সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ওবায়দুল কাদেরের সেই মাসুদ কি ভালো হয়েছেন

Md shah ALAM by Md shah ALAM
বুধবার, ৯ জুন, ২০২১ | ৭:২৪ অপরাহ্ণ
in বাংলাদেশ
0
ওবায়দুল কাদেরের সেই মাসুদ কি ভালো হয়েছেন

কি করেছে মাসুদ যে তাকে ভালো হতে হবে?

ঢাকা করেসপনডেন্ট

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচলিত ট্রল ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও’’। ২০১৭ সালে পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাটি বলেছিলেন। চার বছর পর বক্তব্যটি ব্যাপকভাবে ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এরপর থেকে সবার আগ্রহ সৃষ্টি হয়, কে এই মাসুদ? কেনই বা তাকে ভালো হতে হবে? আদৌ কি তিনি ভালো হয়েছেন? এসব নিয়ে ঢাকার অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক একটি প্রতিবেদন করেছেন। সোজা কথার পাঠকদের জন্য হুবহু তা তুলে ধরা হলো।     

সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কোড ল্যাঙ্গুয়েজ ‘মাসুদ, তুমি কি ভাল হবা না?’ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে যেখানে দেখছেন বলছেন, ‘ভাল হয়ে যেতে’। প্রশ্ন ওঠে, কে এই মাসুদ? কেন তিনি ভাল হচ্ছেন না।

খোঁজ নিতে গিয়ে জানা যায়, ভাইরাল হওয়া ‘মাসুদ‘ বিআরটিএর উপপরিচালক মাসুদ আলম। যে ভিডিও দেখে লাখো মানুষ বিনোদিত হচ্ছেন মাসুদের দাবি সেই ভিডিও চার বছর আগের। তিনি এখন কেমন আছেন। কেন তাকে ভালো হওয়ার কথা বলা হয়েছিল? তিনি আদৌ ভালো হয়েছেন কিনা। দায়িত্ব পালন করছেন কোথায়? এসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, তিনি এখন বিআরটিএর মিরপুর অফিসে নেই। দায়িত্ব পালন করছেন সংস্থাটির প্রধান কার্যালয়ে।

২০১৭ সালের জানুয়ারিতে বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের তার সঙ্গে থাকা প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুদ আলম প্রসঙ্গে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনও দিনও ভালো হবে না?’

ওইদিন তিনি আরও বলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’ সেতুমন্ত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে আশেপাশে থাকা অন্যান্য গণমাধ্যমকর্মীরা জানান, সেসময় প্রায়ই হঠাৎ করেই বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতেন ওবায়দুল কাদের। তখন কাদেরের সঙ্গে বিআরটিএর উপ-পরিচালক মাসুদ আলমও থাকতেন। কাদের তখন অনেকটা হাসি-ঠাট্টা করেই কথাগুলো বলতেন।

ভিডিওটি প্রসঙ্গে মাসুদ আলমের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘এটি চার বছর আগের ঘটনা।’ আপনাকে তো ভালো হয়ে যেতে বলেছিলেন মন্ত্রী, ভালো হয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো এখন মিরপুর অফিসে বসি না, হেড অফিসে বসি’। এর আগে বার বার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারা যায়নি। তিনি সবসময়ই ‘পরে কথা বলবো’, ‘মিটিংয়ে আছি’  বলে এড়িয়ে যান। তিনি বার বারই হেসে বলেন, ‘আমি এখন আর ওখানে নেই।’

Tags: ওবায়দুল কাদেরবিআরটিএমাসুদসড়ক ও জনপথসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
Previous Post

নতুন আড়াই কোটি দরিদ্রকে স্বীকার করেন না অর্থমন্ত্রী

Next Post

বাংলাদেশের স্বীকৃতি পেতে বার বার অ্যাপ্রোচ করেছে ইসরায়েল

Next Post
বাংলাদেশের স্বীকৃতি পেতে বার বার অ্যাপ্রোচ করেছে ইসরায়েল

বাংলাদেশের স্বীকৃতি পেতে বার বার অ্যাপ্রোচ করেছে ইসরায়েল

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.