সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ডাউনিং স্ট্রিটের ইতিহাসে প্রধানমন্ত্রীর তৃতীয় বাবা হওয়ার ঘটনা

বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Friday, 8 May, 2020 | 6:39 pm
0
ডাউনিং স্ট্রিটের ইতিহাসে প্রধানমন্ত্রীর তৃতীয় বাবা হওয়ার ঘটনা

ডেস্ক রিপোর্ট: পুত্র সন্তানের বাবা হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৫)। তাঁর বাগদত্তা ক্যারি সাইমন্ডস (৩২) বুধবার লন্ডনের এক সরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। 

ব্রিটিশ প্রধানমন্ত্রীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নবজাতক ও মা বেশ ভালো আছেন। পুত্র সন্তানের জন্মের সময় হাসপাতালেই ছিলেন প্রধানমন্ত্রী বরিস। করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল ছাড়ার পর গত সোমবার কাজে ফেরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর এই বাগদত্তাও করোনা উপসর্গে ভুগেছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ক্যারি সাইমন্ডসের এটি প্রথম সন্তান হলেও বরিস জনসনের আরও পাঁচটি সন্তান রয়েছে।
এর আগে গত মার্চে বরিস ও ক্যারি ঘোষণা দেন, গ্রীষ্মের শুরুতেই তাঁদের সন্তান আসছে। গত বছরের শেষের দিকে এই জুটির বাগদান সম্পন্ন হয়েছিল। তাঁরাই ১০ নম্বর ডাউনিংস্ট্রিটের (ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও দপ্তর ) প্রথম অবিবাহিত জুটি।

গত ২৭ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয় বরিস জনসনের শরীরে। তার ১০ দিনের মাথায় হাসপাতালে এবং এর একদিন পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছে তাঁকে। সেখানে তাঁকে কয়েকদিন চিকিৎসা নিতে হয়। গত বুধবার তিনি করোনা থেকে সেরে ওঠেন।
ডাউনিংস্ট্রিটের ইতিহাসে প্রধানমন্ত্রীর এটি তৃতীয় বাবা হওয়ার ঘটনা। এরআগে ২০০০ সালের মে মাসে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি পুত্র লিওর এবং ২০১০ সালে ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা কন্যা ফ্লোরেন্সের জন্ম দেন।

এদিকে নাতি জন্ম নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিস জনসনের বাবা স্ট্যানলি জনসন। তিনি বার্তা সংস্থা এফপিএকে বলেছেন, নাতির জন্মের কারণে তিনি ‘দারুণ আনন্দিত’ এবং ‘শিহরিত’।

 

 

Tags: ব্রিটিশ প্রধানমন্ত্রীযুক্তরাজ্য
Previous Post

বাংলাদেশের মেয়েরা সারাহ গিলবার্ট হতে পারেনা-বেশীরভাগই ব্রেইন লেস, বিশ্ব প্রেমিক আর সাজ সজ্জায় ব্যস্ত!! 

Next Post

যুক্তরাজ্যের করোনায় মৃত্যুর সংখ্যা ২৬০৯৭

Next Post
করোনায় মৃতের লাশ পোড়ানো বাধ্যতামূলক করেছে শ্রীলঙ্কা

যুক্তরাজ্যের করোনায় মৃত্যুর সংখ্যা ২৬০৯৭

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Bangladesh–Malaysia Labour Recruitment: A Painful History of Flip-Flop, Broken Promises and Worker Suffering

Friday, 16 October, 2026 | 2:24 am
ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ফুটপাতে মারধর, অভিযুক্ত যুবকের ১৫ দিনের কারাদণ্ড

Thursday, 15 October, 2026 | 2:35 am
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.