সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

নুরকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা: ধৃত দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছে পুলিশ

Thursday, 10 December, 2020 | 4:46 pm
0
নুরকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা: ধৃত দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক ভিপি ডাকসু ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হক নুরকে বুধবার দিবাগত রাতে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা ও ধৃত দুর্বৃত্তদের পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অনেক চেষ্টার পর হাতিরঝিল থানায় ঘটনার সাড়ে পাঁচ ঘন্টা পর জিডি নেয়া হয়েছে।

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত
এক সংবাদ সম্মেলন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর লিখিত বক্তব্যে বলেন- গতকাল ০৯-১২-২০২০ ইং তারিখ আনুমানিক রাত ১১ টার সময় পল্টন থেকে আমার বাসা বাড্ডা ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮ প্রাইভেটকারটি পিছন থেকে আমার নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেলটিকে (ঢাকা মেট্রো ল-৪৪-৯৮০৫) অনুসরণ করে হুইসেল বাজিয়ে তাড়া করে পরপর দুইবার উক্ত প্রাইভেটকারটি আমার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে,কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে গেলে তৃতীয়বারও একইভাবে উক্ত প্রাইভেটকারটি ধাক্কা দেওয়ায় চেষ্টা করলে আমার মোটরসাইকেলটি এড়িয়ে গেলে পাশে থাকা বাসকে স্বজোরে ধাক্কা দেয়।

হাতিরঝিল থানায় নুর জিডি করেন

নুর বলেন, ইতোমধ্যে স্থানীয় জনসাধারণ, ভুক্তভোগী বাসের ড্রাইভার ও আমার পিছনে থাকা সহযোগী মোঃ সোহরাব হোসেন ও শাকিল উজ্জজামান এগিয়ে আসে। কিন্তু ঘটনাস্থল রামপুরা আবুল হোটেল সংলগ্ন টহলরত পুলিশ প্রাইভেটকারে থাকা ব্যক্তিবর্গের পরিচয় পেয়ে কোন রকম জিজ্ঞাসাবাদ ও গাড়ি জব্দ না করে তাদেরকে ছেড়ে দেয়।

থানায় দায়েরকৃত অভিযোগ

নুর বলেন, উল্লেখ থাকে যে আমি নিয়মিত ঐ মোটরসাইকেল ব্যবহার করলেও উক্ত ঘটনা সংঘটনের সময় আমি ঐ মোটরসাইকেলে না থেকে পাশের অন্য একটি গাড়িতে ছিলাম। তিনি দাবি করেন, দুষ্কৃতকারীরা গাড়িচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪ টায় হাতিরঝিল থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি নুর জানান, ২২/১২/২০১৯ ইং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে প্রকাশ্যে দিবালোকে গেট বন্ধ করে হত্যাচেষ্টার উদ্দেশ্য সশস্ত্র হামলাসহ বিভিন্ন সময়ে হামলা ও হত্যার হুমকি পেয়ে মামলাসহ, জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় গত ১৭/০৬/২০ ইং তারিখ সাধারণ ডায়েরিও করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নুরুল হক নুর, রাশেদ খান, ফারুক হাসান সহ ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতারা জানান অতীতে তাদের জীবন নাশ করার জন্য বারবার হামলা চালনা করা হলেও সে রকম কোন ব্যবস্থা নেয়া হয়েছে তা কখনো দৃশ্যমান হয় নি।তারা অবিলম্বে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।

 

Tags: ডাকসুডাকসুর সাবেক ভিপিনুরুল হক নুর
Previous Post

মেহেরপুরের সাবিত্রী….

Next Post

সাংবাদিক হাকিকুল করোনায় আক্রান্ত,নিউইয়র্কে হাসপাতালে ভর্তি

Next Post
সাংবাদিক হাকিকুল করোনায় আক্রান্ত,নিউইয়র্কে হাসপাতালে ভর্তি

সাংবাদিক হাকিকুল করোনায় আক্রান্ত,নিউইয়র্কে হাসপাতালে ভর্তি

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.