সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন: ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | ১:৪৬ অপরাহ্ণ
in তথ্যপ্রযুক্তি, নারী, মানবাধিকার, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতন: ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা থেকে

নোয়াখালী জেলার বেগমগঞ্জের নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ভাইরালের ঘটনায় ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেনসহ ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় এখন পর্যন্ত মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দোলোয়ারসহ মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চার্জশীটে গ্রেফতার দুই আসামি রহমত উল্যা ও মাইন উদ্দিন শাহেদকে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযুক্ত ১৪ জনের মধ্যে চারজন এখনও পলাতক রয়েছে।

মঙ্গলবার সকালে নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।

অভিযুক্ত আসামিরা হলো- মামা বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু (২৬), জামাল উদ্দিন প্রকাশ প্রবাসী জামাল (৫২), নূর হোসেন বাদল (২২), আব্দুর রহিম (২০), মোহম্মদ আলী প্রকাশ আবুল কালাম (২৩), শামসুদ্দিন সুমন প্রকাশ কন্ট্রাক্টর সুমন (৩২), ইস্রাফিল হোসেন মিয়া (২১), মাইন উদ্দিন সাজু (২১), নূর হোসেন রাসেল (২৯), আনোয়ার হোসেন সোহাগ (২৪), আবদুর রব চৌধুরী প্রকাশ লম্বা চৌধুরী (৫০), মোস্তাফিজুর রহমান প্রকাশ আরিফ (১৯), মিজানুর রহমান প্রকাশ তারেক (২০), মোয়াজ্জেম হোসেন সোহাগ প্রকাশ সোহাগ মেম্বার (৪৫)।

গত ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জে ওই গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। ঘটনার ৩২ দিন পর ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনীর প্রধান দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৫ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে RAB। পরদিন দেলোয়ারের মাছের ঘের থেকে RAB হাতবোমা ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে। এরপর তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।

মামলার এজাহারে নির্যাতনের শিকার ওই নারী উল্লেখ করেন, গত ২ সেপ্টেম্বর দীর্ঘদিন পর বাপের বাড়িতে তার স্বামী তার সাথে দেখা করতে যান। রাত ৯টার দিকে শয়ন কক্ষে স্বামী-স্ত্রী অবস্থান করছিলেন। এ সময় আসামিরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার স্বামীকে মারধর করে পাশের কক্ষে নিয়ে বেঁধে রাখে। একপর্যায়ে আসামিরা তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায় এবং আসামিরা তার ওপর নির্মম নির্যাতন চালায় ও মোবাইল ফোনে ভিডিওচিত্র ধারণ করে। নির্যাতনকালে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা কাউকে কিছু না জানানোর জন্য তাকে হত্যার হুমকি দিয়ে শাসায়। তাকে নির্যাতন করে চলে যাওয়ার পর তিনি ভয়ে কাউকে কিছু না জানিয়ে জেলা শহর মাইজদীর হাউজিং এস্টেটে তার এক বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে থাকা অবস্থায় আসামিরা মোবাইল ফোনে তাদের কুপ্রস্তাবে রাজি না হলে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণকৃত ওই ভিডিও ছড়িয়ে পড়ে। এরপর বোনের বাসা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। রাতে তিনি থানায় মামলা দায়ের করেন।

নির্যাতনের শিকার ওই নারীর বাবা বলেন, ‘ঘটনার সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এতেদিন ভয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সাহস পায়নি।” এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

Tags: নারী নির্যাতননোয়াখালীবেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতন
Previous Post

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

Next Post

মহান বিজয় দিবস আজ

Next Post
মহান বিজয় দিবস আজ

মহান বিজয় দিবস আজ

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.