সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

মায়েরা মরে যায় কেন !

- শামা আরজু

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ
in নারী, সংবাদ শিরোনাম, সাহিত্য
0
মায়েরা মরে যায় কেন !

বাবার সংসারে সচ্ছলতা মনে আসে খুব কম, যতদূর মনে পড়ে অভাব আর অভাব কেবল ! মা ছিলেন মাদ্রাসা শিক্ষকের মেয়ে। বাবা পুরোটাই নাস্তিক। বাবার কাছের মানুষেরা জানতেন এটা । সামাজিকতার ভয়ে প্রকাশ্যে বলতেন না । তার প্রভাব পড়েছিলো বোধ করি । অন্য কোনো শখ ছিল না মায়ের । কেবল বাংলা সিনেমা দেখা ছাড়া । অবশ্য ইংরেজি সিনেমাও দেখতেন। তখন মর্নিং শো চলতো রৌশনবাণী সিনেমা হলে। সেখানে বিদেশি ছবিও দেখাতো।এখন রৌশনবাণী সিনেমা হল দাঁড়িয়ে থাকে,একা।ঐ আঙ্গিনায় এখন আর মানুষ নেই।কোনো কাজে যদি আমাদের মাইজদী যাওয়া লাগতো সিনেমা হলের দিকে তাকিয়ে একবার সিনেমার নামটা দেখতে পেলেও কি যে আনন্দ লাগতো ! মা ইংরেজি ছবির মানে বুঝতেন কিনা, কখনো জানা হলো না। মাকে নিয়ে কতো প্রশ্ন আজকাল কাজ করে, যা জীবিতো থাকতে কখোনো মনে আসেনি। ভাবতেও পারিনি। বাবার প্রভাবই পড়েছিলো আমার ওপর অনেক বেশি । যাই হোক, আজ মায়ের কথাই লিখতে বসেছি। বাংলা সিনেমা দেখতে পছন্দ করতেন মা। সিনেমার টাকা যোগাড় করতে না পারলে বাবার কেনা ভাতের চাল বিক্রি করে মা সিনেমা দেখতে যেতেন। বেশিরভাগ সময় আমিই মায়ের সঙ্গে থাকতাম । হয়তো বড় সন্তান ছিলাম বলেই আমি ছিলাম প্রথম সঙ্গী মায়ের বিবাহিত জীবনে। সিনেমায় যখন মারপিট মারপিট শুরু হতো আমি খুব ভয় পেতাম। অথচ মানুষ তখন আনন্দে উত্তেজিত হয়ে শিস দিতো,সিটের সাথে দাবড়াদাবড়ি করতো। মাকে বলতাম – মা,মারপিট শুরু হলে আমাকে বলবেন। আমি চোখ বন্ধ করে রাখবো। যথারীতি তাই করতাম। আজকাল চাইলেও যা পারি না। আমাকে কেউ বলে দেয়ার মতো নেই, এরপর বীভৎস দৃশ্য আসবে। বাংলা সিনেমা দেখিনা অনেক কাল কিন্তু টেলিভিশন, খবর, ফেসবুক সবকিছু জুড়েই মারপিট ! বিভৎসতা ! আমি একা ঘরে মুখ থুবড়ে পড়ে থাকি। বের হওয়ার শক্তি পাইনা না।না শরীরে, না মনে । কারো সাথে মিশতে পারি না। সবাইকে অবিশ্বাস করি অথবা সবাইকে অসহায় মনে হয়। মাগো আমার সেই শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে খুব। আমার চোখ খুলতে ইচ্ছে করে না আর। মায়েরা কেন মরে যায় !

লেখকঃ শামা আরজু
বাংলাদেশ।

Tags: শামা আরজু
Previous Post

মেয়রের আশ্বাসে অনশন ভাঙলেন রায়হানের মা

Next Post

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

Next Post
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের চূড়ান্ত অনুমোদন

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.