সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনা টেস্ট নিয়ে আর জালিয়াতি নয়!

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে সোজা কথা ডটকম লাইভ- এ বক্তারা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০ | ১:০৫ অপরাহ্ণ
in প্রবাস, মানবাধিকার, লিড নিউজ, সংবাদ শিরোনাম, স্বাস্থ্য
0
করোনা টেস্ট নিয়ে আর জালিয়াতি নয়!

সোজা কথা রিপোর্ট: করোনাভাইরাসের নকল টেস্ট নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির যথেষ্ট ক্ষতি হয়েছে। আরব আমীরাত, ইতালীতে নকল  সার্টিফিকেট নিয়ে যাওয়া মানুষজনকে ফিরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ধীরে ধীরে সৌদী আরব কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আবারও বিদেশী কর্মীদের জন্য বিমান চলাচল উম্মুক্ত হচ্ছে। এ অবস্থায় কোন বাংলাদেশি যাতে ভূয়া বা নকল সনদ নিয়ে না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, নইলে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে।

সোজাকথা ডটকম লাইভ এর ৩৮ তম পর্বে করোনাকালে কেমন আছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার
লন্ডন সময় রাত ৮টা সৌদি আরব ও কুয়েত সময় রাত ১০ টা বাংলাদেশ সময় ১১ সেপ্টেম্বর রাত ১টায় প্রচারিত এ লাইভে অতিথি ছিলেন  ওমানের ইবরা হসপিটালের চাইল্ড স্পেশালিস্ট ডা: মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী,   রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক ও এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম এবং মাই টিভি’র কুয়েত প্রতিনিধি ও
বাংলাদেশ টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, কুয়েত এর সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা।

সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কর্মী ও আইনজীবী এবং সোজা কথা ডটকম সম্পাদক (অ:),এডভোকেট শাহ আলম ফারুক।

মাসুদ সেলিম ও আল আমিন রানা জানান-মধ্যপ্রাচ্য বিশেষত: সৌদী ও কুয়েত প্রবাসী বাংলাদেশি যারা বাংলাদেশে আছেন তাদের আতংকিত হবার কিছু নেই। তারা অনলাইন অ্যাপের মাধ্যমে তাদের ছুটি আকামা সংক্রান্ত সব তথ্য দেখতে পারবেন এবং মালিক/স্পন্সরের সাথে যোগাযোগ রাখলে ভিসার মেয়াদ শেষ হলেও তারা আসতে পারবেন। ইতোমধ্যে সৌদী আরব দু বার বিনা ফি’তে আকামার মেয়াদ বৃদ্ধি করেছে।

বক্তারা বলেন- আমাদের লোকজনকে স্ব স্ব দেশের আইন বিধি নিষেধ মেনে চলতে হবে। করোনার সময়ও দেখা গেছে লোকজন দোকানপাটে কেনাকাটা করতে গিয়ে ‘আড্ডা মারছে’। এ সব কর্মকান্ডে তাদের সম্পর্কে ঐ সব দেশের জনগণ ও প্রশাসনে বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। তারা বলেন -মধ্যপ্রাচ্যের সরকারগুলো প্রবাসী কর্মীদের জন্য যথেস্ট করেছে এবং বাংলাদেশী কর্মীদের মধযপ্রাচ্যে বিশেষ সুনাম আছে।

ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন- কিছু কিছু দূতাবাসের কর্মকর্তা প্রবাসীদের সাথে ‘সাহেব সুবার মত’ তুচ্ছ আচরণ করেন। স্বার্থান্বেষী কিছু মহল সব সময় দূতাবাসের লোকজনকে নানাভাবে তোষামোদ করে বিশেষ সুবিধা আদায় করে, দালাল চক্র গড়ে তোলে।

বলা হচ্ছে  দীর্ঘদিন ধরে একই স্টেশনে থাকা দূতাবাস কর্মীদের ঘিরে দালাল চক্র সহ নানাবিধ সিন্ডিকেট গড়ে উঠার সুযোগ সৃষ্টি হয়- সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে ডা: সাজ্জাদ একমত পোষণ করে জানান- বিভিন্নভাবে মানুষকে বিএনপি জামাত জঙ্গি বলে ট্যাগিং করে স্থানীয় সিআইডি সহ বিভিন্ন দফতরে জানিয়ে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের কাছে এ ব্যাপারে পদক্ষেপ নিতে দাবি জানান।

বক্তারা সোজা কথা ডটকম’কে এমন অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানান। ভবিষ্যতেও তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠানটি প্রচারিত হয় লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা Rights First International এর সৌজন্যে।

অনুষ্ঠানটি দেখতে আগ্রহীদের জন্য ইউটিউব লিংক   এবং ফেইসবুক লিংক দেয়া হলো।

Tags: করোনামধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশি
Previous Post

করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

Next Post

এড. শাহানূর ইসলামের ওপর হামলার প্রতিবাদে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

Next Post
এড. শাহানূর ইসলামের ওপর হামলার প্রতিবাদে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

এড. শাহানূর ইসলামের ওপর হামলার প্রতিবাদে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.