সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

টুকরো-টাকরা ভাবনা যত (১৯)

জীবন ও মৃত্যু বিষয়ক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৮ মে, ২০২০ | ৩:২২ পূর্বাহ্ণ
in বিবিধ, মতামত
0
টুকরো-টাকরা ভাবনা যত (১৯)

– মুহম্মদ আজিজুল হক

ফরমালিনের ভয়াবহ অভিশাপ থেকে নিজেকে আড়াল করার একটি প্রয়াস হিসেবে একটু বেশি খরচ হলেও ডালার ওপর শুইয়ে রাখা মরা মাছের বদলে আমি মাছ বিক্রেতাদের নিকট হতে সন্তরণরত তাজা মাছ কিনে থাকি। আজকাল কোনো কোনো মাছ-বাজারে টিনের তৈ্রী চৌবাচ্চায় রেখে তাজা মাছ বিক্রি করে কিছু কিছু মৎসবিক্রেতা। আবার কোনো কোনো বাজার নাকি ফরমালিনমুক্ত। ঢাকা সেনানিবাসের ক্রোড়ে অবস্থিত কচুখেত কাঁচা বাজার ফরমালিন থেকে অধিকতর নিরাপদ বলে অনেকের বিশ্বাস। এক বন্ধুকে প্রশ্ন করেছিলাম, কেন? সে বলেছিল যে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এখনো আমাদের বাঙ্গলি জনগোষ্ঠীর একটি সুবিশাল অংশের নিকট সুশীল ভাষা অপেক্ষা ডান্ডার ভাষা বেশি বোধগম্য। ট্রাফিক পুলিশের সম্মুখে অনেকেই ট্রাফিক রুলের তোয়াক্কা না করে গাড়ি চালান। ট্রাফিক কন্ট্রোল করতে রাস্তায় আর্মি নামাও দেখবে কী শৃঙ্খ্লার সাথে সেই রুল ভঙ্গকারীরাই গাড়ি চালাচ্ছেন। অবশ্য, সুখের বিষয় এই যে, শিক্ষার দ্রুত প্রসারের ফলে প্রকৃ্ত শিক্ষিতের সংখ্যা ধীরে ধীরে হলেও বাড়ছে। শরৎচন্দ্রের ‘শ্রীকান্ত’ উপন্যাসে কোলকাতা থেকে রেঙ্গুনগামী জাহাজে ইংরেজ সেকেন্ড অফিসারের লাথি খেয়েও বাঙ্গলি খালাসীদের হেসে লুটোপুটি খাওয়ার পর্যায় থেকে কিছুটা হলেও আত্মসম্মানবোধের দিকে অগ্রগতি হয়েছে বলে আমি বিশ্বাস করি। আত্মস্মমানবোধসম্পন্ন লোকের সংখ্যা ধীরে ধীরে হলেও বৃ্দ্ধি পাচ্ছে। তাঁরা সুশীল ভাষা ব্যবহার করেন এবং অন্যের নিকট হতে তাই-ই প্রত্যাশা করেন। কচুখেত বাজারে ফর্মালিন-নিষিক্ত কোনো জিনিস বিক্রয়ে প্যাঁদানি খাওয়ার সম্ভাবনা প্রবল। তাই সেখানে কোনো বিক্রেতা ফর্মালিনযুক্ত কোনো দ্রব্য বিক্রয় করতে সাহস পান না। কচুখেত বাজার সম্পর্কে বন্ধুর এমন অভিমতের কারণে আমি কষ্টসাধ্য হলেও আমার বাসা থেকে বেশ দূরে অবস্থিত ঐ বাজারেই অধিকাংশ সময় কিচেন শপিং করতে যাই। সেদিন তিন কেজি সোয়া তিন কেজি ওজনের একটি রুই মাছ দেখিয়ে বিক্রেতাকে মাছটি তুলতে বললাম। বিক্রেতা চৌবাচ্চা থেকে মাছটি তুলে কোমর সমান উঁচু একটি পাকা প্লাটফর্মের ওপর পাতা একটি অত্যন্ত ধারালো বড় বটিতে সেটি কাটতে বসলেন। মাছটি বেশ শক্তি নিয়ে ছটফট করায় আঁশ ফেলানোর পূর্বেই বিক্রেতা পিচ্ছিল মাছটির জোর কমানোর জন্য ওটির ঘাড় বরাবর বটি চালিয়ে অকস্মাৎ ওটির দেহ থেকে মস্তকটি বিচ্ছিন্ন করে ফেললেন। বটির পাশেই কর্তিত ঘাড়ের ওপর মস্তকটি খাড়া কোরে রাখা হোল। মাছের মুখটি তখন আকাশের দিকে। অমন কোরে দেহ থেকে বিচ্ছিন্ন হবার পরেও মাছটি বারংবার ওর মুখটি খুলছে আর বন্ধ করছে। জলে সন্তরণশীল মাছটিকে তুলে এনে হঠাৎ এমনিভাবে কেটে ফেলা হয়েছে যে মাছটির প্রাণ তা যেন তৎক্ষণাৎ বুঝে উঠতে পারে নি। তাই দ্বিখন্ডিত হবার পরেও মাছটির বিচ্ছিন্ন মস্তকে এবং মস্তকবিহীন শরীরে ছিল প্রাণের প্রবল স্পন্দন। ঝড়ের গতিতে একরাশ বেদনা কোথা থেকে ছুটে এল আমার হৃদয়ে। অনুভব করলাম কী সীমাহীন বেদনায় মাছটি বারবার হাঁ কোরে ব্যথা থেকে মুক্তি পাবার ব্যর্থ চেষ্টা করছে; শরীর থেকে ব্যথা বের কোরে দেবার সে কী আপ্রাণ প্রচেষ্টা। সৃষ্টিকর্তা এ সকল প্রাণীকে চীৎকার কোরবার কোনো শক্তি দেন নি। তাই দুর্বিষহ ব্যথা ও মৃত্যুযন্ত্রনা এরা নীরবে সহ্য করে; যেন তেমন কিছু হয় নি। বেদনায় চীৎকার করে কাঁদতে পারলে এদের আর্তচীৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠতো। মৃত্যুযন্ত্রণাহত মাছটির উদ্দেশ্যে মনে মনে বললাম, হে মাছ, তোমাতে আমাতে কোনো ফারাক নেই। আমেরিকান ঔপন্যাসিক Ernest Hemingway কথিত ‘biological trap’ বা ‘জীবনের ফাঁদে’ পতিত আমরা সকলেই। জন্ম নিয়ে যে ভয়ানক পাপ করেছিলে মৃত্যুযন্ত্রনায় তারই প্রায়শ্চিত্ত করছো তুমি। “কুল্লু নাফসিন জাইকাতুল মাউত”, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই, আমরা কেউই এর ব্যতিক্রম নই। জন্মই আমাদের আজন্ম পাপ। জন্ম নিয়ে যে পাপ করেছি তার জন্য আমাকেও একদিন মৃত্যুর মাধ্যমে এমন প্রায়শ্চিত্ত করতে হবে। অথচ, আমরা কেউই এই জীবনের ফাঁদে স্বেচ্ছায় এবং সচেতনভাবে পা দিই নি; এবং ঠিক কখন, কোন্ মুহূর্তে, কিভাবে এই ফাঁদে ধরা পড়েছি তাও জানি না। ইংরেজ কবি Alfred Tennyson বলেছিলেন, “Nature, red in tooth and claw”, প্রকৃ্তির দন্ত ও নখর রক্তে রঞ্জিত। প্রকৃ্তিতে, ক্ষুদ্র চেলাজাতীয় মাছগুলিকে খায় ষোল-টাকিরা; আবার ঐ ষোল-টাকিদের খায় তাদের থেকে বড় বোয়াল ও অন্যান্য মাছেরা। নিরীহ হরিণকে বধ কোরে হিংস্র বাঘে খাচ্ছে। (আর আমরা মানুষেরা তো আরো বড় বাঘ।) প্রকৃ্তিতে একটি আরেকটিকে মেরে খেয়ে বাঁচছে –আর রক্তের ধারা অঝোরে ঝরছে। আমি নাস্তিক নই; বরং আমি ভীষণভাবে আস্তিক। নাস্তিকদের অনেক বুদ্ধি। আঁতেল হবার পূর্বশর্ত নাস্তিকতা বলে নাস্তিক আঁতেলগণ বিশ্বাস করেন। আমার অত বুদ্ধি নেই। আমার সরল ও সাধারণ বুদ্ধিতে আমি বিশ্বাস করি আসমান-জমিনে যা কিছু আছে তা এক ব্যাপক ও মহাপরিকল্পনার বাস্তবায়ন। আর তার আড়ালে আছেন একজন অতিশয় সুদক্ষ মহাপরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী। তাঁর মহাপরিকল্পনা অনুযায়ী তিনি সবকিছু বাস্তবায়ন করেছেন। সেই পরিকল্পনা মানুষের বোধগম্যতার বাইরে। মানুষ “আশরাফুল মাকলুকাত” বা সৃষ্টির সেরা হলেও তাঁর বুদ্ধি, মেধা, প্রতিভা, প্রজ্ঞা, জ্ঞান ও সৃজনশীলতা অসীম নয়, বরং অকল্পনীয়ভাবে সসীম। তবু মনের জলাভূমির তলা থেকে গ্যাসের বুদবুদের মতো মনে জাগে একটি দুঃসাহসিক প্রশ্নঃ এই পৃথিবীর প্রকৃ্তিকে, এর সকল প্রাণীর জীবন ও জীবিকার ধরণ, তাগিদ ও রীতিনীতিকে কেন একটু ভিন্নভাবে সাজালেন না অনন্ত ক্ষমতার অধিকারী ও অসীম বিশ্বের স্রষ্টা? তাহলে হয়তো জন্মকে আর আজন্ম পাপ বো্লে মনে হতো না। তাহলে হয়তো প্রকৃ্তির দন্ত ও নখরকে রক্তাক্ত দেখতে হতো না।

মুহম্মদ আজিজুল হক : চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত

Tags: Alfred TennysonErnest Hemingwayফরমালিন
Previous Post

অসুস্থ স্বাস্থ্য মন্ত্রী, দেশ বিদেশের গুজবের কারিগর এবং মিথ্যাবাদী রাখালদের গল্প!

Next Post

করোনাকালের টুকিটাকি

Next Post
করোনাকালের টুকিটাকি

করোনাকালের টুকিটাকি

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.