সোজা কথা ডটকম
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION
No Result
View All Result
সোজা কথা ডটকম
No Result
View All Result

চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ | ১:৫৬ অপরাহ্ণ
in বিনোদন
0
চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান

ডেস্ক রিপোর্ট : মাত্র ৫৩ বছর বয়স চলে গেলেন বলিউড অভিনেতা ইরফান খান। পরিচালক সুজিত সরকার ইরফানের মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন। কোলনে ইনফেকশন নিয়ে মঙ্গলবার মুম্বাইয়ের  একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেতা।।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো এন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে, এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিত্সা চলেছে ইরফান খানের। গত বছর এপ্রিলে ভারতে ফিরেছিলেন অভিনেতা। ক্যান্সার যুদ্ধে জয়ী হলেও তারপর থেকেই ইরফান খান নিয়মিত চিকির মধ্যেই ছিলেন, কিন্তু আচমকাই পরিস্থিতি বিগড়ে যায়।

অনুরাগীদের উদ্দেশে কিছুদিন আগে টুইটারে ইরফান লেখেন, “জীবনে জয়ী হওয়ার সাধনায় মাঝে মধ্যে ভালবাসার গুরুত্ব ভুলে যাই আমরা। তবে  দুর্বল সময় আমাদের তা মনে করিয়ে দেয়।  জীবনের পরবর্তী ধাপে পা রাখার আগে তাই খানিক ক্ষণ থমকে দাঁড়াতে চাই আমি। অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য এবং পাশে থাকার জন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এই ভালবাসাই আমার যন্ত্রণায় প্রলেপ দিয়েছে। তাই ফের আপনাদের কাছেই ফিরছি। অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে।” ফিরে এসেছিলেন ইরফান। তাঁর শেষ মুক্তি পাওয়া ছবি ‘আংরেজি মিডিয়াম’ লকডাউনের জেরে থিয়েটার রিলিজ হয়নি।

গত শনিবারই মাতৃহারা হন ইরফান খান। ভিডিও কলের মাধ্যমে শেষবারের মতো মায়ের দর্শন সেরেছিলেন অভিনেতা। মায়ের মৃত্যুর চারদিনের মাথাতেই চলে গেলেন অভিনেতা।

শারীরিক অসুস্থতার জন্যই দীর্ঘ সময় ধরে রূপোলি পর্দা থেকেও দূরে ছিলেন ইরফান। ক্যান্সার জয় করে বক্স অফিসে ইরফানের কামব্যাক করেন। তাঁর শেষ ছবি ছিল আংরেজি মিডিয়াম। ১৩ মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি।

১৯৬৭ সালে জন্মেছিলেন অভিনেতা ইরফান খান। অস্কার মনোনীত ছবি সালাম বম্বের সঙ্গে ১৯৮৮ সালে রূপোলি পর্দায় পথচলা শুরু করেন অভিনেতা। এর আগে চুটিয়ে টেলিভিশন ও থিয়েটারে কাজ করেছেন ইরফান খান। হিন্দির পাশাপাশি হলিউড ছবিতেও অভিনয় করেছেন অভিনেতা। সাড়ে তিন দশক বিস্তৃর্ণ কেরিয়ারের অজস্ত্র কালজয়ী ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেতা। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল মকবুল, হাসিল, পান সিং তোমার, পিকু, হিন্দি মিডিয়াম।

স্লামডগ মিলেনিয়ার, লাইফ অফ পাই, জুরাসিক ওয়ার্ল্ড, দ্য আমেজিং স্পাইডারম্যানের মতো হলিউড ছবিতে অভিনয় করেছেন ইরফান খান।

মঙ্গলবার থেকেই ইরফান খানের শারীরিক পরিস্থিতি নিয়ে নানা রকম জল্পনা চলছিল । সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল। কাজে এল না তাঁর লক্ষ লক্ষ অনুরাগীর প্রার্থনা। মাত্র ৫৩ বছর বয়সেই চলে গেলেন অভিনেতা ইরফান খান। কোলনে ইনফেকশন নিয়ে অভিনেতা ইরফান খান কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন গতকাল।শেষ পর্যন্ত সেখানেই তার মৃত্যু হয়।

Previous Post

বিশ্বজুড়ে করোনা শনাক্ত ৩০ লাখ ছাড়িয়েছে

Next Post

বাংলাদেশের মেয়েরা সারাহ গিলবার্ট হতে পারেনা-বেশীরভাগই ব্রেইন লেস, বিশ্ব প্রেমিক আর সাজ সজ্জায় ব্যস্ত!! 

Next Post
বাংলাদেশের মেয়েরা সারাহ গিলবার্ট হতে পারেনা-বেশীরভাগই ব্রেইন লেস, বিশ্ব প্রেমিক আর সাজ সজ্জায় ব্যস্ত!! 

বাংলাদেশের মেয়েরা সারাহ গিলবার্ট হতে পারেনা-বেশীরভাগই ব্রেইন লেস, বিশ্ব প্রেমিক আর সাজ সজ্জায় ব্যস্ত!! 

লিখুন - বলুন - তথ্য দিন।।

দেশে বিদেশে যেখানে থাকুন আপনি হ্যাঁ আপনি যুক্ত হতে পারেন সোজাকথা ডটকম পরিবারের সাথে। রিপোর্টার, লেখক কিংবা তথ্যদাতা হিসেবে থাকুন! যুক্ত হতে লিখুন/ লেখা পাঠান। লেখা পাঠানোর ঠিকানা sojakotha.com@gmail.com

সম্পাদক ও প্রকাশক (অবৈতনিক):

ব্যারিস্টার শাহ আলম ফারুক

Contact Us

Email : sojakotha.com@gmail.com

অনুসরণ করুন

Browse by Category

  • ENGLISH SECTION
  • কলাম
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • নির্বাচিত
  • প্রবাস
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিবিধ
  • বিশ্ব
  • ভিডিও
  • মতামত
  • মন্তব্য প্রতিবেদন
  • মানবাধিকার
  • যুক্তরাজ্য
  • লাইফস্টাইল
  • লিড নিউজ
  • সংবাদ শিরোনাম
  • সম্পাদকীয়
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • সোশ্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Recent News

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

Engineer Abdullah Al Fathah Exploring New Possibilities with Artificial Intelligence

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:১১ অপরাহ্ণ
তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

তেলের দাম বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ | ২:৫৮ পূর্বাহ্ণ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • মানবাধিকার
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • প্রবাস
  • মতামত
  • যুক্তরাজ্য
  • বিবিধ
    • স্বাস্থ্য
    • কলাম
    • ভিডিও
    • সোশ্যাল মিডিয়া
    • লাইফস্টাইল
    • সাক্ষাৎকার
  • ENGLISH SECTION

স্বত্ব © 2025 সোজা কথা | সর্বস্বত্ব সংরক্ষিত
Developed and Maintained by Team MediaTix.