সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

টেক্সাসে লোকালয়ে বাঘ, সন্দেহভাজন মালিক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১ | ৩:০৪ পূর্বাহ্ণ
in বিশ্ব, সংবাদ শিরোনাম
0
টেক্সাসে লোকালয়ে বাঘ, সন্দেহভাজন মালিক গ্রেফতার

হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক থেকে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে লোকালয়ে বাঘ ঘুরে বেড়ানোর মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এর জেরে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তবে ওই ব্যক্তির আইনজীবী তার মক্কেলকে নির্দোষ বলে দাবি করেছেন।

গত রোববার বিকেলের দিকে টেক্সাসের হিউস্টন শহরের পশ্চিম দিকের এক আবাসিক ভবনের লনে একটি পূর্ণ বয়স্ক বেঙ্গল টাইগারকে ঘুরে বেড়াতে দেখা যায়। ওই আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বাঘটি শান্তভাবে লনে পায়চারি করছে।

তবে পুলিশ আসার আগেই এক ব্যক্তি ওই লনে এসে বাঘটিকে নিজের গাড়িতে তুলে নিয়ে যান। পরে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেফতার করে। গ্রেফতার ওই ব্যক্তির নাম ভিক্টর হুগো কুয়েভাস (২৬)।

হিউস্টনের স্থানীয় টেলিভিশন চ্যানেল কেপিআরসিকে এখন প্রত্যক্ষদর্শী বলেন, ‘যখন আমি বাঘটিকে দেখলাম, প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। রীতিমতো অবিশ্বাস্য একটি ব্যাপার ছিল এটি।’ সেইসঙ্গে যথেষ্ট ভীতিকরও ছিল। কারণ এই আবাসিক ভবনটি পুরোপুরিই পরিবারভিত্তিক। সবগুলো অ্যাপার্টমেন্টেই কোনো না কোনো পরিবার থাকে এবং বিকেল-সন্ধ্যার দিকে ভবনের অনেক বাসিন্দা ও শিশুরা লনে থাকে।’ সোমবার এক টুইটবার্তায় হিউস্টন পুলিশ জানিয়েছে, গোটা ব্যাপারটি তদন্ত করছে পুলিশ। সেখানে আরো বলা হয়েছে, অবৈধভাবে বন্য প্রাণী পালনের অভিযোগ আনা হয়েছে কুয়েভাসের বিরুদ্ধে।

তবে তার আইনজীবী জানিয়েছেন, কুয়েভাস ওই বাঘটির মালিক নন। ভবনের বাসিন্দাদের রক্ষা করতে ‘অত্যন্ত সাহসিকতার’ পরিচয় দিয়ে বাঘটিকে বন্দি করেছেন তিনি। আটক বাঘটি বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে ‘সেফ হোমে’ আছে বলে টুইটবার্তায় জানিয়েছে হিউস্টন পুলিশ। যত দ্রুত সম্ভব সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হবে বলেও জানানো হয়েছে টুইটে।

Tags: টেক্সাস
Previous Post

টোটাকাহিনী

Next Post

লোকজম্যান ও নেসাদের ভাগ্য বদলেছে বাংলাদেশ লুন্ঠন করে

Next Post
লোকজম্যান ও নেসাদের ভাগ্য বদলেছে বাংলাদেশ লুন্ঠন করে

লোকজম্যান ও নেসাদের ভাগ্য বদলেছে বাংলাদেশ লুন্ঠন করে

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.