সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

বিনা অপরাধে ৩ বছর জেলে: জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ
in মানবাধিকার, সংবাদ শিরোনাম
0
বিনা অপরাধে ৩ বছর জেলে: জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মুক্তি পাবার পর স্বজনদের সাথে জাহালম

সোজা কথা ডেস্ক রিপোর্ট : বিনা অপরাধে তিন বছর জেল খাটা জাহালমকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিনি এই জেল খাটেন।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এই রায় দেন। সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার। তিনি বলেন, সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাতের ঘটনার মামলায় প্রধান আসামি আবু সালেকের পরিবর্তে নিরীহ জাহালমকে চিহ্নিত করার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংকের দুজন কর্মকর্তা অন্যতম ভূমিকা রেখেছেন বলে হাইকোর্ট রায় উল্লেখ করেছেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যেই জাহালমকে এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে দুদকের মামলা তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত ১২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

‘৩৩ মামলায় “ভুল” আসামি জেলে: “স্যার, আমি জাহালম, সালেক না…” শিরোনামে গত বছরের ২৮ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি নজরে আনা হলে হাইকোর্টের ওই বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। রুলে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের করা ৩৩ মামলায় তিন বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ জাহালমকে মুক্তি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা বিষয়ে জানতে চাওয়া হয়। জাহালমকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়। আদালতের নির্দেশে গত বছরের ৩ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান জাহালম। এরপর গত ১২ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষে বুধবার হাইকোর্ট এই রায় প্রদান করলো।

Tags: জাহালমদুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাবিনা অপরাধে তিন বছর জেল খাটা
Previous Post

‌‌সরকারের জবাবদিহিতা নিশ্চিতে নিয়মরক্ষার বিরোধী দলের জোর ভূমিকার ঘাটতি রয়েছে

Next Post

ট্রাম্প-বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ককে ‘বিশৃঙ্খল’ বলেছে ভোয়া

Next Post
ট্রাম্প-বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ককে  ‘বিশৃঙ্খল’ বলেছে ভোয়া

ট্রাম্প-বাইডেনের প্রথম নির্বাচনী বিতর্ককে ‘বিশৃঙ্খল’ বলেছে ভোয়া

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.