সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

অক্সফোর্ডের ভ্যাকসিনে করোনা জয়ের আশা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ | ১২:২৫ অপরাহ্ণ
in বিশ্ব, লিড নিউজ, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
অক্সফোর্ডের ভ্যাকসিনে করোনা জয়ের আশা

সোজা কথা ডেস্ক: মহামারী করোনার চিকিৎসায় এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের পরীক্ষামূলক একটি ভ্যাকসিন নতুন আশার আলো সঞ্চার করছে। ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার কাঁধে রয়েছে তাদের সেই ভ্যাকসিন উৎপাদনের দায়িত্ব। করোনার হাত থেকে বিশ্বকে রক্ষায় শত শত কোটি ডোজ তৈরির উদ্যোগ নিয়েছে তারা। এরপরও দু’টি প্রশ্ন থেকেই যায়: ভ্যাকসিনটি কি নিরাপদ? এতে কাজ হবে তো?

প্রথম প্রশ্নের উত্তর ২০ জুলাই মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশ করেছে অক্সফোর্ড। গত এপ্রিলে এক হাজার স্বেচ্ছাসেবকের ওপর শুরু হওয়ায় ট্রায়ালের ফলাফল প্রকাশ করেছে তারা।

অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের পরিচালক এবং ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনের অন্যতম লেখক আড্রিয়ান হিলের তথ্যমতে, তাদের ভ্যাকসিন শক্তিশালী রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি করছে এবং এটি বেশ সহনশীল ও নিরাপদ মনে হচ্ছে। ভ্যাকসিনটি অ্যান্টিবডি এবং ‘একটি দুর্দান্ত’ টি-সেল প্রতিক্রিয়া তৈরি করেছে। অ্যান্টিবডি এবং টি-সেল হচ্ছে শরীরে রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রধান দুই হাত। এরা জীবাণু শনাক্ত করে তাদের নিষ্ক্রিয় করে দেয় এবং আক্রান্ত কোষ মেরে ফেলে মানবদেহে রোগের বিস্তার বন্ধ করতে সাহায্য করে।

শুধু অক্সফোর্ডেরই নয়, ইতিবাচক ফল দেখা যাচ্ছে আরও চারটি ভ্যাকসিনের ট্রায়ালে। মডার্না এবং ফাইজার ইতোমধ্যেই তাদের গবেষণার প্রাথমিক তথ্য প্রকাশ করেছে। সোমবার ক্যানসিনো বায়োলজিকস নামে একটি চীনা কোম্পানিও তাদের তথ্য জানিয়েছে।

এধরনের ট্রায়ালে অবশ্যই সবার চেয়ে এগিয়ে অক্সফোর্ডের ভ্যাকসিন। ব্রিটেনে তাদের ট্রায়ালের জন্য ১০ হাজার রোগী জোগাড় প্রায় শেষের পথে, ব্রাজিলেও দ্রুত এগিয়ে চলেছে স্বেচ্ছাসেবক সংগ্রহ। দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের ট্রায়াল মাত্র শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে আমেরিকায়ও আরেকটি ট্রায়াল শুরু হতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষেই গবেষকরা পুরোপুরি নিশ্চিত হতে পারবেন, ভ্যাকসিনটিতে কতটা কাজ হবে।

তবে, অক্সফোর্ড ভ্যাকসিনের প্রথম ট্রায়ালের ফলাফল ইতিবাচক পাওয়া গেলেও নীতিনির্ধারকদের সিদ্ধান্ত নিতে হবে, আরও পরীক্ষার আগে জরুরি অনুমোদনের জন্য তাদের কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে কি না। অবশ্য অক্টোবরের শুরুর দিকেই তা ঘটতে পারে।

অক্সফোর্ডের তথ্যপ্রকাশের দিন কোভিড-১৯’র আরেকটি সম্ভাব্য চিকিৎসার কথাও জানা গেছে। সিনায়ারগান নামে একটি ব্রিটিশ বায়োটেক কোম্পানী ঘোষণা দিয়েছে, ইন্টারফেরন বেটা নামে একটি বস্তু করোনার চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে। ট্রায়ালে ওষুধটি ১০০ রোগীর শরীরে প্রয়োগের পর তাদের মধ্যে আইসিইউতে নেয়ার সংখ্যা ব্যাপকহারে কমে গেছে, ৭৯ শতাংশ রোগীর আর ভেন্টিলেটর সহায়তার দরকার পড়েনি। ওষুধটি প্রয়োগে রোগীদের সুস্থতার হার দুই থেকে তিনগুণ বেড়ে গেছে। শিগগিরই এ বিষয়ে গবেষণালব্ধ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ প্রতিষ্ঠানটি।

(দ্য ইকোনমিস্ট থেকে অনূদিত)

Tags: করোনাবিশেষজ্ঞ মতামতস্বাস্থ্য
Previous Post

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট স্থগিত

Next Post

ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

Next Post
ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টি

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.