সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

তোমরা যারা ধর্মীয় ও দলীয় কট্টরপন্থী

- মাসকাওয়াথ আহসান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২ | ২:৩৭ অপরাহ্ণ
in মতামত, সংবাদ শিরোনাম
0
* করোনাকালে বিপন্ন মানুষ এবং কিটের রাজনৈতিক আত্মপরিচয় সন্ধানে ব্যস্ত দলীয় কীটেরা !

সুহৃদ, গতকাল প্রবাদপ্রতিম সংগীত শিল্পী লতা মংগেশকারের মৃত্যুর পর দেখলাম, তোমরা বলছো, ইসলাম ধর্ম একজন বিধর্মীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন সমর্থন করে না। তোমরা হয়তো ‘মদিনা সনদ’ বিশদভাবে পড়োনি। আমাদের মহানবী পৃথিবীর ইতিহাসে প্রথম মানব সভ্যতাকে অসাম্প্রদায়িক এই বিধান উপহার দিয়েছিলেন। এই মদিনা সনদ মদিনায় ইহুদি ও অন্যান্য ধর্মের মানুষের পূর্ণ অধিকার নিশ্চিত করেছিলো। এই সনদের আলোকে খলিফা হজরত আলী একটি মামলার নিরপেক্ষ রায়ে হেরে গিয়েছিলেন এক ইহুদির কাছে। এমনকী মহানবীর একজন ইহুদী কর্মী ছিলেন যিনি রান্নায় সহযোগিতা করতেন। ইহুদি পাচকের রান্না করা খাবার নবীজী খেতেন; আর তাকে পরিবারের অন্যান্য সদস্যের মতো সমান মর্যাদা দিতেন। এখানে আমরা একটা জিনিস শিখি মহানবীর কাছ থেকে; মানুষে মানুষে ধর্মের ভিত্তিতে বা আর্থিক সামর্থ্যের ভিত্তিতে বিভেদ না করা।
কেমন উম্মত তোমরা যে মহানবীর শিক্ষা ছেড়ে দুই ইটের মসজিদ গড়ে ফতোয়া দিচ্ছো।
এবার আসি সংগীত প্রসঙ্গে। আল্লাহতায়ালা হজরত দাউদকে সুর সৃষ্টির ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ সংগীত ভালো না বাসলে নিজের প্রেরিত পুরুষকে সুর সৃষ্টির ক্ষমতা দেবেন কেন!
তোমাদের কন্ঠ দেখো এতোই বেসুরো যে একটু শ্রুতিমধুর করে আজানও দিতে পারো না। আল্লাহ নিশ্চয়ই কম ভালোবেসেছেন তোমাদের; যাদের কন্ঠে সুর নেই; বরং সুরের প্রতি বিদ্বেষ আছে।
লতা মাঙ্গেশকর মুসলমান ও হিন্দুদের বন্ধুত্বের ওপর গান গেয়েছেন; মানববন্ধনের আহবান জানিয়েছেন।
তোমরা লতার বিরুদ্ধে অভিযোগ এনেছো, উনি হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদিকে সমর্থন করেছেন। মোদি অনাথ ছেলে, গরীব ছেলে; তিনি পরিবারতন্ত্রের অভিজাত শেকল থেকে ভারতের রাজনীতিকে মুক্ত করেছেন। লতা তাকে এজন্য পছন্দ করতে পারেন। আর লতা তো রাজনীতিবিদ নন, সংগীত শিল্পী। তাকে বিচার করতে হবে সংগীত গুণ দিয়ে।
তোমরাও তো ইসলামপন্থার সমর্থক, হিন্দুদের পাড়ায় হামলা করেছো, তাদের উচ্ছেদ করেছো; তোমরা খেয়াল করে দেখো; হিন্দু উচ্ছেদ করে তাদের বসত ভিটায় রাজার হালে আছো। মোদি ঠিক তোমাদেরই জমজ ভাই। সে মুসলিম উচ্ছেদ করেছে। মোদির হাতে মুসলমানের রক্ত; তোমাদের হাতে হিন্দুর রক্ত। মনে রেখো অপরাধের শাস্তি এ দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। মোদি আর তোমরা; যারা অন্যধর্মের মানুষের প্রতি বিদ্বেষ প্রচার করো, তাদেরকে তো নরক বা দোজখের আগুনে পুড়তে হবে।
তোমরা গরীব ঘরের ছেলে, ধর্ম ব্যবসা করে ফর্সা জামাকাপড় পরে ঘুরছো। এই শখটাই মোদির হয়েছে, ধর্ম-ব্যবসা করে ফর্সা কাপড় পরা। মোদি আর তোমরা একই মুদ্রার দুই পিঠ।
খেয়াল করে দেখো তোমরা যেমন জনজীবন অচল করার ভয় দেখিয়ে সরকারের খাসজমি খাও; একই ভাবে ভয় দেখিয়ে কথিত প্রগতিশীল জনজীবন , ফর্সা পাঞ্জাবি পরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ঘোরে উন্নয়ন বাজেট খেতে। তোমরা যেমন ওদের চাপাতি দিয়ে মানুষ হত্যা করেছো; ওরাও তেমনি ওদের এলিট ফোর্স দিয়ে ক্রসফায়ারে তোমাদের মেরেছে। তোমরা কিন্তু বাংলা মায়ের পেটের সহোদর। রাজনৈতিক বিভাজন ব্যবস্থার বলী তোমরা। তোমাদের নিয়ে জামাত বিএনপি খেলেছে, এখন আওয়ামী লীগ-হেফাজত খেলছে। আর তোমাদের প্রগতিশীল জমজ ভাইদের জীবন নিয়ে খেলে আওয়ামী লীগ ও এর কোলধরা বামেরা। বড় রাজনৈতিক দলের নেতারা নিজেদের ছেলেমেয়েদের বিদেশে রেখে পড়ায়; আর তোমাদের মতো অধিকার বঞ্চিত ছেলেদের কাউকে পাজামা-পাঞ্জাবি-টুপি পরিয়ে, কাউকে জিনস-টি শার্ট-হেলমেট পরিয়ে ফুট সোলজার বানিয়েছে।
তোমাদের জাদুটোনা করেছে জামায়াতের হুজুর, তোমাদের মতই হতভাগ্য জিনস টি শার্ট ভাইদের জাদুটোনা করেছে আওয়ামী লীগ-বিএনপি। কখনো দেখেছো কোন বড় হুজুরের বা বড় নেতার ছেলেদের লাশ হতে। অথচ তোমাদের লাশের বিনিময়ে উটের সওদা করে হেফাজতের হুজুর। তোমাদের মতো কষ্টমলিন জিনস টিশার্টদের লাশ দেখিয়ে আওয়ামী লীগ-বিএনপি বার বার ক্ষমতায় গেছে। অথচ তোমরা সেই তিমিরেই রয়ে গেছো।
এমনকী হিন্দুত্ববাদী শিবসেনারাও তোমাদের মতো হতভাগ্য। এই ফেসবুকে তোমরা একজন প্রবাদপ্রতিম সংগীত শিল্পী লতার লাশ খুবলে খেলে। কত বড় গুণাহের কাজ, তা কী বোঝো! ঠিক একইভাবে শিবসেনারা কদিন আগে জীবিত কিংবদন্তীর গায়ক কবির সুমনকে কামড় দিলো। প্রবাদপ্রতিম কবি আল-মাহমুদের লাশ খুবলে খায় জিনস টিশার্ট প্রগতিশীলরা। ওরা আবার প্রগতিশীলতা মানে শিবসেনাশীলতা মনে করে।
যে মানুষটাকে গালি দিচ্ছো, একবার ভেবে দেখো, তার জুতোটার বাজার মূল্য তোমার চেয়ে কম না বেশি। আমি যেমন মনে করি লতা-আল মাহমুদের জুতার দাম আমার চেয়ে বেশি। নিলামে নিজেকে তুলে দেখো, দেখবে, লতা-মাহমুদের জুতার চেয়ে তোমাদের দাম কম।

– মাসকাওয়াথ আহসান, সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষক

প্রধান সম্পাদক, ই সাউথ এশিয়া

Tags: মাসকাওয়াথ আহসানলতা
Previous Post

কাজাখস্তানে নাকাল বিদ্যাদেবী সরস্বতী

Next Post

গুপ্তছড়া-কুমিরা রুটে লুটেরা ইজারাদারের নির্যাতনের শিকার সন্দ্বীপবাসী

Next Post
গুপ্তছড়া-কুমিরা রুটে লুটেরা ইজারাদারের নির্যাতনের শিকার সন্দ্বীপবাসী

গুপ্তছড়া-কুমিরা রুটে লুটেরা ইজারাদারের নির্যাতনের শিকার সন্দ্বীপবাসী

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.