সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

স্বাগত, নতুন বঙ্গাব্দ ১৪২৭

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ | ৯:৪৮ অপরাহ্ণ
in বিবিধ
0
স্বাগত, নতুন বঙ্গাব্দ ১৪২৭

 

আমরা যখন ১৪২৭ বাংলা সনে প্রবেশ করছি, তখন দেশে করোনা আক্রান্তের পরিসংখ্যানের গ্রাফ ওপরের দিকে উঠছে। যতই করোনা পরীক্ষা জোরদার হচ্ছে, আক্রান্তের সংখ্যা ততই বাড়ছে। ওয়ার্ল্ডোমিটার টিক টিক করে আমাদের জানাচ্ছে, পৃথিবীতে করোনাভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গেছে। বাংলাদেশে মৃতের সংখ্যা প্রায় ৪০। এত মৃত্যু নিয়ে আমরা কে কাকে নববর্ষের শুভেচ্ছা জানাব?

‘শিরেসংক্রান্তি’ বলে একটি বাগ্‌ধারা আছে বাংলা ভাষায়। এর অর্থ আসন্ন বিপদ। শিরেসংক্রান্তি নিয়ে আমরা চৈত্রসংক্রান্তি পার করেছি। আর করোনার বিপদ মাথায় নিয়েই প্রবেশ করেছি নতুন একটি বছরে। তারপরও জীবন থেমে নেই। ঘরে ঘরে কিছু প্রস্তুতি চলছে। করোনার ছোঁয়া বাঁচিয়ে এখনো যাঁরা সুস্থ আছেন, তাঁরা জীবনের জয়গান গাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঘরবন্দী থেকেও। কোনো বাড়ির রান্নাঘর থেকে বাটা মসলা কিছুটা খোশবাই ছড়াচ্ছে। নির্মল বাতাসে কোথাও থেকে ইলিশের গন্ধ ঝাপটা মারছে নাকে। কোথাও একটি শিশু নতুন জামা গায়ে বারান্দার রেলিং ধরে নতুন বছরের নতুন দিন দেখার চেষ্টা করছে।

সামাজিক মাধ্যমেও নানা আলোচনা এবারের বৈশাখ পালন নিয়ে। জনৈক দম্পতি ফেসবুকে ভিডিও আপ করেছেন বৈশাখ নিয়ে। মজার এই ভিডিওতে দেখা যায়, বাসায় রান্নাঘরে পান্তা, কাঁচামরিচ নিয়ে স্ত্রী বলছেন, ইলিশ কোথায়? স্বামী একটি ছোট পোনা মাছ থালায় রেখে বলছেন, এই নাও তোমার ইলিশ। স্ত্রী বিরক্তি নিয়ে তাকাতেই স্বামী বলে উঠেন, লকডাউন চলছে। এটা তুমি পানিতে ভিজিয়ে রাখো, দেখবে একদিন পর ফুলে তা ইলিশ হয়ে ওঠবে। বুঝলাম, আমাকে এবার মেলায় নেবে না। রেডি হয়ে নাও বলতেই স্ত্রী মাস্কের ওপর মেকাপ দিয়ে তৈরি। স্বামী স্ত্রী দুজন মাস্ক পড়ে বাসার বারান্দায় যাবে বের হতেই পুলিশের সতর্কতার সাইরেন। ঘরে ফিরে বন্ধ দরোজার ভেতর গান বাজিয়ে ‘বৈশাখ ১৪২৭’ বরণ করে নিলেন দম্পতি। তারা গাইলেন ‘ডোন্ট গো আউটসাইড, সেলিব্রেট ইনসাইড’। করোনা আতঙ্কের মধ্যেই কাটবে এবারের বৈশাখ। তবু, প্রার্থনা অন্ধকার কেটে আমরা দেখা পাব আলোর। চারিদিকে মঙ্গলবার্তা ছড়িয়ে যাবে নূতন গানের, নূতন দিনের।

Previous Post

‘ ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দেন’

Next Post

দেশে করোনায় নতুন মৃত্যু ৭, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

Next Post
দেশে করোনায় নতুন মৃত্যু ৭, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

দেশে করোনায় নতুন মৃত্যু ৭, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.