সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ট্রাম্প-বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ককে ‘বিশৃঙ্খল’ বলেছে ভোয়া

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | ৬:৫৬ অপরাহ্ণ
in বিশ্ব, সংবাদ শিরোনাম
0
ট্রাম্প-বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ককে  ‘বিশৃঙ্খল’ বলেছে ভোয়া

সোজা কথা ডটকম রিপোর্ট: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বি জো বাইডেন গত রাতে প্রেসিডেন্ট নির্বাচন পূর্ববর্তী যে বিতর্ক করেছেন তাকে এক বিশৃঙ্খল এবং কলহপূর্ণ বিতর্ক অভিহিত করেছে ভয়েস অফ আমেরিকা(ভোয়া)। নব্বই মিনিট ধরে তাঁরা আমেরিকান ভোটদাতাদের এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে আগামি চার বছরের জন্যে দেশের নেতৃত্ব দেবার জন্যে তাঁর প্রতিপক্ষ অযোগ্য।

ভোয়া বাংলা বিভাগের প্রতিবেদনে বলা হয়, তাঁরা বিশ্বে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা যে দু লক্ষ পাঁচ হাজার এই যুক্তরাষ্ট্রেই, ৩রা নভেম্বরের নির্বাচনের সংহতি এবং সততা, ট্রাম্প যে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে রক্ষণশীল বিচারক অ্যামি কনি ব্যারেটকে মনোনয়ন দিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন বর্ণের লোকের মধ্যকার ভঙ্গুর সম্পর্ক, পরিবেশ নীতি এ সব নিয়ে বিতর্কে লিপ্ত হন। ট্রাম্প এ সপ্তায় প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস ‘এর একটি প্রতিবেদন সম্পর্কে দ্বিমত প্রকাশ করেন যাতে বলা হয়েছে যে তিনি যে বছর প্রথম প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই ২০১৬ সালে এবং প্রেসিডেন্ট হবার পর প্রথম বছর ২০১৭ সালে তিনি কেন্দ্রীয় সরকারের আয়কর বাবদ মাত্র সাড়ে সাত শ ‘ ডলার দিয়েছিলেন। ট্রাম্প বলেন যে তিনি লক্ষ লক্ষ ডলার আয়কর দিয়েছেন কিন্তু বাইডেন বলেন যে ট্রাম্প গড়ে স্কুল শিক্ষকরা যে আয়কর দেন তার চেয়েও কম আয়কর দিয়েছেন।

বিতর্কের মডারেটর ফক্স নিউজের ক্রিস ওয়ালেস

ট্রাম্প ও বাইডেন ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে ফক্স নিউজের ক্রিস ওয়ালেসের সঞ্চালনায় বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে বিতর্কের অনেকখানি অংশজুড়েই পরস্পরকে অপমান করেন, পরস্পরের প্রতি বাক্যবান নিক্ষেপ করেন এবং ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করেন। বাইডেন ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন তিনি হচ্ছেন আমেরিকার সব চেয়ে খারাপ প্রেসিডেন্ট। তিনি বেশ কয়েকবারই ট্রাম্পকে ক্লাউন বা ভাঁড় বলে অভিহিত করেন। ট্রাম্প পাল্টা জবাবে বলেন, “আমি প্রেসিডেন্ট হিসেবে গত ৪৭ মাসে যা করেছি আপনি গত ৪৭ বছরে যুক্তরাষ্ট্রের সিনেটর এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে তা করতে পারেননি”। ট্রাম্প যুক্তি দেখান যে আগামি জানুয়ারিতে বাইডেন প্রেসিডেন্ট হলে দেশে অভূতপূর্ব মন্দা দেখা দেবে কারণ ডেমোক্র্যাটদের পরিকল্পনাই আছে যারা বছরে চার লক্ষ ডলারের বেশি উপার্জন করছেন তাদের উপর এবং কর্পোরেট আয়ের উপর ২১ শতাংশ থেকে ২৮ শতাংশ পর্যন্ত কর বৃদ্ধি করা।

সত্তুরোর্ধ এই দুই প্রার্থীই যুক্তরাষ্ট্রে এই মহামারি নিয়ন্ত্রণের উপায় নিয়েও বিতর্কে লিপ্ত হন। বাইডেন দাবি করেন এ ব্যাপারে প্রেসিডেন্টের কোন পরিকল্পনা নেই। ট্রাম্প দাবি করেন তাঁরা প্রশংসনীয় কাজ করেছেন এবং কয়েক সপ্তাহের মধ্যেই টীকা পাওয়া যাবে। ডাক মারফত ভোট হলে ট্রাম্প মনে করেন ভোটে কারচুপি হবে তবে বাইডেন বলেন যে ডাক মারফত ভোটে জালিয়াতি হবার কোন প্রমাণ নেই। জরিপে দেখা গেছে বেশির ভাগ ডেমোক্র্যাট ডাকে ভোট দেবার পক্ষে কিন্তু অধিকাংশ রিপাবলিকানই বলছেন যে তাঁরা নির্বাচনের দিনই সরাসরি ভোট দেবেন। জনমত জরিপে ট্রাম্পের তূলনায় বাইডেন ৭ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন যদিও গুরুত্বপূর্ণ কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে তাঁদের মধ্যে পার্থক্য খুব কম।

Tags: ট্রাম্পবাইডেনবিতর্ক
Previous Post

বিনা অপরাধে ৩ বছর জেলে: জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

Next Post

সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি দেখবে: অর্থমন্ত্রী

Next Post
সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি দেখবে: অর্থমন্ত্রী

সরকার ব্যবসায়ীদের স্বার্থ বেশি দেখবে: অর্থমন্ত্রী

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.