সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

ঢালচর ট্র্যাজেডী: ভেঙে গেছে রঙমেহের আর মোমেনা বেগমের সম্পর্ক

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ | ১:৩০ অপরাহ্ণ
in নারী, বাংলাদেশ, লিড নিউজ, সংবাদ শিরোনাম
0
ঢালচর ট্র্যাজেডী: ভেঙে গেছে রঙমেহের আর মোমেনা বেগমের সম্পর্ক

শিপু ফরাজী, ভোলা থেকে:  ফরিদ মাঝির স্ত্রী বেগম বিবি (৬০), প্রয়াত আবদুল মান্নান চৌকিদারের স্ত্রী বিবি জায়েদা (৫০), সাহেব আলী মিয়া (৮০), আলমগীর হোসেন (৩৫) এবং আরও অনেক জন। চরফ্যাসনের তুলাতলী সরকারি আশ্রয়ণে এদের সঙ্গে দেখা। এদের সবার বাড়ি ছিল ঢালচরে। গত দশ বছরে দ্বীপ ঢালচর বহু মানুষকে বিতাড়িত করেছে। মানুষগুলো কোথায় যাচ্ছে? কী করছে? রোজগারের ব্যবস্থা কী হয়েছে? শিশুরা কী নতুন করে স্কুলের নাগাল পেয়েছে? এইসব সন্ধান করতে গিয়ে তুলাতলী আশ্রয়ণে ঢালচরের অনেক জনের সন্ধান পাই। না, এরা ভালো নেই। ঢালচর এদের সব দিয়েছিল। ঢালচরই আবার সব কেড়ে নিয়েছে। মানুষগুলো আবার পথে বসেছে।
চরফ্যাসনের তুলাতলী সরকারি আশ্রয়ণে পাওয়া ঘরের সামনে জাল মেরামত করছিলেন ভদ্র পাড়ার বেলাল হোসেন। বয়স চল্লিশের কোঠায়। নিজের কাজে মনযোগ রেখেই বেলাল বলছিলেন, এক সময় গৃহস্থালির কাজ করলেও এখন তাকে জীবিকার তাগিদে নদীতে নামতে হচ্ছে। বড় ভাই নীরব আর ছোট ভাই জাহাঙ্গীরও একই পেশায়। দুই ভাই এক ট্রলারে মাছ ধরেন; আরেক ভাই বরফের ব্যবসা করেন। অথচ এরা সকলেই এক সময় নিজেদের জমিতেই চাষাবাদ করতেন। জমি ছিল প্রায় ১৫ একর। আর এই চাষাবাদে নেতৃত্ব দিতেন বাবা সালাহউদ্দিন রত্তন। সেসব এখন অতীত স্মৃতি।বেলাল হোসেন বলছিলেন, পুরনো দিনের কথা মনে করে লাভ কী? ভাগ্যে নাই। তাই সব নিয়া গেছে গাঙ। চাইলে গাঙই আবার দিতে পারে। আগে জমিতে চাষাবাদ করতাম; আর এখন হারিয়ে যাওয়া সেই নদীর স্থানে বয়ে যাওয়া নদীতে মাছ ধরি। জমিতে ভালো ফসল পাওয়ার আশায় আল্লাহকে ডাকতাম, এখন নদীতে বেশি মাছের আশায় আল্লাহকে ডাকি।
এবার চরে গিয়ে খুঁজে পাইনি জেবল হককে । ঘর সরিয়েছেন আমির হোসেন পাটোয়ারী। কালাম পন্ডিতের ঘরের আসবাবপত্র খোলা আকাশের নিচে। সেখানে রান্না হচ্ছে। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ। পাশেই ‘মরহুমা হালিমা খাতুনের’ বাঁধানো কবরস্থান ভাঙন তীরে। আর বুঝি রক্ষা নেই মুজিবকিল্লা, পাশের বিশাল দীঘি, তার পাশে পাকা ভবনে পুরানো প্রাথমিক বিদ্যালয়- কিছুই নেই। অথচ এগুলো দেখে গিয়েছিলাম মাত্র চারমাস আগে। মালেক মাঝির কলোনি থেকে সাথী আর তার স্বামীকে দ্বীপ থেকে চলে যেতে দেখেছিলাম। ওরা ঢালচর ছেড়ে এখন দক্ষিণ আইচার কলোনীতে। ওদের ধারণা ঠিক- এ বর্ষাটাও টিকলো না মালেক মাঝির কলোনী। এবার গিয়ে চোখে পড়লো কলোনীর শেষ ভিটের অংশ। কলোনীর পাশে দুই প্রবীণ নারী রঙমেহের আর মোমেনা বেগমকে দেখেছিলাম- দু’জন সম্পর্কে বেয়াইন। একসঙ্গেই চলাফেরা করতেন। এই সঙটা ভেঙে গেছে। রঙমেহের চলে গেছেন ওপারে তার ছেলের কাছে; মোমেনা ঢালচরে আছেন তার জামাইয়ের কাছে। হায়রে প্রকৃতি উপকূলের হেরে যাওয়া মানুষেরা আর কত পিছু হটবে? জীবনের এই কী বৈচিত্র্য এই কী নির্মমতা।

Tags: ঢালচরভোলা
Previous Post

করোনায় বিশ্বে আক্রান্ত রোগী ৪ কোটি ছাড়ালো

Next Post

চরফ্যাশন বাজারে আগুন, ৭ দোকান পুড়ে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি

Next Post
চরফ্যাশন বাজারে আগুন, ৭ দোকান পুড়ে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি

চরফ্যাশন বাজারে আগুন, ৭ দোকান পুড়ে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.