সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনাল্ডোর গোলের সেঞ্চুরি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০ | ৪:০২ পূর্বাহ্ণ
in খেলাধুলা, বিশ্ব, সংবাদ শিরোনাম
0
দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনাল্ডোর গোলের সেঞ্চুরি

সোজা কথা ডেস্ক রিপোর্ট : দ্বিতীয় ফুটবলার ও  প্রথম ইউরোপীয় হিসেবে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে গোলের সেঞ্চুরি করলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খবর বিবিসি ও গোল ডট কম-এর।

৯৯টি গোলের পর তার এই রেকর্ডের অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। ৬ সেপ্টেম্বরই তা হতে পারত। কিন্তু সেদিন উয়েফা নেশনস লীগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামেননি তিনি। পায়ে সংক্রমণের জন্য দর্শক হয়েই থাকতে হয়েছে তাকে।

তবে মঙ্গলবার লীগের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে কীর্তিটা গড়তে দেরি করলেন না এই পর্তুগিজ সুপারস্টার।

এদিন সুইডেনের বিপক্ষে গোল করে এই মাইলফলক পূরণ করেন পর্তুগাল অধিনায়ক।

ম্যাচের ৪৪তম মিনিটে জাও মোতিনহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সুইডেনের গুস্তাভ সভেন্সন।

আর তাতেই ডি বক্সের ২৫ গজ দূরে ফ্রিকিক পায় পর্তুগাল। ৪৫ মিনিটে সেই ফ্রি-কিকে পা ছোঁয়ান রোনাল্ডো। সরাসরি সুইডিশ গোলরক্ষককে বোকা বানিয়ে তা জালে জড়ায়। দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক দিয়ে নিজের শততম গোল পূরণ করলেন রোনাল্ডো।

দেশের হয়ে ফ্রি-কিক থেকে রোনাল্ডোর এটি ১০ম গোল। আর ফ্রি-কিক থেকে এটি তার ব্যক্তিগত ৫৭তম গোল।

তার সামনে এখন ইরানের আলি দাইয়ি। ১০৯ গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি করেছিলেন। পরবর্তী শীর্ষস্থানীয় খেলোয়াড়রা হলেন ভারতের সুনীল ছেত্রি (৭২) এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (৭০)।

ভক্তদের এখন শুধু অপেক্ষা আরও ১০ গোলের। এই উয়েফা নেশন্স লিগেই যদি গুনে গুনে নেই ১০টি গোল করে ফেলেন রোনাল্ডো! সেই আশায় ভক্তরা। তাহলে এককভাবে আর্ন্তজাতিক ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটিও দখলে নেবেন তিনি।

Tags: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোপর্তুগাল
Previous Post

ইউএনও’র বাসায় চুরির উদ্দেশ্যে হামলা বিশ্বাসযোগ্য নয়

Next Post

‘বন্দুকযুদ্ধে’ নিহত শিক্ষার্থী জয়নাল ও আসামী জয়নাল এক নয়!

Next Post
কক্সবাজারে পরপর দুইভোরে কথিত’বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা শরণার্থী নিহত

'বন্দুকযুদ্ধে' নিহত শিক্ষার্থী জয়নাল ও আসামী জয়নাল এক নয়!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.