সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

কম খরচের ভেন্টিলেটর বানালেন ইরানি ইঞ্জিনিয়ার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ | ৪:০১ অপরাহ্ণ
in তথ্যপ্রযুক্তি, সংবাদ শিরোনাম
0
কম খরচের ভেন্টিলেটর বানালেন ইরানি ইঞ্জিনিয়ার

ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সিটি অব তেহরানের  স্কুল অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারের সহযোগী অধ্যাপক হাদি মুরাদী কভিড-১৯ রোগীদের জন্য সহজলভ্য এক প্রকার ভেন্টিলেটর নিয়ে কাজ করছেন। তিনি জানিয়েছেন, এটি যেমন সহজে তৈরি করা যায়, তেমনি দামও কম। ইউনিভার্সিটি অব তেহরানের ওয়েবসাইটে মুরাদীর একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি ভেন্টিলেটরটির বিষয়ে কিছু তথ্য দিয়েছেন। একাধিক যান্ত্রিক পাম্পের মাধ্যমে এটি তৈরি। সেই পাম্পের মাধ্যমে নির্দিষ্ট হারে রোগীর শ্বসনতন্ত্রে বাতাস প্রবেশ করানো যাবে।

হঠাৎ বিদ্যুৎ চলে গেলে পাম্পটি দিয়ে ম্যানুয়ালি প্রশ্বাস সচল রাখা যাবে। ছোট মোটর ব্যবহার করা হয়েছে গিয়ার চালানোর জন্য। লেজারের মাধ্যমে সেগুলো কাটা হয়েছে। সহজে ব্যবহারের জন্য টাচ ডিসপ্লে রাখা হয়েছে। মুরাদী তার ভেন্টিলেটর প্রযুক্তির এতটুকু শেয়ার করেছেন এখন পর্যন্ত। এটি পড়েই কোনো প্রকৌশলীর পক্ষে আরেকটি ভেন্টিলেটর তৈরি সম্ভব নয়। তবে তিনি জানিয়েছেন, কয়েক দিনের ভেতর উৎপাদন শেষ হলে ওপেন সোর্স বা মুক্ত ভেন্টিলেটর হিসেবে এটি উন্মুক্ত করবেন। সেটি যদি করেন, তাহলেই কেবল অন্য দেশের প্রকৌশলীরা তার কৌশল অনুসরণ করে এটি তৈরি করতে পারবেন।

ওপেন সোর্স বলতে মুরাদী মূলত ‘মুক্ত সফটওয়্যার’ টার্মকে বুঝিয়েছেন। অনেকে বিনামূল্যের সফটওয়্যারকে মুক্ত সফটওয়্যার ভেবে থাকেন। ব্যাপারটি কিন্তু তেমন নয়। বিনামূল্যের সফটওয়্যার আপনি শুধু ব্যবহার করতে পারেন। এটিতে কোনো পরিবর্তন আনতে পারবেন না। উৎস কোড আপনার জানা থাকবে না। সফটওয়্যারে কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর আপনাকে নির্ভর করতে হবে। অর্থাৎ এটি আপনার কম্পিউটারে থাকবে ঠিকই, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে অন্যের হাতে। যেমন অভ্র। বিনামূল্যে যে কেউ এটি ব্যবহার করতে পারেন, কিন্তু কোনো প্রকার পরিবর্তন করতে পারবেন না।

অন্যদিকে, মুক্ত সফটওয়্যারও বিনামূল্যে বিতরণ করা হয়। কিন্তু তার আরও কিছু বৈশিষ্ট্য থাকে। এটি ব্যবহার করার স্বাধীনতা, তার প্রোগ্রামিং সংকেত (কোড) দেখার স্বাধীনতা, বিতরণ করার স্বাধীনতা, নিজের মতো পরিবর্তন করে তা ব্যবহার ও আবার বিতরণ করার স্বাধীনতা সকলের থাকে। এগুলো একটি মুক্ত সোর্স লাইসেন্সের আওতায় থাকে। যেমন মজিলা ফায়ারফক্স ব্রাউজার। মুক্ত সফটওয়্যারের অনেকগুলো লাইসেন্স আছে। এসব লাইসেন্সের তালিকা পাওয়া যায় ওপেন সোর্স ডট অর্গ-এর ওয়েবসাইটে (www.opensource.org/licenses/ alphabetical)। এসব লাইসেন্সে নিবন্ধন করা সব সফটওয়্যারই মুক্ত বা মুক্ত ওপেন সোর্স সফটওয়্যার।

ঠিক একইভাবে মুরাদী যদি ওপেন সোর্সের আওতায় ভেন্টিলেটরটি উন্মোচন করেন, তাহলে সেখানে তৈরির কৌশলও বাতলে দেবেন।

তিনি জানিয়েছেন, স্থানীয়ভাবে এর তৈরি শুরু হয়েছে ১২ এপ্রিল থেকে। অন্য দেশেও খুব দ্রুত এটি পাঠাতে চান।

মুরাদীর সঙ্গে আরও দুজন কাজ করেছেন ভেন্টিলেটরটি তৈরি করতে। তারা হলেন একই ইউনিভার্সিটির অধ্যাপক এস কে সেতারেহদান এবং ইরান পলিমার অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইনস্টিটিউটের মোর্তাজা বেহজাদনসাব।

Previous Post

লকডাউন থেকে আরও উন্নত সমাজ তৈরি হতে পারে

Next Post

উইন্ডোজ ১০’র আপডেট যত সমস্যা

Next Post
উইন্ডোজ ১০’র আপডেট যত সমস্যা

উইন্ডোজ ১০’র আপডেট যত সমস্যা

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.