সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

কক্সবাজারে পরপর দুইভোরে কথিত’বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা শরণার্থী নিহত

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ১১ মে, ২০২০ | ১২:২১ পূর্বাহ্ণ
in বাংলাদেশ, বিবিধ, মানবাধিকার
0
কক্সবাজারে পরপর দুইভোরে কথিত’বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা শরণার্থী নিহত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে  পর পর দুই ভোরে দুটি পৃথক ঘটনায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা শরণার্থী  নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে । শনি ও রোববার ভোরে পৃথক দুটি ঘটনায়  ঐ তিন রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

ঘটনার বিবরণে প্রকাশ, শনিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে  পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর মোহাম্মদ ও মো. রফিক নামের দুই রোহিঙ্গা নিহত হন। তারা দু’জনই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।  পুলিশের দাবি তারা মাদক কারবারী।পুলিশ আরো দাবি করে বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় এলজি ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া সীমান্তে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়ে পাচারকারীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

অন্য ঘটনায় রোরবার  ভোরে কক্সবাজারের উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা নিহত হয়েছে বলে পুলিশ দাবি করে। নিহত ব্যক্তিকে মাদক পাচারকারী বলে ও পুলিশ দাবি করেছে ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে উখিয়ার বালুখালী ক্যাম্প-২ এর ১১ নম্বর ব্লকের একটি ঘরে অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এরপর ক্যাম্পের আরও দুটি স্থানে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার হয়। ক্যাম্পে মোট ৩টি ঘরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার বালুখালীস্থ মরাগাছ তলায় অভিযানে যায় পুলিশ। ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আসামিদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করে একদল ইয়াবা কারবারি।  পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তিনি উখিয়ার ক্যাম্পে থাকা রোহিঙ্গা শরণার্থী বলে জানা গেছে। গোলাগুলির ঘটনায় পুলিশের ৩ সদস্যও আহত হয়েছেন ওসি দাবি করেন।

Previous Post

সরকারের সমালোচনা করলেই গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে – এমএসএফ

Next Post

ব্রিটেনের লকডাউন থেকে বেরুনোর জন্য বরিস জনসনের “শর্তাধীন পরিকল্পনা” ঘোষণা

Next Post
ব্রিটেনের লকডাউন থেকে বেরুনোর জন্য বরিস জনসনের “শর্তাধীন পরিকল্পনা” ঘোষণা

ব্রিটেনের লকডাউন থেকে বেরুনোর জন্য বরিস জনসনের "শর্তাধীন পরিকল্পনা" ঘোষণা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.