সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

করোনাভাইরাস মোকাবেলায় জয়পুরহাট মডেল

- জোবায়েন সন্ধি

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ | ৮:১৩ অপরাহ্ণ
in বাংলাদেশ, সংবাদ শিরোনাম, সাহিত্য, স্বাস্থ্য
0
করোনাভাইরাস মোকাবেলায় জয়পুরহাট মডেল

জয়পুরহাটের প্রশাসন করোনাভাইরাস মোকাবেলায় রেকর্ড সৃষ্টি করতে যাচ্ছে।

ঘটনা হইলো, করোনাভাইরাস প্রতিরোধের জন্য আওয়ামী লীগ প্রশাসনের উদ্যোগে ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিন’ নামে একটা তামাশা শুরু করেছে। করোনা ভাইরাস চিকিৎসা নিয়ে ফেসবুকে সামান্য কমেন্ট করার কারণে, বেছে বেছে লোকজনদের বাড়ি থেকে পুলিস তুলে নিয়ে আসছে। গত ২ দিনে এরকম ৫ জনকে তুলে নিয়ে গেছে প্রশাসনের লোকজন। এদের বাড়ি আক্কেলপুর, তিলকপুর ও ক্ষেতলাল উপজেলায়। প্রশাসনের অভিযোগ ভূক্তভোগিরা ঢাকা থেকে নিজ এলাকায় এসেছে।

কয়েকজনের সন্ধান আমি নিশ্চিত জানি, যারা কমপক্ষে ২০ দিন আগে ঢাকা থেকে এলাকায় এসেছে। ৫ জনের মধ্যে ৩ জন এলাকায় এসেছে এক মাসেরও অধিক সময় আগে। প্রশাসনের পক্ষ থেকে তাদের নমুনা নিয়ে গেছে আজ, জানানো হয়েছে নমুনায় করোনা পজেটিভ আসলে অন্যত্র স্থানান্তর করবে। আর নেগেটিভ হলে এই কেন্দ্রে আরও ৩ সপ্তাহ আটকে রাখা হবে।

যে কেন্দ্রে ভূক্তভোগিদের আটকে রাখা হয়েছে সে কেন্দ্রে শোবার খাট থাকলেও নেই কোনো মশারি। টয়লেট বেসিনে কোনো সাবান, স্যানিটাইজারও নাই। ময়লা দূর্গন্ধযুক্ত টয়লেট ব্যবহারের অযোগ্য।

কোয়ারেনটিনের নামে আটকে রাখা ব্যক্তিদের বাড়ি থেকে ল্যাপটপ. সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, ব্যবহৃত কাপড়চোপড় পর্যন্ত আনতে বাধা দেয়া হচ্ছে। কয়েকজনের পরিবার এসব জিনিশ ওই কেন্দ্রে দেয়ার জন্য আসলেও প্রশাসন তাদের সাথে দূর্বব্যহার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছু দেয়া যাবে না বলে তাদের ফিরিয়ে দিয়েছে। ভূক্তভোগীদের পরিবারের সূত্রে জানতে পেরেছি ফেসবুকে বিভিন্নজনের পোস্টে লাইক কমেন্ট দেয়ার অপরাধেই কোয়ারেনটিনের নামে তাদের আটকে রাখা হয়েছে।

করোনাভাইরাস মোকাবেলার নামে আওয়ামী সরকার ও তার প্রশাসন দেখছি বিরুদ্ধমত দমনের উৎসবে নেমেছে। করোনাভাইরাস বহনকারীদের রাস্তাঘাটে ভগবানের ষাঁড়ের মতো ছেড়ে দিয়ে ‘সুস্থ’ (আমার ধারণা) লোকজনদের আটক করে, তাদের সাথে চোর-ডাকাত-খুনিদের মতো, কয়েদিদের মতো আচরণ করা দেখে আমি সত্যিই অবাক ও বিস্মিত। করোনা মহামারীর এই সংকটময় মূহুর্তে জনগণের সাথে কীরকম আচরণ করা উচিত সে ভব্যতাটুকুও প্রশাসনের নাই। জয়পুরহাট প্রশাসনের এরকম আচরণে আমি সত্যিই অবাক।

জয়পুরহাটের যেসব সাংবাদিক ও রাজনৈতিক বন্ধুরা আছেন, আপনারা বিষয়টি অনেস্টলি ফলোয়াপ করবেন আশাকরি।

জোবায়েন সন্ধি : জার্মান পেনের ফেলো লেখক, ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

Tags: করোনাজয়পুরহাটজোবায়েন সন্ধিলকডাউনস্বাস্থ্য
Previous Post

HCQ alone for Covid-19 risky: US study

Next Post

১৩ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে বাংলাদেশে? করোনার টাকা কি আইএমএফ এর লোন? বরিস জনসন ফিরলেন ডঃ মইনুদ্দিন ফিরলেন না

Next Post
১৩ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে বাংলাদেশে?  করোনার টাকা কি আইএমএফ এর লোন? বরিস জনসন ফিরলেন ডঃ মইনুদ্দিন ফিরলেন না

১৩ কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে বাংলাদেশে? করোনার টাকা কি আইএমএফ এর লোন? বরিস জনসন ফিরলেন ডঃ মইনুদ্দিন ফিরলেন না

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.