে খেতে বার্লিনে পৌছেছে। তুলসী মনুর দেশের লোক। আইতে শাল জাইতে শাল দেয়া ছাড়া আর কিছুই পারেনা। মিষ্টান্নের দোকানে বসিয়া জমিদার বাড়ীর অন্দর মহলের গুমোর ফাঁক করিয়া দিতো সে, তার আগে ঝাড় বাতি পরিষ্কার করা আর জমিদার বাবুকে হুকা সাজাইয়া দেয়া, মাঝে মধ্যে চামর দোলানো, দাসী মহলে তুলসী রায় ছিলো হার্ট থ্রব। বড় রস করিয়া কথা বলিতে পারিতেন তিনি, তাহাতে রগড় থাকায় দাসীরা মিটমিটাইয়া হাসিত। তুলসী আড়ালে আবডালে উহাদের কদমা উপহার দিয়া জমিদারের শয়নপ্রক্রিয়ার খবর জানিত। প্রভাত লক্ষী মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে নৌকা ডাকুদের সামনে মরিচ মসল্লা পরিবেশন করিয়া বাহবা কুড়াইতো। তুলসী এইভাবে তুলসী দাদা হইয়া ওঠে কীর্তনখোলার জলদস্যুদের। জমিদারের নায়েব তুলসীকে বারণ করিলেও তুলসী ডোন্ট কেয়ার, কিয়া হইবেয়ানে, আড্ডি উড্ডি বাঙ্গি সব গুড়া করি দেবে। হুইয়া থাকমুয়ানে আর চুলকাবানে। পরিণতি জমিদার বাড়ী থেকে গলাধাক্কা। তারপর ভেনিসের খালে ভেসে যাওয়া অর্ধমৃত শোষিত নিপীড়িত তুলসী। বরিশাল থেকে কলকাতা তারপর সুয়েজখাল হয়ে ঢুকে পড়া সাদা কুষ্ঠ রঙ মানব মহাদেশে।
আইনস্টাইন বুঝতে পারছিলেন না হের তুলসীকে কোন কাজে লাগাবেন। উনি দাসপ্রথার ঘোর বিরোধী, সমকক্ষ মর্যাদায় তুলসীকে গবেষণা সহকারীর কাজ দিলেন। তুলসীর নেত্র অশ্রুসজল হইল। এইবার একটু ক্লউডিয়ার দিকে তাকিয়ে বিহবল হয়ে গেল, জমিদার গিন্নীর চাইতে দামকুড়া। পরজনমে হইয়ো রাধা।
তুলসী দাস গুটেন মরগেন, গুটেন টাগ দিয়ে তার বেশিরভাগ কথোপকথন চালাইয়া লইবার ফাঁকে ফাঁকে ডাইরী লিখিতে শুরু করিল। আজ আইনস্টাইন বা তুলসী কেহই বাঁচিয়া নাই। আইনস্টাইনকে লইয়া যাহারা নাচিয়া নাচিয়া আকুল হন তাহাদের জন্য আজিকার ব্রেকিং নিউজ নারী আর মোহরের ফাঁদে আইনস্টাইন।
২৫ ডিসেম্বর ১৯৩২, বার্লিন
আজ বরফ পড়িতেছে। বরফ পড়িতে দেখিলে আইনস্টাইন খুশী হন। এলসার বাতের বেদনা বৃদ্ধি পায়। উনাকে হানিমানের ছবিঅলা শিশির ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া শ্রীকৃষ্ণ আইনস্টাইন তাহার তিন গোপিনীরে লইয়া কী যেন পদার্থ, আলো, শক্তি লইয়া গবেষণা করে। পদার্থ মাটির ঢিলা, আলো কুপ্পি বাত্তি জালাইলে পাওন যায় আর শক্তি পাওন যায় মহাদ্রাক্ষারিস্ট পান করিলে। ইহা লইয়া ব্ল্যাক বোর্ডে e=mc লিখিয়া উপরে দুই লিখিয়া দিবার মাহাত্ম্য কী। মোগো বাড়ি বরিশাল। কী দেখিলাম কী হেরিলাম, গেলাসে মদ ঢালিয়া ক্লওডিয়া, সিনথিয়া আর মারিয়ানের গেলাসের লগে ঠুক্কাঠুকি। ইনুর সঙ্গে কিনুদের কিসের সম্পর্ক, আমি বুজি। e মানে আইনস্টাইন দ্রাক্ষারস খাইয়া শক্তি অর্জন আর সমান সমান m মানে মারিয়ান দুইডা c মানে বুঝতে হইবে ক্লওডিয়া আর সিনথিয়া। ব্যাপার বুঝছেন নি। এই ব্যাডা বইশাইল্যা জমি দারের চাইতে খারাপ। ওই ব্যাডা বউরে গয়না দিয়া খুশী কইরা কলিকাতা হাড় কাটা গলিতে যাইতো, আর এই বেটা বউডারে ঘুম পাড়াইয়া ব্ল্যাকবোর্ডে চুরুট মুখে খস খস করিয়া লিখে, কী লেখে, কী করে কইলাম তো!

– মাসকাওয়াথ আহসান, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক
প্রধান সম্পাদক, ই-সাউথ এশিয়া

Tags: আলবার্ট আইনস্টাইনমাসকাওয়াথ আহসান
Previous Post

৭ মার্চে রজনী ভক্তদের লুঙ্গিডান্স

Next Post

দাগেস্তানের আভারি ভাষার খ্যাতিমান লেখক রাসুল হামযাতভ রচিত ” আমার দাগেস্তান” গল্পের ছায়া অবলম্বনে

Next Post
দাগেস্তানের আভারি ভাষার খ্যাতিমান লেখক রাসুল হামযাতভ রচিত ” আমার দাগেস্তান” গল্পের ছায়া অবলম্বনে

দাগেস্তানের আভারি ভাষার খ্যাতিমান লেখক রাসুল হামযাতভ রচিত " আমার দাগেস্তান" গল্পের ছায়া অবলম্বনে

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.