সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ফেইসবুকে স্বাস্থ্য সচিবের মিথ্যাচারের সমালোচনা করায় চিকিৎসককে শোকজ!

Tuesday, 21 April, 2020 | 12:54 pm
0
ফেইসবুকে স্বাস্থ্য সচিবের মিথ্যাচারের সমালোচনা করায় চিকিৎসককে শোকজ!
ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য সচিবের সমালোচনা করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ায় নোয়াখালীলী ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের মেডিকেল অফিসার ডা. আবু তাহেরকে শোকজ করা হয়েছে। শনিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক চলতি দায়িত্বে থাকা ডা. ফরিদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এ শোকজ বা কৈফিত তলব করা হয় এবং আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে।গত ১৬ এপ্রিল বিকেল ৫টা ২৪ মিনিটে ডা. আবু তাহের তার নিজের ফেইসবুক ওয়ালে স্বাস্থ্য সচিবের সমালোচনা করে লেখেন, ‘আমি নোয়াখালী ২৫০শয্যা সদর হাসপাতালে কর্মরত একজন এ্যানেসথেসিওলজিস্ট। রোগীর সবচেয়ে কাছ থেকে আমি চিকিৎসা দেই। গত ১ মাসে প্রতিদিন হাসপাতালে গিয়েছি। এখন পর্যন্ত আমিসহ আমার ডিপার্টমেন্ট এর কেউ ১টিও n95/kn95/ffp2 মাস্ক পাইনি। তাহলে স্বাস্থ্য সচিব মিথ্যাচার কেন করলেন উনি n95 ইকোয়িভেলেন্ট মাস্ক দিচ্ছেন? তাও মাননীয় প্রধানমন্ত্রীকে মিথ্যা বলতেছে? এই মিথ্যাচার এর শাস্তি কি হবে?গত ১ মাসে আমার ডিপার্টমেন্টে ৮ জনের জন্য ২টি পিপিই দেওয়া হয়েছে। এই হলো পর্যাপ্ত পিপিই মজুদ। ওহ কি বলবেন আমরা কাজ করি না? গত ১ মাসে ১৫০ এর মত অপারেশন আমি একাই করেছি বাকিদের হিসাব দিলাম না। আপনাদের ওসব পিপিই মাস্ক না পেয়ে আমরা বসে নাই, বসে থাকবোও না কিন্তু জাতির সামনে মিথ্যাচার কেনো করবেন।আমি নিজের বেতনের টাকায় কেনা সার্জিকাল মাস্ক পরে প্রতিদিন অপারেশন করি। পিপিই নিজের টাকায় কেনা আছে, অন্যরা না পরলে একা পরে কি হবে তাই পরি না। ৩ মাস কি প্রস্তুতি নিয়েছেন? এখন বলেন এগুলো পাওয়া যাচ্ছে না?

আমাদের অনেকে আজ আপনাদের এসব মিথ্যাচার এর কারণে আক্রান্ত। @মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এরকম অনেক মিথ্যা প্রস্ততির নাটক সাজিয়ে হাজার কোটি টাকা লোপাট করছে কিছু লুটেরার দল।’

এই স্ট্যাটাস দেওয়ার জেলে গতকাল শনিবার দুপুরে ডা. আবু তাহেরের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি পাঠিয়েছেন নোয়াখালী ২৫০ বেড হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরী। চিঠিতে হাসপাতালে পিপিইসহ যাবতীয় সুরক্ষা সামগ্রী পর্যাপ্ত থাকা ও সরবরাহ করার পরও এ ধরনের মন্তব্য সরকারী কর্মচারী আচরণ বিধিমালা পরিপন্থি বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে একাধিকবার ফোন করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীর মতামত জানার  চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

যোগাযোগ করা হলে ডাক্তার আবু তাহের জানান, তিনি যা লিখেছেন তা শতভাগ সত্য। যদি কোন কিছু মিথ্যা প্রমাণ হয় তাহলে তিনি যে কোন ধরনের শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন। আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং এ সময়ের মধ্যেই জবাব তিনি দেবেন বলে জানিয়েছেন।

নোয়াখালি ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম ডা. আবু তাহেরের শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Tags: আওয়ামী লীগ সরকারকরোনাস্বাস্থ্য
Previous Post

অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই

Next Post

দেশে করোনা মৃত্যু আরো ৭ জনের, নতুন শনাক্ত ৩১২

Next Post
দেশে করোনা মৃত্যু আরো ৭ জনের, নতুন শনাক্ত ৩১২

দেশে করোনা মৃত্যু আরো ৭ জনের, নতুন শনাক্ত ৩১২

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.