সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

স্কুল ছাত্রী নীলা রায়ের হত্যাকারী মিজান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ | ৪:২২ পূর্বাহ্ণ
in নারী, মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
স্কুল ছাত্রী নীলা রায়ের হত্যাকারী মিজান গ্রেফতার

সোজা কথা ডেস্ক রিপোর্ট : ঢাকার সাভারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নীলা রায় (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়ীয়া এলাকয়ার একটি বাড়ি থেকে মাদকাসক্ত অবস্থায় তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশের একটি দল। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে।

এ সময় তার দুই সহযোগী সাকিব (২০), ও জয়কেও (২০) গ্রেফতার করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এই মামলায় মোট ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত নীলা রায় স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। সে মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক গ্রামের নারায়ণ রায়ের মেয়ে। তবে পরিবারের সঙ্গে সে সাভার পৌরসভার কাজিমুকমাপাড়া এলাকায় থাকত।

শুক্রবার রাত ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার কর্নেল ব্রিক ফিল্ডের পাশে জনৈক পারভেজের টিনশেড বাড়ির একটি কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে নীলা রায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান চৌধুরী সাভারের দক্ষিণপাড়া এলাকার আবদুর রহমানের ছেলে, সাকিব একই এলাকার সিরাজুল ইসলাম সিরুর ছেলে। গ্রেফতার জয়ও একই এলাকার। গ্রেফতারকৃত সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল মামলার প্রধান অভিযুক্ত মিজান। এর আগে মিজানের এক সহযোগীকে আটক করা গেলেও, বারবার অবস্থান পরিবর্তনের কারণে মিজানের নাগাল পেতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সর্বশেষ শুক্রবার রাতে সাভার মডেল থানা ও ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) যৌথ অভিযান চালিয়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মিজানসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি ছুরিও উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে মিজানুর রহমানের মা ও বাবাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মানিকগঞ্জের চারীগ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মঙ্গলবার রাতে মানিকগঞ্জের আরিচাঘাট এলাকা থেকে নীলা রায় (১৪) হত্যায় কিশোর গ্যাং সদস্য মিজানুর রহমানের সহযোগী সেলিম পালোয়ানকে গ্রেফতার করে পুলিশ। তবে তিনি এজাহারভুক্ত আসামি নন।

পরিবার সূত্র জানায়, নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন মিজান। নীলা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে শ্বাসকষ্ট দেখা দিলে নীলাকে নিয়ে তার ভাই অলক রায় রিকশায় হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় অস্ত্রের মুখে নীলাকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে পালপাড়া এলাকায় নিয়ে যায় মিজান। সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের উল্টো দিকের একটি গলির ভেতরে নিয়ে নীলার গলায়, পেটে, মুখে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নীলার চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে থানা রোডের প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে সেখানেই চিকিৎসাধীন থেকে নীলার মৃত্যু হয়।

এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় সোমবার রাতে সাভার মডেল থানায় মিজানুর রহমান, তার বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন।

 

Tags: নারীস্কুল ছাত্রী নীলা রায়
Previous Post

চমস্কি-অরুন্ধতীসহ ২০০ বুদ্ধিজীবীর বিবৃতি: সাবেক ছাত্রনেতা উমর খালিদের মুক্তি দাবি

Next Post

একাই মিছিল!

Next Post
করোনার টুকটাক

একাই মিছিল!

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.