সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনাভাইরাস যে কারণে বইমেলায় যায় না

- মাসকাওয়াথ আহসান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ | ৫:৫৯ অপরাহ্ণ
in মতামত, সংবাদ শিরোনাম, সাহিত্য
0
করোনাভাইরাস যে কারণে বইমেলায় যায় না

করোনাভাইরাসের ঢাকা সেক্টর কমান্ডার নির্দেশ দেন, এবার অপারেশন বুক ফেয়ারে যেতে হবে তোমাদের।

করোনা সৈনিকেরা বেঁকে বসে। এক করোনা মেরিন বলে, স্যার যদি বেয়াদবি না নেন একটা কথা বলি; সারা দুনিয়া ঘুরে এতো ভালো ভালো বই পড়ে এইসব ট্র্যাশ বই পড়া আমাদের পক্ষে আর সম্ভব না।

সেক্টর কমান্ডার খুশিজলে চুমুক দিয়ে বলেন, সে কী; টিভিতে দেখি এতো লেখক নক্সী পাঞ্জাবি পরে সাক্ষাতকার দেয়; কী একটা আলো পত্রিকায় সৃজনশীল ও মননশীল বইয়ের রিভিউ দেয়; লেখকদের দক্ষিণীয় গামছা পরিয়ে সম্মাননা দেয়। তারা নিশ্চয়ই ভালো বই লেখে। তোমরা না পড়েই সমালোচনা কোরোনা করোনাসব।

ডেপুটি সেক্টর কমান্ডার করোনা সৈনিকদের ধমক দিয়ে বলেন, এইখানে যে সংখ্যক লেখক ফেসবুক লাইভ করে; এতো সংখ্যক লেখক তো গোটা বিশ্বে ফেসবুক লাইভ করে না। প্রিয় সৈনিকেরা প্লিজ তোমরা বইমেলায় যাও। পড়ে এসো আলোক গ্রন্থগুলো। এটা কবিতার দেশ; গানের দেশ। আমি কিন্তু বিউটি বোর্ডিং আর রেকসের সাহিত্য আড্ডার অনেক নাম শুনেছি।

একজন করোনা মেরিন বলে, স্যার কবে ঘি দিয়ে ভাত খেয়েছিলো এরা; সেই হাত শুঁকে আর লাভ নেই স্যার। এখানে এখন দলীয় ভিত্তিতে রাষ্ট্রের সাহিত্য পুরস্কার দেয়। ঐ ধরেন রাজনীতির মাজারের স্তবকীর্তন কিংবা বিষাদসিন্ধু টাইপের ভেউ ভেউ কান্নার আবছায়া সাহিত্যকেই সাহিত্য বলেই গণ্য করা হয়। এইভাবে তো আর জীবনমুখী সাহিত্য হয় না।

সেক্টর কমান্ডার বলেন, বি স্পেসিফিক; ফেসবুকের ক্রিটিকদের মতো জেনেরিক কমেন্ট কোরোনা।

এক করোনা মেরিন একটা বই খুলে বলে, এই বাতাবি লেবু নামের বইটা প্রবন্ধ না উপন্যাস নাকি জীবনী তা বুঝতেছি না। কিন্তু গোটা বিশেক লোক পিঠ চুলকে দিচ্ছে লেখকের, বাহ বাহ বলে; অমনি সাহিত্য পাতায় কিছু রিভিউ; বাতাবি মিডিয়ায় ইন্টারভিউ; লেখকের লেখার চেয়ে সাজ গোজ, গাম্ভীর্য, দেশপ্রেমের গভীর প্রণতি এগুলোই তখন বিবেচ্য; কনটেন্ট তো দেখছি জিরো।

ডেপুটি কমান্ডার বলেন, আরেকটা বই দেখাও দেখি।

করোনা সৈনিক আরেকটা বই দেখিয়ে বলে, এটা একটা সোনালি আঁশের মতো চুলের লেখকের বই; সে শুধু ম্যা ম্যা করে কাঁদছে। জোলো গদ্য; জোর করে মুক্তিযুদ্ধের চেতনা ঢেলে দিচ্ছে। রঙ্গভবনে জাতির আপার সঙ্গে পিঠাপুলির আসরে ছবি তুলে লেখক রাজ লেখক হয়ে উঠেছে। আমি তো স্যার এর বইয়ের দুই প্যারার বেশি আগাইতে পারিনা। ভুল হয়েছে স্যার ইউভাল নোয়াহ-র বই পড়াটা। টেস্টটা এতো উপরে উঠে গেছে; যে এইখানে যা দেখি ঐটাই ট্র্যাশ লাগে।

কমান্ডার বলেন, ইউভাল নোয়াহ-র অনুবাদ কেমন হয়েছে দেখে এসো।
করোনা সৈনিক বলে, দেখেছি স্যার ইংরেজি বাক্যে যে ‘দ্যাট’ থাকে ঐটার সরাসরি অনুবাদ করে ‘যে’ বসিয়ে দেয়; অমনি বাংলা বাক্যের কাঠামো ঝুর ঝুর করে খুলে গিয়ে দুর্বোধ্য হয়ে পড়ে।

ডেপুটি কমান্ডার জিজ্ঞেস করেন, বেস্ট সেলারগুলো নিশ্চয়ই পড়া যায়।

আরেক করোনা সৈনিক উত্তর দেয়, বেস্ট সেলার ভদ্রলোক বাদশা হুমায়ূন মারা গেছেন। তারপর থেকেই উনার কতগুলো কপিক্যাট বেরিয়েছে; এক্কেবারে খারাপ ছাত্র ওগুলো। নেহাত পাঠকের অবস্থা ত্যানা হয়ে যাওয়ায় ওরা এসব গামছা কিনে নিয়ে যায়।

কমান্ডার বলেন, শিওর তো তোমরা পড়ার মতো কোন বই নেই!

করোনা সৈনিক বলে, কেউ ধরেন প্রয়াত সেলিম আল দীনকে অনুসরণ করে মহাকাব্যিক দ্যোতনায় উপন্যাস লেখার চেষ্টা করছে। কিন্তু স্যার আপনি তো জানেন স্যার শেক্সপীয়ারের কাজ সেক্সপেয়ার দিয়ে হয় না।

ডেপুটি কমান্ডার দীর্ঘশ্বাস ফেলে বলেন, যাই বলো; এদেশের কবিতার অনেক নাম শুনেছিলাম।

করোনা সৈনিক বলেন, সেই সোনালি প্রজন্মের কবিরা প্রয়াত। তাদের একজন বলেছিলেন, “সব হালায় কবি হইতে চায়।” তার কথাই সত্যি হয়েছে স্যার।

কমান্ডার বলেন, অনেক উজ্জ্বল ছিলো এদেশের বুদ্ধিবৃত্তিক জগত। কী হলো সত্যি বুঝতে পারছিনা।

করোনা সৈনিক বলেন, এইখানে সহমতযন্ত্র আর হেফাযতযন্ত্রের প্রেসে বই ছাপে। সুতরাং দেশপ্রেম চেতনা আর ধর্মপ্রেম চেতনায় সব শেষ হয়ে গেছে স্যার। বাক-স্বাধীনতা নাই। পুলিশ বইয়ের গন্ধ শুঁকে দেখে কোনটা উন্নয়নের সরকার বিরোধী; কোনটা ধর্মের অনুভূতিতে আঘাত হেনেছে। এইখানে টেকাটুকাটাই এখন আসল। বরং দুর্নীতিবাজ আর উন্নয়নের ঋণখেলাপি পদ্ম-শাপলাদের প্রাসাদ্গুলোতে অপারেশান চালাই স্যার।

ডেপুটি কমান্ডার আরেকটু অনুরোধ করতে গেলে এক করোনা মেরিন হাত জোড় করে বলে, ড্যান ব্রাউন কিংবা পাওলো কোয়েলহো পড়ার পর; এইসব বই পড়তে গেলে অজ্ঞান হয়ে যাবো স্যার। আমাদের মাফ করে দেন।

কমান্ডার নির্দেশ দেন, ঠিক আছে; প্যাক আপ। অপারেশান বুক ফেয়ার এবানডন করা হলো।

– মাসকাওয়াথ আহসান, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক
প্রধান সম্পাদক, ই-সাউথ এশিয়া

Tags: করোনামাসকাওয়াথ আহসানলকডাউন
Previous Post

মহামারী, পাকস্থলির লকডাউন ও সহমতযন্ত্রের নরভোজ

Next Post

৭২-এর ঝর্ণাধারা

Next Post
৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.