সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বিল গেটস, ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০ | ৩:২০ অপরাহ্ণ
in তথ্যপ্রযুক্তি, বিবিধ, বিশ্ব, সংবাদ শিরোনাম, সোশ্যাল মিডিয়া
0
বিল গেটস, ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক

সোজা কথা ডেস্ক: হ্যাকিং এর কবল থেকে রক্ষা নেই বড় বড় টেক জায়ান্টদেরও! এবার সেই তালিকায় যুক্ত হলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মত প্রযুক্তিবিদও। শুধু বিল গেটস নন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোসসহ একাধিক প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকউন্ট হ্যাক হয়েছে। হ্যাকাররা এই সকল অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে বিটকয়েন এর বিভিন্ন ভুয়া পোস্ট টুইট করেছে।

বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের টুইটার অ্যাকাউন্ট থেকে যে ভুয়া টুইট ছড়িয়েছে তাতে লেখা হয়েছে, আমার সব টুইটার ফলোয়ারদের বিটকয়েন দেব। আপনি আমাকে ০.১ বিটিসি দিন পরিবর্তে আমি তা দ্বিগুণ করে ০.২ বিটিসি ফেরত দেব।

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক টুইট বার্তায় বলেন, আমাকে বলা হচ্ছিল তুমি ১ হাজার ডলার দিলে তোমাকে এর বিনিময়ে ২ হাজার ডলার দেওয়া হবে। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলোতে বিটকয়েন দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে।

টুইটার জানিয়েছে, কোন ভাবে প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত এই ত্রুটির সমাধান করা হবে।

সিএনএন বলছে, নিরাপত্তা ত্রুটির কারণে এমন ঘটনা ঘটেছে। অনেকের টুইটার অ্যাকাউন্ট থেকে বিটকয়েন লেনদেনের ভুয়া প্রস্তাব দেওয়া হয়েছে। বিল গেটস, জেফ বেজোসের টুইটার অ্যাকাউন্ট থেকেও বিটকয়েন দ্বিগুণ করে দেওয়ার প্রস্তাব এসেছে।

হাজার ডলার বিটকয়েন দিলে ৩০ মিনিটের মধ্যে তার দ্বিগুণের বেশি ফিরিয়ে দেওয়া হবে এমন প্রস্তাব দিয়ে টুইটার পোস্ট ছড়িয়েছে অ্যাপল, মাইক্রোসফটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও।

এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসে। বুধবার রাতে এক টুইট বার্তায় তিনি বলেন, এটা টুইটারের জন্য একটি খারাপ দিন। এমন ঘটনার জন্য আমরা সবাই বিব্রত।

তিনি আরও বলেন, এ বিষয়ে তদন্ত ও অ্যাকাউন্ট সুরক্ষার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। প্রকৃতপক্ষে কি ঘটেছে সে বিষয়টি পরিষ্কারভাবে জানা গেলে সবকিছু জানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

সাইবার নিরাপত্তা সংস্থা সোশ্যাল প্রুফ সিকিউরিটি ফার্মের বিশেষজ্ঞ র‍্যাচেল টোবাক বলেছেন, হ্যাকাররা কোনওভাবে বিশিষ্ট ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গেছে। সেখান থেকেই ভুয়া টুইট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই টুইটগুলোর বেশিরভাগই মুছে দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে সাইবার বিশেষজ্ঞরা।

Tags: টুইটারতথ্য প্রযুক্তিবিল গেটসহ্যাকারহ্যাকিং
Previous Post

শীর্ষ শিল্পপতিদের মৃত্যু যেন অভ্যন্তরীণ শ্রমবাজারে নতুন সংকট বয়ে না আনে

Next Post

করোনার ভুয়া রিপোর্ট : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

Next Post
করোনার ভুয়া রিপোর্ট : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

করোনার ভুয়া রিপোর্ট : পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.