সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

মুনীর চৌধুরী স্যারকে আমার যেভাবে মনে আছে

- নীনা হাসেল

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ | ২:১১ অপরাহ্ণ
in সংবাদ শিরোনাম, সাহিত্য
0
মুনীর চৌধুরী স্যারকে আমার যেভাবে মনে আছে

উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলাম আমি তখন।ছাত্র রাজনীতির স্বাদ পেয়েছি মাত্র। যত প্রতিবাদ যত মিছিল কোন কিছু বাদ দেইনি। ছাত্র ইউনিয়নের দশম প্রাদেশিক সম্মেলনের জন্য আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি চাঁদা তুলতে। আমরা কজন গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিবাসে। মুনির চৌধুরী স্যারের ফ্ল্যটে নক করতেই স্যার স্বয়ং এসে দরজা খুললেন। হাসিমুখে বললেন “কি ব্যাপার তোমরা? ভিতরে এসো। ” যেন তিনি আমাদের কত চেনেন। আমরা তাকে আমাদের আসার উদ্দেশ্য জানাতেই তিনি নির্দ্বিধায় আমাদের বেশ বড় অংকের একটা চেক লিখে দিয়েছিলেন। আমরা সবাই খুব উৎফুল্ল হয়েছিলাম। আমাদের জন্য ভিতর থেকে ঠান্ডা লেবুর সরবত এসেছিল। আমাদেরকে দেখতে লাগছিল ছন্নছাড়ার মত ধূলিধূসরিত চেহাড়া। স্যারের ছিমছাম বসবার ঘরটিতে। আমি অভিভূত হয়েছিলাম আমি সবে রক্তাক্ত প্রান্তর পড়ে শেষ করেছি তাই না বলে থাকতে পারলাম না । বলেই ফেললাম যে রক্তাক্ত প্রান্তরের শেষটা খুব কষ্টের। তিনি মিষ্টি করে হাসলেন। তাকে এত কাছে থেকে দেখাটা একটা বিরাট ব্যপার ছিল আমার কাছে। ছাত্র ইউনিয়ন বরাবরই অনেক সেমিনার করেছে ভাষা আন্দোলন বিষয়ে ও বিপ্লবীদের নিয়ে।

মুনীর চৌধুরী স্যার সেখানে বক্তা হিসেবে এসেছেন।
আমার স্পষ্ট মনে আছে তাঁর বলার ভঙ্গী, কন্ঠ স্বরের ওঠা নামা। মুগ্ধ হয়ে শুনেছি। তিনি ছাত্র ইউনিয়ন ও কমুনিস্ট পার্টির পৃষ্টপোষক ছিলেন।

তারপর তাঁর সাথে আমার আবার দেখা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইন্টারভিউর সময়। ডক্টর আহমেদ শরীফ, মুনীর চৌধুরী এবং ডক্টর আব্দুল হাই স্যার ছিলেন। আমাদের ইনটারভিউ নিতে। (হাই স্যার আমাদের সেশনের শুরুতেই আত্মহত্যা করেন)। এতসব জ্ঞানী গুনীজনদের সামনে বসে আমার বুক দুরুদুরু করছিল। সবাই মিলেই প্রশ্ন করেছিলেন। আমি ভীরু কন্ঠে সব প্রশ্নের উত্তর দিয়ে গেছি। মুনীর স্যার প্রশ্ন করেছিলেন আমার সব চাইতে প্রিয় লেখক কে? সংগে সংগে উত্তর দিলাম রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথের কি তোমার সবচেয়ে ভাল লাগে। সে উত্তরটাও সহজেই দিলাম। তিনি আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে বললেন। আমি নার্ভাস কন্ঠে বললাম, “গান জানি তবে গাইতে পারি না”।
ইনটারভিউর শেষে বেরিয়েই তালেব ভাইয়ের সাথে দেখা। এতক্ষণ কি বললেন আপা! স্যারেরা অনেক প্রশ্ন করছে আপনাকে। মুনীর স্যারের বাগ্মীতা, বৈদগ্ধ ও অসাধারন স্টাইল আমাদের মুগ্ধ করেছে ধরে রেখেছে ক্লাস রুমে।
প্রতি ক্লাসে তাঁর কথা শুনেছি মন্ত্রমুগ্ধ হয়ে। তাকে সবসময় পাব দরকার হলেই তাঁর অফিসের দরজায় গিয়ে বলতে পারব, “স্যার আসতে পারি”? তিনি চশমার ভিতর থেকে চোখ তুলে বলবেন, “আরে এসো এসো”

এমন একটি মানুষকে কেন প্রান দিতে হল ঘাতকের অস্ত্র? আমাদের এত মূল্য দিতে হয়েছে স্বাধীনতার জন্যে।
দেশ স্বাধীন হবার আনন্দ ও ইউফোরিয়াটুকু উবে গেল আমার মন থেকে। ডিসেম্বর মাস বিজয়ের মাস শোকের মাস। আমরা কোনদিনই আপনাকে ভুলতে পারব না স্যার।

– নীনা হাসেল, কবি অধিকার কর্মী কানাডা প্রবাসী

Tags: মুনীর চৌধুরী
Previous Post

মনিরামপুরে বিজয় দিবস উদযাপিত

Next Post

লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়

Next Post
লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়

লাখো শহীদের ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.