সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ঘুমানোর জায়গা

- কৃষ্ণেন্দু মুখোপাধ‍্যায়

Monday, 18 May, 2020 | 9:16 pm
0
ঘুমানোর জায়গা

 

‘… মৃতের নাম সুকুমার পতি। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি পুরুলিয়া জেলায়। তিনি পরিযায়ী শ্রমিক কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
সুকুমার পতি কোথায় কী কাজ করতেন? কোথা থেকে কীভাবে খড়্গপুর শহরের বাইরে ৬নম্বর জাতীয় সড়কে এলেন–কিছুই জানা যায়নি।
…
রবিবার রাতে ওই ব্যক্তি খড়্গপুরের চৌরঙ্গী এলাকার কাছে ৬ নম্বর জাতীয় সড়কে একটি পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা লরির তলায় ঘুমিয়ে গিয়েছিলেন। সকালে লরি চালক বা খালাসি না দেখেই লরিটি চালিয়ে নিয়ে চলে যান। তাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। তিনি কেন লরির তলায় ঘুমোচ্ছিলেন, তা জানা যায়নি। এলাকাবাসী একাংশের অনুমান, পাম্পের আশপাশের দোকানে কেউ ঘুমোতে দেবে কিনা, তা ভেবেই হয়তো দাঁড়িয়ে থাকা লরির তলায় ঘুমিয়ে পড়েছিলেন। ক্লান্ত থাকায় গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় লরি স্টার্ট করার সময় বুঝতে পারেননি।
…’ (এই সময় ১২ মে ‘২০)

রেললাইনে নয়, রাস্তায় দাঁড়িয়ে থাকা লরির তলায়। রেললাইনে ছড়িয়ে থাকা পোড়া রুটি অথবা ছেঁড়া চটির ছবি নেই। এবং মাত্রই একজন। তাঁরও একটা ফটো পর্যন্ত নেই। সুতরাং ভাইরাল হয়ে ওঠার মতো কোনও উপাদান খবরে নেই!

শ্রমিকরা রেললাইনেই কেন ঘুমিয়ে ছিলেন, রেললাইন কী ঘুমানোর জায়গা– ট্রেনে কাটা পড়ে মরে যাওয়া ওই ১৫/১৬ জন শ্রমিকদের মৃত্যুর দায় যাঁরা ওই শ্রমিকদের ওপরেই চাপিয়ে দিতে চান– তাঁদের বাড়িতে নিশ্চিন্তে রাতে ঘুমানোর জায়গা আছে। নিশ্চিতভাবেই থাকে। এবং সচরাচর প্রয়োজনের থেকে বেশিই থাকে।

করোনা-সংক্রমণ রুখতে সরকারের ব্যর্থতার পাশাপাশি লকডাউন-এর ফলে সংখ্যাগরিষ্ঠ জনগণের অপরিসীম দুর্দশার জন্য– দেশের জনসংখ্যাকে, আসলে গরিব মানুষদের পরিবারে অধিক সন্তান হওয়াকে, দায়ী করেন ওই ‘তাঁরা’ই।

ওই ‘তাঁরা’-ই মহানগরের-রাজ্যের-দেশের কিছু ‘নির্দিষ্ট’ এলাকায় লকডাউন না-মেনে স্থানীয় জনগণের রাস্তায় ‘অবাধ’ চলাচলের জন্যে একটি ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মানুষদের দোষী বলতে চান, আভাসে-ইঙ্গিতে বুঝিয়ে দেন, ‘প্রগতিশীল’ বিশেষণটা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সরাসরি বলে উঠতে পারেন না।

ওঁরা কেউই কিন্তু অশিক্ষিত নন, বরং উচ্চ শিক্ষিত। মেধাহীন হলেও, ওঁরা কেউ কেউ কবিতা-টবিতা লেখেন, সাহিত্য-সংস্কৃতি করেন-টরেন।
ওঁরা সম্পন্ন, সুবিধাভোগী মধ্যবিত্ত। শাসনব্যবস্থার, সামাজিক-রাজনৈতিক ক্ষমতার অংশীদার।

যে কোনও সামাজিক ঘটনার স্বতঃস্ফুর্ত প্রতিক্রিয়ায়, আমাদের শ্রেণিচরিত্রের প্রতিফলন ঘটে, ব্যতিক্রমহীন ভাবেই।

‘মনে থাকবে’, ‘হিসাব নেওয়া হবে’– ফেসবুক-নির্ভরশীল মধ্যবিত্ত প্রতিবাদজীবী, আগুনখোর বিপ্লবীদের এই সব আবেগধর্মী স্লোগান, শেষ পর্যন্ত ফেসবুকেই সীমাবদ্ধ থাকে, থাকবেও।

প্রকৃত ভুক্তভোগীরা, শ্রমজীবি ওই মানুষেরা যদি না মনে রাখেন, কড়ায়-গন্ডায় হিসেব বুঝে নিতে যদি না চান– তাহলে এইভাবেই চলছে, চলবেও। যতদিন না পর্যন্ত ততদিন!

– কৃষ্ণেন্দু মুখোপাধ‍্যায়

কলকাতা ১৩ মে ২০২০

Tags: উন্নয়নভারতমানবাধিকারশ্রমজীবী মানুষস্বাস্থ্য
Previous Post

করোনা কালের জন্মদিন গানে গানে অভিবাদন

Next Post

Safe return of English Football in June

Next Post
Safe return of English Football in June

Safe return of English Football in June

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.